এক্সপ্লোর

সারা বিশ্বকে দেখিয়ে দিতে হবে আমরা ঐক্যবদ্ধ, প্রধানমন্ত্রীর ডাকে আজ রাতে আলো জ্বালানোর আহ্বান বিরাট-রোহিতের

তাঁদের সুরেই প্রধানমন্ত্রীর এই আহ্বানকে সমর্থন জানিয়েছেন অলরাউন্ডার হার্দিক পাণ্ড্যও।

নয়াদিল্লি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ রাত ৯টায় বাড়ির সব আলো নিভিয়ে ৯ মিনিটের জন্য় প্রদীপ, মোমবাতি, টর্চ বা মোবাইল ফোনের ফ্ল্যাশলাইট জ্বালানোর ডাক দিয়েছেন। এক্ষেত্রে তাঁকে সমর্থন জানিয়ে দেশের সবাইকে আজ রাতে আলো জ্বালানোর আহ্বান জানালেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি ও সহ-অধিনায়ক রোহিত শর্মা। তাঁদের সুরেই প্রধানমন্ত্রীর এই আহ্বানকে সমর্থন জানিয়েছেন অলরাউন্ডার হার্দিক পাণ্ড্যও। ট্য়ুইটে বিরাট লিখেছেন, ‘স্টেডিয়ামের ক্ষমতা থাকে দর্শকদের মধ্যে। আর ভারতের স্পিরিট হল নাগরিকদের মধ্যে। আজ রাত ৯টায় ৯ মিনিটের জন্য সারা বিশ্বকে দেখিয়ে দিতে হবে, আমরা সবাই এক। আমাদের স্বাস্থ্যযোদ্ধাদের দেখিয়ে দিতে হবে, আমরা তাঁদের পিছনে আছি। টিম ইন্ডিয়া-ইগনাইটেড।’ রোহিত ট্যুইটে লিখেছেন, ‘টিম ইন্ডিয়া, আমরা এই পরামর্শের ক্ষেত্রে ভুল করতে পারি না। এই টেস্ট ম্যাচ জেতার উপর আমাদের জীবন নির্ভর করছে। আমাদের সহমর্মিতা দেখাতে হবে। আজ, ৫ এপ্রিল রাত ৯টায় ৯ মিনিটের জন্য আমাদের সঙ্গে দ্য গ্রেট টিম ইন্ডিয়া হাডলে যোগ দিন। লড়াই করার জন্য আলো জ্বালান। আপনারা কি আমার সঙ্গে আছেন?’ হার্দিকের ট্যুইট, ‘যাঁরা সামনে থেকে লড়াই করে আমাদের এই অন্ধকার থেকে বেরনোর পথ দেখাচ্ছেন, চলুন, তাঁদের উপর আলো ফেলি। ১০০ কোটি মানুষের শক্তিতে বলীয়ান টিম ইন্ডিয়ার মনোবল বাড়ানোর জন্য আগুন জ্বালাতে হবে। আমাদের ড্রেসিংরুম থেকে আপনাদের বাড়ির দোরগোড়া পর্যন্ত লক্ষ্মণরেখা টানা হয়েছে। আমরা আপনার সঙ্গে আছি নরেন্দ্র মোদিজি।’ করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে দেশজুড়ে চলছে লকডাউন। এরই মধ্যে অবশ্য আক্রান্তের সংখ্যা বাড়ছে। মৃত্যুও হয়েছে অনেকের। লকডাউনের মেয়াদ বাড়ানো হবে কি না, সেটা নিয়েই দেশজুড়ে জল্পনা চলছে। এর মধ্যেই এক ভিডিও বার্তায় দেশবাসীকে আজ রাত ৯টায় বাড়ির সব আলো নিভিয়ে প্রদীপ, মোমবাতি জ্বালানোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী।

সেরা শিরোনাম

Free Aadhaar Card Update : এবার বিনামূল্যে শিশুর আধার কার্ড আপডেট, এই দিন পর্যন্ত পাবেন সুযোগ
এবার বিনামূল্যে শিশুর আধার কার্ড আপডেট, এই দিন পর্যন্ত পাবেন সুযোগ
E20 Petrol: 'মাইলেজ কমছে', স্বীকার করেছে কেন্দ্র, ই২০-তে তবে কি নষ্ট হচ্ছে গাড়ির ইঞ্জিন? 
'মাইলেজ কমছে', স্বীকার করেছে কেন্দ্র, ই২০-তে তবে কি নষ্ট হচ্ছে গাড়ির ইঞ্জিন? 
Bollywood Actor Arrested in Drug Case: মাদক মামলায় গ্রেফতার অভিনেতা, শাহিদ কপূরের সঙ্গে অভিনয় করেছেন, বলিউড থেকে আরও নাম উঠে আসবে কি?
মাদক মামলায় গ্রেফতার অভিনেতা, শাহিদ কপূরের সঙ্গে অভিনয় করেছেন, বলিউড থেকে আরও নাম উঠে আসবে কি?
Rajnath Singh: এবার দানবীয় যুদ্ধজাহাজ তৈরি করতে পারবে গার্ডেন রিচ, মাঝারি আকারের জাহাজ তৈরি হবে হাওড়াতেও, ঘোষণা প্রতিরক্ষামন্ত্রীর
এবার দানবীয় যুদ্ধজাহাজ তৈরি করতে পারবে গার্ডেন রিচ, মাঝারি আকারের জাহাজ তৈরি হবে হাওড়াতেও, ঘোষণা প্রতিরক্ষামন্ত্রীর

ভিডিও

CM Suvendu Adhikari | Jadavpur-কাণ্ডে বিস্ফোরক মুখ্যমন্ত্রী! বললেন,
Chaos in Jadavpur University |
Chaos in Jadavpur University | যাদবপুরের তদন্ত কমিটির দায়িত্বভার নিয়ে আপত্তি RSS-এর অধ্যাপক সংগঠনের
Chaos in Jadavpur University | তদন্ত থেকে রেজিস্ট্রারের পদত্যাগ! যাদবপুরে তাণ্ডবের ঘটনায় একগুচ্ছ দাবি ABVP-এ
Chaos in Jadavpur University : তদন্ত শুরুর পূর্বেই তদন্ত কমিটিতে হোঁচট! প্রত্যাখ্যান প্রস্তাব

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Free Aadhaar Card Update : এবার বিনামূল্যে শিশুর আধার কার্ড আপডেট, এই দিন পর্যন্ত পাবেন সুযোগ
এবার বিনামূল্যে শিশুর আধার কার্ড আপডেট, এই দিন পর্যন্ত পাবেন সুযোগ
E20 Petrol: 'মাইলেজ কমছে', স্বীকার করেছে কেন্দ্র, ই২০-তে তবে কি নষ্ট হচ্ছে গাড়ির ইঞ্জিন? 
'মাইলেজ কমছে', স্বীকার করেছে কেন্দ্র, ই২০-তে তবে কি নষ্ট হচ্ছে গাড়ির ইঞ্জিন? 
Bollywood Actor Arrested in Drug Case: মাদক মামলায় গ্রেফতার অভিনেতা, শাহিদ কপূরের সঙ্গে অভিনয় করেছেন, বলিউড থেকে আরও নাম উঠে আসবে কি?
মাদক মামলায় গ্রেফতার অভিনেতা, শাহিদ কপূরের সঙ্গে অভিনয় করেছেন, বলিউড থেকে আরও নাম উঠে আসবে কি?
Rajnath Singh: এবার দানবীয় যুদ্ধজাহাজ তৈরি করতে পারবে গার্ডেন রিচ, মাঝারি আকারের জাহাজ তৈরি হবে হাওড়াতেও, ঘোষণা প্রতিরক্ষামন্ত্রীর
এবার দানবীয় যুদ্ধজাহাজ তৈরি করতে পারবে গার্ডেন রিচ, মাঝারি আকারের জাহাজ তৈরি হবে হাওড়াতেও, ঘোষণা প্রতিরক্ষামন্ত্রীর
Free Gold Ring : সরকারি হাসপাতালে শিশু জন্মালেই সোনার আংটি, এই সরকার আনছে দুর্দান্ত স্কিম
সরকারি হাসপাতালে শিশু জন্মালেই সোনার আংটি, এই সরকার আনছে দুর্দান্ত স্কিম
Mice Experiment: পুরুষ ইঁদুর থেকে প্রজননে সক্ষম স্ত্রী ইঁদুরের ক্লোন তৈরি করলেন বিজ্ঞানীরা, বদলে যাবে জীবজগতের সমীকরণ?
পুরুষ ইঁদুর থেকে প্রজননে সক্ষম স্ত্রী ইঁদুরের ক্লোন তৈরি করলেন বিজ্ঞানীরা, বদলে যাবে জীবজগতের সমীকরণ?
Sitalkuchi News: ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব শীতলকুচিতে, অভিযোগের তির শাসকদলের দিকে
ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব শীতলকুচিতে, অভিযোগের তির শাসকদলের দিকে
Govinda-Sunita: ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
Embed widget