এক্সপ্লোর

ইডলি, পোঙ্গল, সেট-ধোসা, রাইস ইডলি.....হাসপাতালে করোনা রোগীদের পুষ্টিকর, ভাল মানের খাবার, নির্দেশ কর্ণাটক সরকারের

কর্ণাটকের অতিরিক্ত মুখ্যসচিব জাভেদ আখতার জানিয়েছেন, বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী করোনা আক্রান্তদের জন্য এই খাবারের তালিকা তৈরি করেছে স্বাস্থ্য দফতর।

বেঙ্গালুরু: করোনা আক্রান্তদের চিকিৎসার জন্য যে হাসপাতালগুলি চিহ্নিত করা হয়েছে, সেখানে ভর্তি থাকা ব্যক্তিদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য পুষ্টিকর ও ভালমানের খাবার দেওয়ার নির্দেশ দিল কর্ণাটক সরকার। এই নির্দেশ অনুযায়ী, সকাল সাতটায় প্রাতঃরাশ, দুপুর একটায় মধ্যাহ্নভোজ এবং সন্ধে সাতটায় নৈশভোজ দেওয়া হবে। সোমবার রাভা ইডলি, মঙ্গলবার পোঙ্গল, বুধবার সেট-ধোসা, বৃহস্পতিবার রাইস ইডলি, শুক্রবার বিশি বেলে বাথ, শনিবার চাউ-চাউ ও রবিবার সেট ধোসা দেওয়া হবে। কর্ণাটক সরকারের দেওয়া নির্দেশিকায় আরও বলা হয়েছে, রোজ সকাল ১০টায় রোগীদের তরমুজ, পেঁপে, খরমুজ এবং ভেজিটেবল স্যুপ ও রাভা পরিজ দিতে হবে। ভেজ স্যুপে থাকবে পালং শাক, গাজর, টোম্যাটো ও রাগি দিতে হবে। রোজকার মধ্যাহ্নভোজে থাকবে রুটি বা চাপাটি, ভাত, ডাল, দই বা ডিম। বিকেল সাড়ে পাঁচটায় কলা, কুকি, খেজুর ও ম্যাঙ্গো বার দিতে হবে রোগীদের। রাত ৯টায় রোগীদের দেওয়া হবে দুধ। কর্ণাটকের অতিরিক্ত মুখ্যসচিব জাভেদ আখতার জানিয়েছেন, বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী করোনা আক্রান্তদের জন্য এই খাবারের তালিকা তৈরি করেছে স্বাস্থ্য দফতর। হাসপাতালগুলিকে আরও বলা হয়েছে, রোগী পিছু রোজ খাবারের জন্য ২৫০ টাকার বেশি খরচ করা যাবে না। হাসপাতালগুলিতে আরোগ্য রক্ষা সমিতি তহবিল বা জেলাস্তরে ত্রাণ তহবিলের টাকা থেকেই রোগীদের খাবারের খরচ মেটাতে হবে। শেষ খবর পাওয়া পর্যন্ত কর্ণাটকে করোনা আক্রান্তের সংখ্যা ১৫,২৪২। মৃত্যু হয়েছে ২৪৬ জনের। সুস্থ হয়ে উঠেছে ৭,৯১৮ জনের। আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় সংক্রমণ রোখার উদ্যোগ নিল রাজ্য সরকার।

সেরা শিরোনাম

Rule Change: ATM-এ টাকা তোলা থেকে জন্ম-মৃত্যুর সার্টিফিকেট, কোন কোন ক্ষেত্রে বদলে গেল নিয়ম ? দাম বাড়ছে এই সব জিনিসেরও
ATM-এ টাকা তোলা থেকে জন্ম-মৃত্যুর সার্টিফিকেট, কোন কোন ক্ষেত্রে বদলে গেল নিয়ম ? দাম বাড়ছে এই সব জিনিসেরও
LPG Price: রান্নার গ্যাসের পর এবার দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের? মাসের প্রথম দিনেই বড় আপডেট
রান্নার গ্যাসের পর এবার দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের? মাসের প্রথম দিনেই বড় আপডেট
Bigg Boss Bangla: ‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
Investment: কত বছরে আপনার বিনিয়োগ দ্বিগুণ হবে জানেন? আপনার প্রশ্নের সহজ উত্তর দেবে এই নিয়ম
কত বছরে আপনার বিনিয়োগ দ্বিগুণ হবে জানেন? আপনার প্রশ্নের সহজ উত্তর দেবে এই নিয়ম

ভিডিও

BJP Government:
Anubrata Mondal: পরিবর্তনের জমানায় বীরভূমে উলটপুরাণ,মমতার আমলের দোর্দন্ডপ্রতাপ কেষ্ট এখন হামলার মুখে
Smit Machchhar: ৯/১১-র ধাঁচে জঙ্গি হানা, জীবন বাজি রেখে বিমান হাইজ্যাক রুখলেন ভারতীয় পাইলট স্মিত মচ্ছর
Milan Pradhan News : এসেছিল মনোনয়ন প্রত্যাহারের চাপ, জেল থেকে বেরিয়েই মারাত্মক অভিযোগ মিলন প্রধানের
Rudranil Ghosh News : রাজ্যজুড়ে চলছে মায়ের আগমণীর প্রস্তুতি, এরই মধ্যে এল রুদ্রনীলের পুজো 'বার্তা'

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Rule Change: ATM-এ টাকা তোলা থেকে জন্ম-মৃত্যুর সার্টিফিকেট, কোন কোন ক্ষেত্রে বদলে গেল নিয়ম ? দাম বাড়ছে এই সব জিনিসেরও
ATM-এ টাকা তোলা থেকে জন্ম-মৃত্যুর সার্টিফিকেট, কোন কোন ক্ষেত্রে বদলে গেল নিয়ম ? দাম বাড়ছে এই সব জিনিসেরও
LPG Price: রান্নার গ্যাসের পর এবার দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের? মাসের প্রথম দিনেই বড় আপডেট
রান্নার গ্যাসের পর এবার দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের? মাসের প্রথম দিনেই বড় আপডেট
Bigg Boss Bangla: ‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
Investment: কত বছরে আপনার বিনিয়োগ দ্বিগুণ হবে জানেন? আপনার প্রশ্নের সহজ উত্তর দেবে এই নিয়ম
কত বছরে আপনার বিনিয়োগ দ্বিগুণ হবে জানেন? আপনার প্রশ্নের সহজ উত্তর দেবে এই নিয়ম
Small Savings Scheme: তৃতীয় ত্রৈমাসিকের সুদ ঘোষণা, কোন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে কত সুদ পাবেন আপনি?
তৃতীয় ত্রৈমাসিকের সুদ ঘোষণা, কোন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে কত সুদ পাবেন আপনি?
Jammu And Kashmir: খতম কুখ্যাত জঙ্গি 'ফৌজি মুসা', লস্কর-ই-তৈবার চার সদস্যের একটি মডিউলের শেষ জীবিত সদস্য ছিল সে
খতম কুখ্যাত জঙ্গি 'ফৌজি মুসা', লস্কর-ই-তৈবার চার সদস্যের একটি মডিউলের শেষ জীবিত সদস্য ছিল সে
Captain Smit Machchhar: বিমানে মাঝ আকাশে হামলা, ভারতীয় পাইলটের সাহসিকতাকে কুর্নিশ, ‘হিরো’ বললেন ট্রাম্প-নেতানিয়াহু
বিমানে মাঝ আকাশে হামলা, ভারতীয় পাইলটের সাহসিকতাকে কুর্নিশ, ‘হিরো’ বললেন ট্রাম্প-নেতানিয়াহু
Shubman Gill: তাঁর অনবদ্য দ্বিশতরানেই সিরিজ় জয়, গুয়াহাটি ম্যাচ শেষেই বড় ইঙ্গিত অধিনায়ক শুভমন গিলের
তাঁর অনবদ্য দ্বিশতরানেই সিরিজ় জয়, গুয়াহাটি ম্যাচ শেষেই বড় ইঙ্গিত অধিনায়ক শুভমন গিলের
Embed widget