এক্সপ্লোর

LIVE UPDATE: জেএনইউ: 'ফ্যাসিস্ত সার্জিক্যাল স্ট্রাইক', 'শিক্ষা প্রতিষ্ঠান নষ্টের চেষ্টা', বিজেপির কড়া নিন্দায় মুখ্যমন্ত্রী মমতা, মোদি সরকারকে টার্গেট সনিয়ার

LIVE UPDATE: SFI to hold protest campaign after attack at JNU LIVE UPDATE: জেএনইউ: 'ফ্যাসিস্ত সার্জিক্যাল স্ট্রাইক', 'শিক্ষা প্রতিষ্ঠান নষ্টের চেষ্টা', বিজেপির কড়া নিন্দায় মুখ্যমন্ত্রী মমতা, মোদি সরকারকে টার্গেট সনিয়ার

Background

নয়াদিল্লি: দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের গার্লস হস্টেলে হামলাকাণ্ডে আজ দেশজুড়ে প্রতিবাদ কর্মসূচি এসএফআই-এর। মোদি সরকারের অধীনস্থ দিল্লি পুলিশের সদর দফতর ঘেরাওয়ের ডাক দিয়েছে বাম ছাত্র সংগঠন। জেএনএউ ক্যাম্পাসের বাইরে বিক্ষোভ অবস্থান পড়ুয়াদের। মুম্বইয়ে গেট অফ ইন্ডিয়ায় পড়ুয়াদের অবস্থান বিক্ষোভ। জেএনএউ হামলাকাণ্ডে আক্রান্তদের পাশে দাঁড়িয়েছে জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়, পুণের ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট অফ ইন্ডিয়া। আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে পড়ুয়াদের মোমবাতি মিছিল।

হামলার ঘটনার প্রেক্ষিতে জেএনএউ -এর রেজিস্ট্রার, প্রোক্টর ও রেক্টরকে তলব মানবসম্পদ উন্নয়ন মন্ত্রকের। গতকাল বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া ও অধ্যাপক-অধ্যাপিকাদের সঙ্গে দিল্লি পুলিশের বৈঠক হয়। রাতে এইমস্-এর ট্রমা সেন্টারে চিকিৎসাধীন আহতদের সঙ্গে দেখা করে পড়ুয়াদের একটি প্রতিনিধিদল।

গতকাল জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে ফি বৃদ্ধির প্রতিবাদে পড়ুয়াদের আন্দোলন চলাকালীন মুখে রুমাল বেঁধে তাদের ওপর হামলা করে একদল হামলাকারী। আক্রান্ত হন জেএনইউ ছাত্র সংসদের সভানেত্রী ঐশী ঘোষ। মহিলা হস্টেলে হামলার ঘটনায় এসএফআইয়ের তরফে দাবি করা হচ্ছে, বিশ্ববিদ্যালয়ের ফি বৃদ্ধির প্রতিবাদ করাতেই এবিভিপি-র গুণ্ডারা এই জঘন্য কাজ করেছে। রক্তাক্ত অবস্থায় ঐশী ঘোষকে দিল্লি এইএমস-এর ট্রমা সেন্টারে নিয়ে যাওয়া হয়। সেখানেই তাঁর চিকিৎসা চলছে।

উল্লেখ্য, গত বছর থেকেই জেএনইউ-তে ফি বৃদ্ধির প্রতিবাদ সামিল হয়েছিল এসএফআই সহ আরও একাধিক বাম ছাত্র সংগঠন। জেএনইউ কর্তৃপক্ষের বিরুদ্ধে আন্দোলনে নামে ছাত্রসংগঠনের নেতা কর্মীরা। এসআফআই-এর দাবি, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তরফে রেজিস্ট্রেশনের নিয়ম শিথিল করার বিষয়ে আশ্বস্ত করা হলেও তারা তা করেনি। বরং ফি বৃদ্ধির পথেই হেঁটেছে জেএনইউ। আর তার প্রতিবাদ করাতেই হামলা করা হয়েছে। বাম ছাত্র সংগঠনের দাবি আরএসএস-এর ছাত্র সংগঠন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের কর্মীরাই পরিকল্পিতভাবে এই হামলা চালিয়েছে।

হাতে ব্যাট, রড নিয়ে জেএনইউ-তে হামলা চালানোর অভিযোগ এবিভিপি-র বিরুদ্ধে। পড়ুয়া সহ একাধিক অধ্যাপকও আক্রান্ত হয়েছেন বলে এখনও পর্যন্ত জানা গিয়েছে। এই ঘটনায় পুলিশি নিষ্কৃয়তারও অভিযোগ করা হয়েছে বামেদের তরফে। কীভাবে ১৫-২০ জন ‘বহিরাগত’ গার্লস হস্টেলে ঢুকে পড়ল? কী করছিল পুলিশ? প্রশ্ন এসএফআই-এর। যদিও এবিভিপি-র পাল্টা অভিযোগ, বাম ছাত্র সংগঠনের সদস্যরাই তাদের ওপর হামলা চালায়।

14:09 PM (IST)  •  06 Jan 2020

মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে জেএনইউয়ের পড়ুয়াদের ওপর গতকালের আক্রমণকে ২০০৮ এর মুম্বই সন্ত্রাসের সঙ্গে তুলনা করলেন। তিনি বলেছেন, মুম্বইয়ের ২৬/১১-র সন্ত্রাসের কথা মনে পড়ে গেল। গতকালের হামলাকারীদের প্রসঙ্গ তুলে তিনি দাবি করেছেন, কারা এই মুখোশধারী হামলাবাজ, তার তদন্ত চাই।
14:04 PM (IST)  •  06 Jan 2020

প্রতিদিনই ভারতব্যাপী ক্যাম্পাসে, কলেজে হানা দিচ্ছে হয় পুলিস অথবা বিজেপি সরকারের সমর্থনপুষ্ট লুম্পেনবাহিনী। সরকার প্রতিটি বিরুদ্ধে কণ্ঠস্বরকে চাপা দিয়ে বশ্যতা মানাতে যে কতদূর যে পারে, জেএনইউয়ের ছাত্রছাত্রী, শিক্ষকদের ওপর গতকালের হাড় হিম করা সন্ত্রাস তা ভয়ঙ্কর ভাবে মনে করিয়ে দিল। এই অভিমত জানিয়ে সনিয়া বলেছেন, ছাত্র ও যুবসমাজের দরকার বহনসাধ্য শিক্ষা, পছন্দসই কাজ, প্রতিশ্রুতিভরা এক ভবিষ্যত্ ও আমাদের সমৃদ্ধশালী গণতন্ত্রে শরিক হওয়ার অধিকার। দুঃখের কথা হল, সরকার এই প্রতিটি আশা-আকাঙ্খার গলা টিপে ধরে দমিয়ে রাখতে চায়। গোটা কংগ্রেল দল ভারতের যুবক, পড়ুয়াদের প্রতি সহমর্মিতা জানাচ্ছে, পাশে থাকছে। গতকালের জেএনইউয়ের প্ররেচনা দেওয়া হিংসার কঠোর নিন্দা ও স্বাধীন, নিরপেক্ষ তদন্ত দাবি করছি আমরা।
Load More
New Update
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা

ভিডিও

Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার
CJP Protest Delhi : ‘এভাবে আমাদের আটকানো যাবে না, আজ ফের যন্তরমন্তর অভিযান’, বললেন CJP নেতা অজিঙ্কা
Abhishek Banerjee: ক্যামাক স্ট্রিটে বিলবোর্ডকাণ্ডে নোটিস দিতে অভিষেকের বাড়িতে পুলিশ
Gariahat Bridge: দুর্গাপুজোর আগে নতুন রূপে সেজে উঠল গড়িয়াহাট ব্রিজ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
Embed widget