এক্সপ্লোর

উন্নাও ধর্ষণ, অপহরণ মামলায় দোষী সাব্যস্ত কুলদীপ সেঙ্গার

বৃহস্পতিবার সাজা ঘোষণা হতে পারে।

নয়াদিল্লি: উন্নাওয়ে এক তরুণীকে অপহরণ ও ধর্ষণের মামলায় দোষী সাব্যস্ত হলেন প্রাক্তন বিজেপি বিধায়ক কুলদীপ সিংহ সেঙ্গার। বৃহস্পতিবার সাজা ঘোষণা হতে পারে। এই মামলায় অপর এক অভিযুক্ত শশী সিংহকে অবশ্য রেহাই দিয়েছে আদালত। ২০১৭ সালে এক নাবালিকাকে অপহরণ করে ধর্ষণের অভিযোগ ওঠে সেঙ্গারের বিরুদ্ধে। এ বছরের ৯ অগাস্ট তাঁর বিরুদ্ধে চার্জ গঠন করে আদালত। ভারতীয় দণ্ডবিধির ১২০ বি (অপরাধমূলক চক্রান্ত), ৩৬৩ (অপহরণ), ৩৬৬ (কোনও মেয়েকে অপহরণ বা বিয়েতে বাধ্য করা), ৩৭৬ (ধর্ষণ) ধারা এবং পকসো আইনে মামলা দায়ের করা হয়। অগাস্টেই তাঁকে বহিষ্কার করে বিজেপি। এই মামলায় সর্বোচ্চ সাজা হতে পারে যাবজ্জীবন কারাদণ্ড। এ বছরের ২৮ জুলাই ওই তরুণী যে গাড়িতে চড়ে যাচ্ছিলেন, সেটিতে ধাক্কা মারে ট্রাক। তিনি গুরুতর জখম হন। এই দুর্ঘটনায় তাঁর দুই আত্মীয়া জখম হন। তাঁর পরিবারের লোকজন অভিযোগ করে, তাঁদের খুনের চক্রান্ত করা হয়। এর আগে ২০১৮ সালের ৩ এপ্রিল বেআইনি অস্ত্র মামলায় ওই তরুণীর বাবাকে গ্রেফতার করা হয়। ৯ এপ্রিল বিচারবিভাগীয় হেফাজতে তাঁর মৃত্যু হয়। এই মামলায় কুলদীপ, তাঁর ভাই অতুল এবং আরও ৯ জনের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করা হয়েছে। ওই তরুণী ও তাঁর পরিবারের নিরাপত্তার জন্য সিআরপিএফ মোতায়েন করা হয়েছে। দিল্লি মহিলা কমিশনের সহায়তায় তাঁদের রাজধানীতে একটি ভাড়াবাড়িতে রাখা হয়েছে।

সেরা শিরোনাম

Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ২ | ৭ দিন দাঁড়ান, জোড়াফুল প্রতীক আসবে মমতার দখলেই :অভিষেক, পাল্টা ঋতব্রত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ১ | কলকাতা মেডিক্যাল কলেজে তাণ্ডবকাণ্ডে এখনও গ্রেফতারি শূন্য | ABP Ananda LIVE
Weather News | ঘন কালো মেঘে ঢেকেছে আকাশ, চলছে টানা বৃষ্টি
Panihati BJP Worker Death | নিহত বিজেপি কর্মীর বাড়িতে পৌঁছে গেল দলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম
Abhishek Banerjee: বেসমেন্ট থেকে রুফটপ, 'ক্যামাক স্ট্রিট বিল্ডিংয়ের' অগ্নিনির্বাপণ ব্যবস্থা পরিদর্শন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
Samantha Ruth Prabhu Baby : মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
Gold Price: ২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
Yogi Adityanath : যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Embed widget