এক্সপ্লোর
স্বাধীনতা দিবসে জাতীয় সঙ্গীতের বিরোধিতা শিক্ষকদের, উত্তরপ্রদেশের মাদ্রাসার স্বীকৃতি বাতিল

ফাইল ছবি
মহারাজগঞ্জ: প্রধান শিক্ষক ও অন্যান্য শিক্ষকরা স্বাধীনতা দিবসে জাতীয় সঙ্গীত গাওয়ার বিরোধিতা করায় একটি মাদ্রাসার স্বীকৃতি বাতিল করে দিল উত্তরপ্রদেশ সরকার। মাদ্রাসা আরবিয়া আহলি গার্লস কলেজ নামে এই মাদ্রাসাটি মহারাজগঞ্জ জেলার কোলহুই থানা এলাকার বাদাগো অঞ্চলে অবস্থিত। উত্তরপ্রদেশের শিক্ষা দফতরের পক্ষ থেকে মাদ্রাসাটির স্বীকৃতি বাতিল করে দেওয়ার কথা জানানো হয়েছে। জেলা সংখ্যালঘু কল্যাণ আধিকারিক প্রভাত কুমার জানিয়েছেন, ওই মাদ্রাসার প্রধান শিক্ষক ফজলাল রহমান এবং কয়েকজন শিক্ষক স্বাধীনতা দিবসে জাতীয় পতাকা উত্তোলনের পর পড়ুয়াদের জাতীয় সঙ্গীত গাইতে বাধা দেন। এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। ওই মাদ্রাসার তিনজন শিক্ষকের বিরুদ্ধে দেশদ্রোহের মামলা দায়ের করেছে পুলিশ। তাঁদের গ্রেফতার করা হয়েছে। জেলাশাসক অমরনাথ উপাধ্যায় এই ঘটনার তদন্তের নির্দেশ দেন। তদন্ত রিপোর্ট রাজ্য সরকারের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে। এরপরেই ওই মাদ্রাসার স্বীকৃতি বাতিল করা হয়েছে।
Before You Go
Jadavpur Incident News | "ABVP-এর দায়িত্ব BJP নেয়নি। এটা স্বাভাবিক শিক্ষার সঙ্গে সংযোগ না থাকবে ছাত্রসংগঠন না থাকারই কথা" : Anirban Banerjee

ড: সুভাষ সরকারড: সুভাষ সরকার
Opinion




















