এক্সপ্লোর

Live- শ্রীলঙ্কায় গির্জা, পাঁচতারা হোটেলে পরপর বিস্ফোরণ, হত ২০০-র বেশি, জখম ৫০০, নিন্দা মোদির, পরিস্থিতির ওপর নজর রাখছে ভারত, ট্যুইট সুষমার

নাশকতার টার্গেট হোটেলগুলিতে প্রায় সারা বছর বিদেশি পর্যটকদের ভিড় থাকে। পুলিশের মুখপাত্র রুয়ান গুণশেখর জানিয়েছেন, গির্জাগুলিতে ইস্টারের প্রার্থনার প্রস্তুতি চলছিল। তখনই বিস্ফোরণ হয়।

কলম্বো: সিরিয়াল বিস্ফোরণে রক্তাক্ত শ্রীলঙ্কা। নজিরবিহীন সিরিয়াল বিস্ফোরণে নিহতের সংখ্যা ২০০ ছাড়াল। সর্বশেষ খবর, ২০৭ জনের মৃত্যুর খবর মিলেছে। জখম ৫০০। ইস্টারের রবিবারের সকালে তিন গির্জা ও তিনটি হোটেলে প্রায় একই সময়ে পরপর ৬টি বিস্ফোরণ হয়। সকালের ৬টি পর দুপুরেও দুটি, সব মিলিয়ে ৮টি বিস্ফোরণ হয়েছে। স্থানীয় সময় সকাল ৮টা ৪৫এ বিস্ফোরণগুলি ঘটেছে। বহু মানুষ হতাহত হন। লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। কারা বিস্ফোরণ ঘটিয়েছে, তা পরিষ্কার নয় এখনও। নিহতদের মধ্যে অন্তত ২৭ জন বিদেশি নাগরিক। কোনও সন্ত্রাসবাদী গোষ্ঠী এখনও পর্যন্ত হামলার দায় স্বীকার করেনি। নাশকতার টার্গেট হোটেলগুলিতে প্রায় সারা বছর বিদেশি পর্যটকদের ভিড় থাকে। পুলিশের মুখপাত্র রুয়ান গুণশেখর জানিয়েছেন, গির্জাগুলিতে ইস্টারের প্রার্থনার প্রস্তুতি চলছিল। তখনই বিস্ফোরণ হয়। কলম্বোর সেন্ট অ্যান্টনি গির্জা, পশ্চিমের উপকূল শহর নেগম্বোর সেন্ট সেবাস্তিয়ান গির্জা ও পূর্বের বাত্তিকালোয়ার আরেকটি গির্জা বিস্ফোরণে কেঁপে ওঠে। বিস্ফোরণ হয়েছে সাংগ্রিলা, সিনামম গ্র্যান্ড ও কিংসব্যুরি-তিন পাঁচতারা হোটেলে। কলম্বোর সরকারি হাসপাতালের মুখপাত্র জানিয়েছেন, অন্তত ২৮০ জনকে আহত অবস্থায় ভর্তি করা হয়েছে সেখানে। নেগম্বোর কাটুওয়াপিটিউটার গির্জার এক ফেসবুক পোস্টে লেখা হয়েছে, আমাদের গির্জায় বোমা হামলা হয়েছে। দয়া করে সবাই আসুন, সাহায্য করুন। নয়াদিল্লির খবর, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ট্যুইট করে শ্রীলঙ্কার পাশে থাকার কথা বলেছেন। লিখেছেন, শ্রীলঙ্কার মানুষের সঙ্গে আছে ভারত। শ্রীলঙ্কার ভয়াবহ বিস্ফোরণের কঠোর নিন্দা করছি। এমন বর্বর আচরণের কোনও জায়গা নেই আমাদের এই অঞ্চলে। নিহতদের পরিবারবর্গের প্রতি সমবেদনা ও আহতদের প্রতি আমার উদ্বেগ জানাই। নয়াদিল্লিতে বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ কলম্বোর ধারাবাহিক বিস্ফোরণের পর ট্যুইট করে ভারত পরিস্থিতির ওপর নজর রাখছে বলে জানিয়েছেন। লিখেছেন, কলম্বোর ভারতীয় হাইকমিশনারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছি। বিস্ফোরণের পরের পরিস্থিতির দিকে নজর রেখে সেখানকার ভারতীয় দূতাবাস ট্যুইট করেছে, কলম্বো ও বাত্তিকালোয়ায় বিস্ফোরণের খবর এসেছে। পরিস্থিতির ওপর কড়া নজর রাখছি আমরা। ভারতীয় নাগরিকদের সাহায্যের দরকার হলে বা কিছু জানার থাকলে এই নম্বরগুলিতে ফোন করতে বলা হচ্ছে, : +94777903082 +94112422788 +94112422789," +94777902082 +94772234176,"

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?

ভিডিও

Cooch Behar News: ISI-এর চরবৃত্তির অভিযোগে কোচবিহারে ফের গ্রেফতার | ABP Ananda live
BJP Government | বিজেপিতে সাংগঠনিক তালিকায় বদল, Nitin Nabin-র নতুন সর্বভারতীয় টিম
Asish Banerjee Death : আশিস বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে পৌঁছল ফরেন্সিক টিম | #abpananda
Malda News: মালদায় তৃণমূলের বিরুদ্ধেই তৃণমূলের ভোট, হাত মেলাল কংগ্রেস | ABP Ananda Live
Suvendu Adhikari: 'সিপিএম বলত পার্টির সরকার, আর ১৫ বছর বলত আমার সরকার',বললেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget