এক্সপ্লোর

কোভিড আক্রান্ত সন্দেহে সৎকারে এল না কেউ, মৃতদেহ সাইকেলে চাপিয়ে কবরস্থানে ফেলে এল ছেলে-ভাইপো, ভাইরাল ভিডিও

পরিবার সূত্রে খবর, তিনদিন ধরে জ্বর ছিল। হাসপাতালে পৌঁছনোর আগেই মারা যান ওই বৃদ্ধ।

বেঙ্গালুরু: গায়ে লাল রঙের পিপিই কিটের মতো পোশাক। সাইকেলে চাপিয়ে একটি দেহ নিয়ে হাঁটছেন দু’জন। প্রায় দু’কিলোমিটার পথ এভাবেই ৭১ বছরের বৃদ্ধের দেহ নিয়ে হাঁটলেন ছেলে ও ভাইপো! দেহ ফেলে এলেন কবরের পাশে। ঘটনাটি ঘটেছে কর্ণাটকের বেলাগাভি জেলার মুগুত খান হুব্বালি গ্রামে। অভিযোগ, করোনা ভাইরাস আক্রান্ত সন্দেহে মৃত্যু হওয়ায় দেহ সৎকারে রাজি হননি কেউ। সাহায্যের হাত বাড়িয়ে দেয়নি প্রশাসন-পঞ্চায়েত। পরিবার সূত্রে খবর, তিনদিন ধরে জ্বর থাকায় গ্রামের এক ক্লিনিকে দেখাতে যান পেশায় শ্রমিক ওই ব্যক্তি। চিকিৎসক তাঁকে কোভিড হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। কিন্তু হাসপাতালে পৌঁছনোর আগেই মারা যান ওই বৃদ্ধ। এরপরেই দেহ সৎকারের জন্য পঞ্চায়েতের সাহায্য চায় পরিবার। কিন্তু মুখ ফিরিয়ে নেয় গ্রাম পঞ্চায়েত। এগিয়ে আসেননি গ্রামের লোকজন বা বন্ধুবান্ধবরা। করোনার জেরে মৃত্যু হয়েছে ধরে নিয়েই মুখ ফিরিয়ে নেন সকলে। শেষপর্যন্ত ওই বৃদ্ধের ও ছেলে ও ভাইপো মিলে কিট্টুরের গাঁধীনগর এলাকা থেকে সাইকেলে দেহ চাপিয়ে রওনা দেন। বেলাগাভি জেলার মুগুত খান হুববালি গ্রামের এক কবরস্থানে দেহ ফেলে আসেন তাঁরা। গাঁধীনগর থেকে হুববালি গ্রাম পর্যন্ত ২ কিলোমিটার রাস্তা এভাবে যাওয়ার ভিডিয়ো ভাইরাল হতেই নড়েচড়ে বসেছে প্রশাসন। বেলাগাভি জেলার দায়িত্বে থাকা মন্ত্রী রমেশ ঝাড়কিহোলি বলেছেন, ‘করোনায় বা অন্য যে কোনও কারণেই কারও মৃত্যু হোক না কেন, তাঁর সৎকার মর্যাদার সঙ্গে হওয়া উচিত। বেলাগাভি জেলায় এ ধরনের ঘটনার যেন আর পুনরাবৃত্তি না ঘটে সেদিকে আধিকারিকরা নজর দিন।’

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget