এক্সপ্লোর

মধ্যপ্রদেশে দল ছেড়ে কংগ্রেসে যোগ দিলেন বিজেপি নেত্রী

ছিন্দওয়াড়া: রাজ্যে বিধানসভা নির্বাচনের আগে বড়সড় ধাক্কা খেল মধ্যপ্রদেশ বিজেপি। বিজেপি ছেড়ে কংগ্রেসে যোগ দিলেন ক্যাবিনেট মন্ত্রী পদ্মা শুক্লা। মধ্যপ্রদেশ রাজ্য সামাজিক কল্যাণ পর্ষদের চেয়ারম্যান ছিলেন। এর সুবাদে তিনি ক্যাবিনেট মন্ত্রীর মর্যাদা পেতেন। সেই পদে ইস্তফা দিয়ে রাজ্য বিজেপির অন্যতম শীর্ষ এই নেত্রী কংগ্রেসে যোগ দিলেন। ৬৩ বছরের পদ্মা শুক্লার সঙ্গে বিজেপি ছেড়ে কংগ্রেসে যোগ দিয়েছেন ১৫০ জন কর্মীও। মধ্যপ্রদেশ কংগ্রেস সভাপতি কমলনাথের নেতৃত্বে একটি অনুষ্ঠানে পদ্মা শুক্লা সদলবলে কংগ্রেসে যোগ দিলেন। দীর্ঘ ৩৮ বছর বিজেপির সঙ্গে যুক্ত এই নেত্রী বলেছেন, বিজেপির প্রাথমিক সদস্যপদ ও সমাজ কল্যাণ পর্ষদের চেয়ারম্যান পদে ইস্তফা দিয়েছি। জানা গেছে, মধ্যপ্রদেশের মন্ত্রী সঞ্জয় পাঠকের সঙ্গে বনিবনা হচ্ছিল না পদ্মা শুক্লার। পাঠক কংগ্রেস ছেড়ে বিজেপিতে এসেছিলেন। ২০১৩-র ভোটে বিজয়রাঘগড় বিধানসভা আসনে তত্কালীন কংগ্রেস প্রার্থী পাঠকের বিরুদ্ধে লড়াই করে ৯২৯ ভোটে হেরে গিয়েছিলেন পদ্মা শুক্লা। এরপর পাঠক কংগ্রেস বিধায়ক পদে ইস্তফা দিয়ে বিজেপিতে যোগ দেন এবং ২০১৪-র উপনির্বাচনে বিজেপির টিকিটে ওই আসন থেকেই জয়ী হয়েছিলেন। পরে শিবরাজ সিংহ চৌহান সরকারের মন্ত্রী হয়েছিলেন। পদ্মা শুক্লা এদিন বলেছেন, বিজয়রাঘবগড়ে ২০১৪-র উপনির্বাচনের পর থেকেই দলের কর্মীদের অবমাননা করা হচ্ছিল। এজন্যই তিনি বিজেপি ছেড়েছেন।  

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Embed widget