এক্সপ্লোর

সাতারায় নিজের গড় ধরে রাখতে চলেছে এনসিপি, লোকসভা আসনের উপনির্বাচনে বিজেপির চেয়ে এগিয়ে পাওয়ারের দল

রাজ্যে শরিক কংগ্রেসের তুলনায় এনসিপি যে ভালো ফল করবে, তা প্রত্যাশিত ছিল। ভোট গণনার প্রবণতাতেও সেই ইঙ্গিতই মিলেছে। রাজ্যে এবারই প্রথম এনসিপি-র জুনিয়র পার্টনার হিসেবে লড়াই করেছে। ১৯৯৯ থেকে টানা ১৫ বছর রাজ্যের ক্ষমতায় ছিল এনসিপি-কংগ্রেস জোট।

নয়াদিল্লি: পশ্চিম মহারাষ্ট্রে বরাবরের শক্তঘাঁটিতে ভালো ফল করতে চলেছে শরদ পাওয়ারের নেতৃত্বাধীন এনসিপি। ভোট গণনার প্রাথমিক প্রবণতায় বিজেপি এনসিপি-র এই দূর্গে থাবা বসাতে পারে, এমন একটা সম্ভাবনা দেখা দিয়েছিল। কিন্তু গণনা যত এগিয়েছে, ততই এই অঞ্চলে এনসিপি-র নিজস্ব জমি বজায় থাকার ইঙ্গিত স্পষ্ট হতে থাকে। রাজ্য বিধানসভার ২৮৮ আসনের মধ্যে এই অঞ্চল থেকে আসন সংখ্যা ৬৬। এরমধ্যে ২৭ টির মতো আসন পেতে পারে এনসিপি।যদিও মহারাষ্ট্রে সরকার গঠন করতে চলেছে বিজেপি-শিবসেনা জোট। এই অঞ্চলে ৭৯ বছরের শরদ পাওয়ারের আক্রমণাত্মক প্রচার ও সামনে থেকে দাঁড়িয়ে নেতৃত্বদানই দলের ভালো ফলের কারণ বলে মনে করছে রাজনৈতিক মহল। শরদ পাওয়ারের নেতৃত্বেই দল এই অঞ্চলে বিজেপি-শিবসেনা জোটকে কড়া টক্কর দিতে সক্ষম হয়েছে। রাজ্যে শরিক কংগ্রেসের তুলনায় এনসিপি যে ভালো ফল করবে, তা প্রত্যাশিত ছিল। ভোট গণনার প্রবণতাতেও সেই ইঙ্গিতই মিলেছে। রাজ্যে এবারই প্রথম এনসিপি-র জুনিয়র পার্টনার হিসেবে লড়াই করেছে। ১৯৯৯ থেকে টানা ১৫ বছর রাজ্যের ক্ষমতায় ছিল এনসিপি-কংগ্রেস জোট। এনসিপি সাতারা লোকসভা আসনের উপনির্বাচনেও এগিয়ে রয়েছে। এই আসনে বিজেপি প্রার্থী তথা শিবাজীর বংশধর উদয়নরাজে ভোসালেকে পিছনে ফেলেছেন এনসিপি প্রার্থী শ্রীনিবাস পাতিল। রাজ্যে বিধানসভা ভোটের আগে দলত্যাগের হিড়িকের মধ্যেও এনসিপি সাতারায় তাদের দূর্গ অটুট রাখার জন্য ঝাঁপিয়েছিল। উদয়নরাজে এনসিপি থেকে পদত্যাগ করার ফলেই সাতারা লোকসভা আসনের উপনির্বাচনের প্রয়োজন হয়েছিল। এনসিপি এবার পাওয়ারের দীর্ঘদিনের বন্ধু পাতিলকে এই আসনে প্রার্থী করেছিল। সাতারা আসনে এনসিপি প্রার্থী বিজেপি প্রার্থীর তুলনায় এক লক্ষেরও বেশি ভোটে এগিয়ে। দুদিন আগেই পাওয়ার বলেছিলেন, সাতারা আসনে উদয়নরাজে এক লক্ষের বেশি ভোটে হারবেন। সাতারা লোকসভা আসনের উপনির্বাচনে দুই প্রতিপক্ষ জোরাল প্রচার চালিয়েছিল। ভোট প্রচারের শেষদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সাতারা উপনির্বাচনে প্রার্থী না হওয়ার সাহজ জোগাড় করতে না পারার জন্য পাওয়ারকে কটাক্ষ করেছিলেন। পাওয়ারও বিজেপি প্রার্থীর বিরুদ্ধে প্রচার করেছিলেন।

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!
Anti Terrorist Squad: পরপর পাকড়াও জঙ্গি, রাজ্যে তৈরি হচ্ছে অ্যান্টি টেররিস্ট স্কোয়াড
Annapurna Yojana: মন্ত্রিসভার বৈঠকে অন্নপূর্ণা যোজনা ও জল যন্ত্রণা নিয়ে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget