এক্সপ্লোর

চাইলেই সরকার গঠনের প্রয়োজনীয় সংখ্যা জোগাড় করতে পারি, মুখ্যমন্ত্রী হবেন শিবসেনা থেকেই, সুর চড়িয়ে বিজেপিকে বার্তা সঞ্জয় রাউতের

গতকালই শিবসেনা সুপ্রিমো উদ্ধব ঠাকরের কথায় ইঙ্গিত ছিল, তিনি সরকার গঠনের অন্য রাস্তা খুঁজে দেখতে তৈরি। বিজেপির সঙ্গে ‘সমান ক্ষমতা বন্টনে’র ওপর জোর দিয়েও তিনি জানান, কংগ্রেস, এনসিপি-র সঙ্গেও তাঁরা যোগাযোগ রাখছেন। গতকাল শিবসেনা পরিষদীয় দলনেতা নির্বাচনের বৈঠকেও তিনি বলেন, ‘লোকসভা ভোটের আগে বিজেপির সঙ্গে যেমনটি ঠিক হয়েছিল, সেই অনুসারে’ তিনি মুখ্যমন্ত্রী পদ সহ ‘ক্ষমতার সমান ভাগাভাগি’ চান।

মুম্বই: মহারাষ্ট্রে ক্ষমতা ভাগাভাগি নিয়ে বিজেপি, শিবসেনা সংঘাত আরও তীব্র হচ্ছে। মহারাষ্ট্রে শিবসেনা থেকেই মুখ্যমন্ত্রী হবেন বলে জানিয়ে দিলেন দলের অন্যতম শীর্ষ নেতা সঞ্জয় রাউত। সরকার গঠন নিয়ে দুই জোট শরিকের মধ্যে কোনও আনুষ্ঠানিক আলোচনা এখনও হয়নি বলে জানিয়েছেন তিনি। রাজ্যসভার এই এমপি কটাক্ষের সুরে বলেছেন, বিজেপিকে কোনও চরম সময়সীমা (আলটিমেটাম) দিচ্ছি না (সরকার গঠন নিয়ে)। ওরা বড় বড় লোক। একইসঙ্গে তিনি শিবসেনা চাইলে সরকার গঠনে প্রয়োজনীয় সংখ্যা জোগাড় করে ফেলতে পারে বলেও জানিয়ে প্রচ্ছন্ন হুঁশিয়ারি দেন বিজেপিকে। বলেন, রাজ্যের মানুষ ৫০-৫০ ফর্মূলার ভিত্তিতে সরকার গঠনের পক্ষেই রায় দিয়েছেন। রাউত গতকাল এনসিপি সুপ্রিমো শরদ পওয়ারের সঙ্গেও দেখা করেন, যা থেকে জল্পনা ছড়ায়, তবে কি শিবসেনা বিকল্প বোঝাপড়ার রাস্তা খুঁজছে? গতকালই শিবসেনা সুপ্রিমো উদ্ধব ঠাকরের কথায় ইঙ্গিত ছিল, তিনি সরকার গঠনের অন্য রাস্তা খুঁজে দেখতে তৈরি। বিজেপির সঙ্গে ‘সমান ক্ষমতা বন্টনে’র ওপর জোর দিয়েও তিনি জানান, কংগ্রেস, এনসিপি-র সঙ্গেও তাঁরা যোগাযোগ রাখছেন। গতকাল শিবসেনা পরিষদীয় দলনেতা নির্বাচনের বৈঠকেও তিনি বলেন, ‘লোকসভা ভোটের আগে বিজেপির সঙ্গে যেমনটি ঠিক হয়েছিল, সেই অনুসারে’ তিনি মুখ্যমন্ত্রী পদ সহ ‘ক্ষমতার সমান ভাগাভাগি’ চান। লোকসভা নির্বাচনের আগে আমার, বিজেপি সভাপতি অমিত শাহ ও মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফঢ়নবিশের আলোচনায় সমান ক্ষমতা ভাগের সূত্র ঠিক হয়েছিল। আমরা সেইমতোই সব হোক চাই, তার বেশি কিছু নয়। সেই বৈঠকে উদ্ধব নাকি ফঢ়নবিশের এই দাবিতেও অসন্তোষ প্রকাশ করেন যে, লোকসভা নির্বাচনের আগে ক্ষমতা সমান ভাবে বন্টনের কোনও সূত্রই স্থির হয়নি। ফেব্রুয়ারি মাসে শিবসেনার সঙ্গে আসন রফার পর সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রীর বক্তব্যের একটি ভিডিও দেখতেও তিনি বলেন দলীয় বিধায়কদের। বলেন, তাতে দেখা যাচ্ছে, তিনি সমান ক্ষমতা ভাগের সূত্রের কথা বলছেন। আমরা শুধু চাই, ওঁরা কথা রাখুন। সাম্প্রতিক মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনে বিজেপি ২৮৮ আসনবিশিষ্ট সভায় ১০৫টি আসন পায়, শিবসেনা জেতে ৫৬টিতে। কংগ্রেস ও এনসিপি পায় যথাক্রমে ৫৪ ও ৪৪টি আসন। ন্যূনতম সংখ্যাগরিষ্ঠতার জন্য দরকার ১৪৪জন বিধায়ক। শিবসেনার দাবি, ক্ষমতা ভাগ করতে হবে ৫০-৫০ ফর্মূলায়। আড়াই বছরের জন্য মুখ্যমন্ত্রী পদও তাদের চাই। বিজেপি তা মানতে নারাজ। এ নিয়ে টানাপড়েনের মধ্যেই রাউত ট্যুইট করে বিজেপিকে হুঁশিয়ারি দিয়েছেন, এত ঔদ্ধত্য দেখাবেন না। সময়ের সমুদ্রে অনেকেই তলিয়ে গিয়েছে!

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Liluah Shootout: মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক

ভিডিও

Abhishek Banerjee: চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিদেশযাত্রায় 'না' হাইকোর্টের | ABP Ananda LIVE
Jamuria News: বালি বোঝাই গাড়ি থেকে তোলাবাজি বিজেপি নেতার ! | ABP Ananda LIVE
CM Suvendu Adhikari | কলকাতার একের পর এক থানা পরিদর্শনে মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
Durgapur Money Seized: দুর্গাপুরে পরিত্যক্ত ইটভাটাতেও টাকার স্তূপ, উদ্ধার ৪৮ লক্ষ নগদ
STF | Tulu Mondal: বীরভূমের স্টোন কিং টুলু মণ্ডলের শ্বশুরবাড়িতে রাজ্য পুলিশের STF

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Liluah Shootout: মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
Assam Flood: অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
Shashi Panja : 'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
Kolkata Blood Bank Scam: রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
Weather Update: ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
Embed widget