এক্সপ্লোর

Rickshaw-puller Satyen Das:ফের প্যাডেলে পা, এবার সিয়াচেন বর্ডার পাড়ি  রিকশা চালক সত্যেন দাসের

রবিবার তিনি রাজারহাট গোপালপুরের বাবলাতলা থেকে পাড়ি দিলেন নতুন গন্তব্যে। এবার যাচ্ছেন সিয়াচেন বর্ডারে।

রাজারহাট: নাম সত্যেন দাস। পেশায় রিকশা চালক।নেশা বিভিন্ন দূরতম স্থানে অভিযান।এর আগে এই রিকশা নিয়ে তিনি পাড়ি দিয়েছেন সুদূর লাদাখে। এক বার নয়, দু'বার তিনি রিকশা নিয়ে গিয়েছেন লাদাখ। রবিবার তাঁর যাত্রাপথে নতুন স্থান সংযোজন হলো। এবার গন্তব্য অন্য স্থান।

 রবিবার তিনি রাজারহাট গোপালপুরের বাবলাতলা থেকে পাড়ি দিলেন নতুন গন্তব্যে। এবার যাচ্ছেন সিয়াচেন বর্ডারে।  এদিন  তাঁর এই যাত্রাপথের সূচনা হল। তাঁকে উৎসাহ দিতে উপস্থিত ছিলেন বিধায়ক তাপস চ্যাটার্জি।

আগের দুবারের মত এবারও প্যাডেল রিকশা চালিয়ে সিয়াচেন যাচ্ছেন বছর পঞ্চাশের সত্যেন দাস। এই অভিযাত্রী জাতীয় পুরস্কারও পেয়েছেন। তাঁর রোমাঞ্চকর কাহিনির উপর নির্মিত তথ্যচিত্র ‘লাদাখ চলে রিকশাওয়ালা’ দেশি-বিদেশি বহু মানুষের প্রশংসা কুড়িয়েছে। এবারও প্রায় ৭ হাজার কিলোমিটার পথ পাড়ি দেবে তাঁর রিকশা। যাতে থাকবে পরিবেশ সচেতনতা ও গাছ লাগানোর বার্তা।

পাশাপাশি করোনা নিয়ে সচেতন বৃদ্বির জন্য মাস্ক বিলি করবেন। এদিন তাঁকে উৎসাহ জানতে উপস্থিত ছিলেন রাজ্য ও ভিন রাজ্যের অ্যাডভেঞ্চার প্রিয় বাইকার ক্লাব ও গ্রুপের সদস্যরা।

সত্যেন দাসের এ ধরনের যাত্রা শুরু হয়েছিল ৯০-এর দশকে। ১৯৯৩-র একটা ঘটনাই তাঁকে আরও শক্তিশালী করে তুলেছে। স্থানীয় লোকজন একবার পুরীতে পিকনিকের আয়োজন করেছিলেন। আর এতে যোগদানের জন্য মাথাপিছু ৪০০ টাকা করে দিতে হতে। সত্যেন দাসের কাছে এত টাকা ছিল না। তিনি আয়োজকদের বলেছিলেন যাওয়ার সময় ২০০ টাকা দেবেন।ফিরে এসে বাকি দুশো টাকা দেবেন। কিন্তু আয়োজকরা রাজি হননি। হাল না ছেড়ে ভাইয়ের সাইকেল নিয়েই পাড়ি দিয়েছিলেন পুরী। সেই শুরু। আর পিছু ফিরে তাকাননি তিনি। এরপর বিভিন্ন জায়গায় প্যাডেলে চাপ দিয়েই পাড়ি জমিয়েছেন। রিকশ চালিয়ে পাড়ি দিয়েছিলেন লাদাখ।  দুমাসের রিক্সা চালিয়ে পৌঁছে গিয়েছিলেন লাদাখ। যাত্রা পথে বিশ্ব উষ্ণায়ন নিয়ে সচেতনতা গড়ে তোলার বার্তা নিয়ে পাড়ি দিয়েছিলেন সত্যেন দাস।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

তৃণমূলের কার্যালয়ে উদ্ধার কন্ডোম, ফাইল ও কাগজপত্র! চাঞ্চল্য এলাকায়, কী অভিযোগ বিজেপির?
তৃণমূলের কার্যালয়ে উদ্ধার কন্ডোম, ফাইল ও কাগজপত্র! চাঞ্চল্য এলাকায়, কী অভিযোগ বিজেপির?
Indian Cricket Team: সূর্যকেই নেতৃত্বে ফেরানোর দাবি তুললেন প্রাক্তন ভারতীয় ওপেনার, পছন্দের তালিকায় পাতিদারও
সূর্যকেই নেতৃত্বে ফেরানোর দাবি তুললেন প্রাক্তন ভারতীয় ওপেনার, পছন্দের তালিকায় পাতিদারও
Astrology : জগন্নাথের প্রিয় ৪ রাশি বলে মনে করা হয় এদের , ভক্তিভরে ডাকলেই রক্ষা করেন তিনি
জগন্নাথের প্রিয় ৪ রাশি বলে মনে করা হয় এদের , ভক্তিভরে ডাকলেই রক্ষা করেন তিনি
Norway vs England: সম্মুখ-সমরে দুই বিশ্ববন্দিত স্ট্রাইকার, হালান্ড-কেন দ্বৈরথ প্রসঙ্গে মুখ খুললেন ইংল্যান্ড অধিনায়ক
সম্মুখ-সমরে দুই বিশ্ববন্দিত স্ট্রাইকার, হালান্ড-কেন দ্বৈরথ প্রসঙ্গে মুখ খুললেন ইংল্যান্ড অধিনায়ক

ভিডিও

BJP News: এবার তৃণমূলের নেতানেত্রীদের সঙ্গে বৈঠকেই বসলেন না বাঁকুড়ার BJP বিধায়ক নীলাদ্রিশেখর দানা
Nirmal Ghosh: তপসিয়ায় 'ঋতব্রত তৃণমূল' বৈঠকের মধ্যেই হঠাৎ হাজির পানিহাটির প্রাক্তন বিধায়ক
Natungram wooden dolls GI Tag: GI ট্যাগ পেল নতুনগ্রামের কাঠের পুতুল, এবার বিশ্বমঞ্চে বাংলার ঐতিহ্য
Baruipur News | বারুইপুরে নিরাপরাধকে পিটিয়ে খুন, নেপথ্যে বিরোধীদের হাত দেখছেন মুখ্যমন্ত্রী
Vietnam News | ভিয়েতনামে নৌকাডুবি, ১৫ জন ভারতীয় পর্যটকের মৃত্যু | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
তৃণমূলের কার্যালয়ে উদ্ধার কন্ডোম, ফাইল ও কাগজপত্র! চাঞ্চল্য এলাকায়, কী অভিযোগ বিজেপির?
তৃণমূলের কার্যালয়ে উদ্ধার কন্ডোম, ফাইল ও কাগজপত্র! চাঞ্চল্য এলাকায়, কী অভিযোগ বিজেপির?
Indian Cricket Team: সূর্যকেই নেতৃত্বে ফেরানোর দাবি তুললেন প্রাক্তন ভারতীয় ওপেনার, পছন্দের তালিকায় পাতিদারও
সূর্যকেই নেতৃত্বে ফেরানোর দাবি তুললেন প্রাক্তন ভারতীয় ওপেনার, পছন্দের তালিকায় পাতিদারও
Astrology : জগন্নাথের প্রিয় ৪ রাশি বলে মনে করা হয় এদের , ভক্তিভরে ডাকলেই রক্ষা করেন তিনি
জগন্নাথের প্রিয় ৪ রাশি বলে মনে করা হয় এদের , ভক্তিভরে ডাকলেই রক্ষা করেন তিনি
Norway vs England: সম্মুখ-সমরে দুই বিশ্ববন্দিত স্ট্রাইকার, হালান্ড-কেন দ্বৈরথ প্রসঙ্গে মুখ খুললেন ইংল্যান্ড অধিনায়ক
সম্মুখ-সমরে দুই বিশ্ববন্দিত স্ট্রাইকার, হালান্ড-কেন দ্বৈরথ প্রসঙ্গে মুখ খুললেন ইংল্যান্ড অধিনায়ক
Sebaashray scam : 'পঙ্গু হয়ে গেলাম'! সেবাশ্রয়ের ভুল চিকিৎসায়' বাদ পা, কী ঘটেছে মালতী বিশ্বাসের সঙ্গে ? হতবাক সকলে
'পঙ্গু হয়ে গেলাম'! সেবাশ্রয়ের ভুল চিকিৎসায়' বাদ পা, কী ঘটেছে মালতী বিশ্বাসের সঙ্গে ? হতবাক সকলে
Lakshmir Bhandar : 'পুরুষ লক্ষ্মী'দের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা, গ্রেফতার পঞ্চায়েত প্রধান, কীভাবে চলত এই স্ক্যাম ?
'পুরুষ লক্ষ্মী'দের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা, গ্রেফতার পঞ্চায়েত প্রধান, কীভাবে চলত এই স্ক্যাম ?
Petrol Diesel Price : পশ্চিম এশিয়ায় ফের বাড়ছে সংঘর্ষের ঝাঁঝ ! তার জেরে বদলে গেল পেট্রোল-ডিজেলের দরও? সকাল ৬ টায় প্রকাশ আজকের দাম
পশ্চিম এশিয়ায় ফের বাড়ছে সংঘর্ষের ঝাঁঝ ! তার জেরে বদলে গেল পেট্রোল-ডিজেলের দরও? সকাল ৬ টায় প্রকাশ আজকের দাম
FIFA World Cup 2026: রেফারিকে দুর্নীতিগ্রস্ত দাবি করে মিশর ম্যাচশেষে আর্জেন্তাইন ফুটবল সংস্থার তরফেই পাঠানো হল মেল!
রেফারিকে দুর্নীতিগ্রস্ত দাবি করে মিশর ম্যাচশেষে আর্জেন্তাইন ফুটবল সংস্থার তরফেই পাঠানো হল মেল!
Embed widget