এক্সপ্লোর

লোকসভা নির্বাচনে বিপর্যয় নিয়ে বৈঠক, তেজস্বীকে নেতা মানতে না পারলে আরজেডি ছেড়ে চলে যান, কর্মীদের বার্তা তেজপ্রতাপের

লোকসভা নির্বাচনে দলের খারাপ ফলের কারণ খতিয়ে দেখার জন্য তিন সদস্যের কমিটি গঠন করেছে আরজেডি।

পটনা: সদ্যসমাপ্ত লোকসভা নির্বাচনে বিহারে একটিও আসন পায়নি আরজেডি। এই বিপর্যয় নিয়ে মঙ্গলবার প্রাক্তন মুখ্যমন্ত্রী রাবড়ি দেবীর বাসভবনে বৈঠকে বসেন দলীয় নেতারা। সেই বৈঠকের পর আরজেডি-র পক্ষ থেকে দাবি করা হয়েছে, নির্বাচনের ফল রাজনৈতিক চক্রান্ত ছাড়া কিছুই নয়। এই বৈঠকে না থাকলেও, আরজেডি প্রধান লালুপ্রসাদ যাদবের বড় ছেলে তেজপ্রতাপ যাদব তাঁর ছোট ভাই তেজস্বীর পাশে দাঁড়িয়েছেন। দলীয় কর্মীদের উদ্দেশে তাঁর বার্তা, কেউ যদি তেজস্বীর নেতৃত্ব মানতে না পারেন, তাহলে তাঁর দল ছেড়ে চলে যাওয়া উচিত। সোমবার দলের খারাপ ফলের জন্য তেজস্বীকে আক্রমণ করে আরজেডি বিধায়ক মহেশ্বর প্রসাদ যাদব বলেন, ‘বিধায়ক হিসেবে আমি তেজস্বী যাদবকে নির্বাচনে বিপর্যয়ের নৈতিক দায় নিয়ে বিরোধী দলনেতার পদ থেকে ইস্তফা দেওয়ার অনুরোধ জানাব। আমি চাই যাদব বাদ দিয়ে অন্য কোনও জাতের নেতাকে বিরোধী দলনেতা করা হোক। না হলে ২০২০ বিধানসভা নির্বাচনেও দলের ফল খারাপ হবে।’ তবে ভাইয়ের পাশে দাঁড়িয়ে তেজপ্রতাপ বলেছেন, ‘তেজস্বী কেন বিরোধী দলনেতার পদ ছাড়বে? কারও যদি ওর নেতৃত্ব পছন্দ না হয়, তাহলে তিনি আরজেডি বা মহাজোট ছেড়ে চলে যেতে পারেন। আমি কৃষ্ণ হিসেবে ভাইয়ের পাশে থাকব।’ লোকসভা নির্বাচনে দলের খারাপ ফলের কারণ খতিয়ে দেখার জন্য তিন সদস্যের কমিটি গঠন করেছে আরজেডি। এই কমিটিতে আছেন জগদানন্দ সিংহ, আবদুল বারি সিদ্দিকি ও অলোক মেহতা। এক সপ্তাহের মধ্যে রিপোর্ট দেবে এই কমিটি। জগদানন্দ দাবি করেছেন, ‘আমরা নির্বাচনের ফলকে মানুষের রায় বলে মানছি না। চক্রান্ত করে যে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করা হয়েছে, সেটিকে আমরা মানুষের রায় বলে মানতে নারাজ। এটা চক্রান্তের ফল।’

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Liluah Shootout: মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক

ভিডিও

Abhishek Banerjee: চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিদেশযাত্রায় 'না' হাইকোর্টের | ABP Ananda LIVE
Jamuria News: বালি বোঝাই গাড়ি থেকে তোলাবাজি বিজেপি নেতার ! | ABP Ananda LIVE
CM Suvendu Adhikari | কলকাতার একের পর এক থানা পরিদর্শনে মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
Durgapur Money Seized: দুর্গাপুরে পরিত্যক্ত ইটভাটাতেও টাকার স্তূপ, উদ্ধার ৪৮ লক্ষ নগদ
STF | Tulu Mondal: বীরভূমের স্টোন কিং টুলু মণ্ডলের শ্বশুরবাড়িতে রাজ্য পুলিশের STF

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Liluah Shootout: মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
Assam Flood: অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
Shashi Panja : 'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
Kolkata Blood Bank Scam: রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
Weather Update: ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
Embed widget