এক্সপ্লোর

অনলাইন অর্ডার করলে রাজ্যে হোম ডেলিভারিতে পাওয়া যাবে মদ, গ্রাহকের বয়স হতে হবে ন্যূনতম ২১

এবার মদের হোম ডেলিভারি।

কলকাতা: এবার মদের হোম ডেলিভারি। অনুমতি দিল পশ্চিমবঙ্গ সরকার। বুধবার একটি বিজ্ঞপ্তি জারি করে নবান্নের তরফে জানিয়ে দেওয়া হল, স্টেট বেভারেজ কর্পোরেশনের ওয়েবসাইট ব্যবহার করে গ্রাহকরা মদ অর্ডার করতে পারবে। তবে সেক্ষেত্রে গ্রাহকের বয়স হতে হবে ন্যূনতম ২১।

সূত্রের খবর, মদ কিনতে এসে গ্রাহকদের দীর্ঘ লাইন এড়াতেই এই সিদ্ধান্ত নিয়েছে সরকার। এতে লকডাউনের মধ্যে যেমন বাড়িতে বসেই গ্রাহক মদ কিনতে পারবে ঠিক তেমনই প্রশাসনের তরফে সামাজিক দূরত্ব বজায় রাখার কাজও সহজ হবে। সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী বাড়ির ঠিকানা, মোবাইল নম্বর সহ আরও একাধিক তথ্যের ভিত্তিতে গ্রাহকরা অনলাইনে মদ অর্ডার করতে পারবেন। যদিও হোম ডেলিভারির ক্ষেত্রে বেশি টাকা খরচ করতে হবে কিনা, তা এখনও পরিষ্কার নয়। প্রসঙ্গত, পশ্চিমবঙ্গের আগে পঞ্জাব ও ছত্তীসগঢ়ের মতো রাজ্য মদের হোম ডেলিভারি চালু করে। এবার সেই একই পথে হাঁটার সিদ্ধান্ত নিল পশ্চিমবঙ্গও।

অনলাইন অর্ডার করলে রাজ্যে হোম ডেলিভারিতে পাওয়া যাবে মদ, গ্রাহকের বয়স হতে হবে ন্যূনতম ২১

এখনও পর্যন্ত পাওয়া সরকারি তথ্য অনুযায়ী সোমবার মদের দোকান খুলে যাওয়ার পর প্রথম ২ দিনেই রেকর্ড করেছে বাংলা। সারা রাজ্যে ১০০ কোটি টাকার মদ বিক্রি হয়েছে। রাজ্যের যুগ্ম সচিব সুস্মিতা মুখোপাধ্যায় জানিয়েছেন, গত ২ দিনে রাজ্যের সমস্ত অফশপ, অনশপ ও হোটেল মালিক অ্যাসোসিয়েশনের তরফে পাওয়া তথ্য অনুযায়ী ১০০ কোটি টাকার মদ বিক্রি হয়েছে। সব থেকে বেশি, প্রায় ৭০ শতাংশ মদ বিক্রি হয়েছে অফশপ থেকেই। অনেক জায়গায় মদ শেষ হয়ে যাওয়ার কারণে দোকান বন্ধ করে দেওয়া হয়েছে। সেকারণেই সোম ও মঙ্গলবারের তুলনায় বুধবার খোলা মদের দোকানের সংখ্যা ছিল কম। সেকারণে বিক্রিও খানিকটা কমেছে। বুধবার রাজ্যে ৩০ কোটি টাকার মদ বিক্রি হয়েছে বলে খবর।

প্রসঙ্গত, গ্রিন, রেড ও অরেঞ্জ জোন প্রতিটি ক্ষেত্রেই মদের দোকান খুলে দেওয়ার ছাড়পত্র দিয়েছে সরকার। মদের দোকান বন্ধ থাকবে কেবল কনটেনমেন্ট জোনগুলোতেই। সকাল ১২ টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত দোকান খোলা থাকবে। গ্রাহরা এই সময়ের মধ্যেই মদ কিনতে পারবে।

সেরা শিরোনাম

Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা

ভিডিও

Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda
Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
Embed widget