এক্সপ্লোর

বিধায়ক ভাঙানোর চেষ্টায় ছিল বিজেপি, তবে সরকারের সঙ্কট নেই, দাবি কমলনাথের

মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী দিগ্বিজয় সিংহ দাবি করেন, ৬ বিধায়ক ফিরে এসেছেন।

ভোপাল ও নয়াদিল্লি: মধ্যপ্রদেশের কংগ্রেস বিধায়কদের ভাঙিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল বিজেপি। তবে সেই চেষ্টা সফল হয়নি। সরকারের সঙ্কট কেটে গিয়েছে। এমনই দাবি করলেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী কমলনাথ। তাঁর কটাক্ষ, ‘চক্রান্ত করে অগণতান্ত্রিক উপায়ে রাজ্যে ক্ষমতায় ফেরার চেষ্টা করছে বিজেপি। তবে প্রতিবারের মতো এবারও তাদের এই চেষ্টা ব্য়র্থ হবে। এই চক্রান্ত মুঙ্গেরীলালের (টেলি সিরিয়ালের একটি চরিত্র) স্বপ্নে পরিণত হবে।’ জ্য়োতিরাদিত্য সিন্ধিয়ারও দাবি, দলীয় বিধায়কদের নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল বিজেপি। তবে কংগ্রেস সরকার সুরক্ষিত ও নিরাপদ।

এর আগে গতকাল মধ্যরাতে আচমকা কংগ্রেস ও সহযোগী দলের দশ বিধায়ক উধাও হয়ে যাওয়ায় চাঞ্চল্য তৈরি হয়। যদিও, গভীর রাতে, মধ্য়প্রদেশে সরকারের দুই মন্ত্রী জিতু পটওয়ারি ও জয়বর্ধন সিংহ গুরুগ্রামের মানেসরের ওই রিসর্টে যান এবং কয়েকজনকে বের করে আনেন। কংগ্রেসের অভিযোগ, বিজেপি ওই বিধায়কদের ক্ষমতার বলে নিয়ে যায়। পরে কংগ্রেসের অন্যতম শীর্ষ নেতা ও মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী দিগ্বিজয় সিংহ দাবি করেন, ৬ বিধায়ক ফিরে এসেছেন। তাঁর আশা, বাকিরাও ফিরে আসবেন।

বিজেপি-র বিরুদ্ধে অভিযোগ, ওই বিধায়কদের গুরুগ্রামের একটি বিলাসবহুল রিসর্টে রাখা হয়। দিগ্বিজয়ের অভিযোগ, বিজেপির কয়েকজন অর্থের টোপ ও ভয় দেখিয়ে বিধায়কদের নিয়ে গিয়েছে। তাঁর দাবি, কমলনাথ সরকার ফেলে দিতে এক-একজন বিধায়ককে প্রায় ২৫-৩৫ কোটি টাকার টোপও দেওয়া হয়।

সূত্রের দাবি, ১০ জন বিধায়কের মধ্যে ২ বিএসপি, এক এসপি ও ৩ নির্দল বিধায়ক ফিরে এসেছেন। এছাড়া, ৪ বিক্ষুব্ধ কংগ্রেস বিধায়ককে হরিয়ানা থেকে নিয়ে যাওয়া হয়েছে বিজেপি শাসিত আর এক রাজ্য কর্নাটকে।

বিক্ষুব্ধ বিধায়করা বিজেপির সঙ্গে চলে যাওয়ায় কংগ্রেস শাসিত মধ্যপ্রদেশ সরকারের সংখ্যাগরিষ্ঠতা প্রশ্নের মুখে পড়ে যায়। ২৩০ আসন বিশিষ্ট মধ্যপ্রদেশ বিধানসভায় এখন সদস্য সংখ্যা ২২৮। কংগ্রেসের হাতে রয়েছে ১১৫ জন বিধায়ক। অন্যদিকে বিজেপির হাতে ১০৭ বিধায়ক। ম্যাজিক ফিগার ১১৫। বিদ্রোহী বিধায়করা শিবির বদল করলে মধ্যপ্রদেশের ছবি বদলে যেতে পারে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?

ভিডিও

Purulia : পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার আজ ভিত্তিপ্রস্তর স্থাপন
Abhishek Banerjee: ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে বলে অভিযোগ জানিয়ে মামলা অভিষেকের
Tarapith Fire: 'ধোঁয়া উপরের দিকে উঠতে থাকে, সকলের দম বন্ধ হয়ে শ্বাসকষ্ট শুরু হয়', বললেন হোটেলকর্মী
Weather News: পাতিপুকুরে চেনা জল-ছবি, জলমগ্ন আন্ডারপাস | Patipukur Waterlogging | ABP Ananda
Tarapith Fire: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, ঝলসে অন্তত ৮ আবাসিকের মৃত্যু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget