মকর সংক্রান্তিতে গঙ্গাসাগরে পুণ্যস্নান ভক্তদের, ভিড় গঙ্গা-ঘাটেও
অন্যদিকে, সকাল থেকেই স্নানের জন্য বিভিন্ন ঘাটে ভিড় জমিয়েছেন বহু মানুষ।

কলকাতা ও সাগর: মকর সংক্রান্তির পুণ্যলগ্নে গঙ্গাসাগরে মানুষের ঢল৷ গতকাল রাত থেকেই শুরু হয়েছে পুণ্যস্নান৷ দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভিড় জমিয়েছেন পুণ্যার্থীরা। পুণ্যলাভের আশায় হাজার হাজার মাইল থেকে ছুটে এসেছেন ভক্তকূল, ধ্যানমগ্ন সন্ন্যাসী এবং দেশি-বিদেশি অতিথিরা। পুণ্যস্নানের পর কপিল মুনির আশ্রমে পুজোর জন্যও ভিড় জমাচ্ছেন পুণ্যার্থীরা। এর মধ্যেই, সাগরমেলায় চলছে পুলিশি টহল৷ সিসিটিভি নজরদারি৷ কড়া নিরাপত্তাব্যবস্থা কপিল মুনির আশ্রমেও৷ অন্যদিকে, মকর সংক্রান্তিতে গঙ্গায় পুণ্যস্নান। সকাল থেকেই স্নানের জন্য বিভিন্ন ঘাটে ভিড় জমিয়েছেন বহু মানুষ। রয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা। গঙ্গায় টহল দিচ্ছে রিভার ট্রাফিক পুলিশও।
Before You Go
Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
সেরা শিরোনাম





















