এক্সপ্লোর

‘কাশ্মীরের মতো বাংলাকেও ঠাণ্ডা করুন অমিত’, বিজেপিতে যোগ দিয়ে বললেন সব্যসাচী

বিজেপিতে যোগ দিলেন সব্যসাচী দত্ত।

কলকাতা: বিজেপিতে যোগ দিলেন সব্যসাচী দত্ত। মঙ্গলবার, নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে নাগরিকপঞ্জি এবং নাগরিকত্ব সংশোধনী বিল নিয়ে বিজেপির সভায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। সেখানেই, তাঁর উপস্থিতিতে সব্যসাচীর হাতে গেরুয়া পতাকা তুলে দেন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এদিন সব্যসাচীর বিজেপিতে যোগদান ঘিরে ছিল কর্মী-সমর্থকদের ভিড়। ওঠে জয় শ্রী রাম স্লোগান। সব্যসাচীর সঙ্গে বিজেপিতে যোগ দেন বিধাননগর পুরসভার দুই তৃণমূল কাউন্সিলর ২০ নম্বর ওয়ার্ডের শিবনাথ ভান্ডারী ও ২৭ নম্বর ওয়ার্ডের প্রসেনজিৎ সর্দার। এদিন সকালে পুজো সেরে বাড়ি থেকে বেরিয়ে যান ওয়ার্ড অফিসে যান রাজারহাট-নিউটাউনের বিধায়ক। তারপর যান নেতাজি ইন্ডোরে। গেরুয়া শিবিরে যোগদানের পর এদিন বিধাননগরের প্রাক্তন মেয়র সব্যসাচী জানান, বিজেপিতে যোগ দিয়ে তিনি গর্ববোধ করছেন। একইসঙ্গে, ‘কাশ্মীরের ঢঙে বাংলাকে ঠাণ্ডা’ করার আর্জি করেন অমিত শাহকে। এক নজরে দেখে নেওয়া যাক সব্যসাচী কী বলেছেন-- ‘বিজেপিতে যোগ দিয়ে গর্ব বোধ করছি। আমার কাছে আগে দেশ, তারপর দল, তারপর ব্যক্তি। মুকুলদা বাড়িতে লুচির আলুর দম খান, তা নিয়ে কত কথা। মুকুল দা আমার পরিবারের সদস্য। পারস্পরিক আতিথেয়তা আমাদের মধ্যে থাকবে। যাঁরা মানেন না তাঁরা মনে হয় অন্য গ্রহের। কাশ্মীরের মতো বাংলাকেও ঠাণ্ডা করুন অমিত। পাশে থেকে যারা ছুরি মারছে তাদের চিনে রাখুন। মা বোনেদের বলছি, কালো ও মরা চাল সরিয়ে রাখুন। তাহলেই পশ্চিমবঙ্গের উন্নতি হবে। এনআরসিতে আমার কোনও আপত্তি নেই। অনুপ্রবেশকারীদের ভারতে থাকতে দেব না।’ প্রসঙ্গত, সব্যসাচী দত্তর বিজেপিতে যাওয়ার সম্ভাবনা নিয়ে জল্পনা দীর্ঘদিনের। তাঁর বাড়িতে গিয়ে মুকুল রায়ের লুচি-আলুর দাম খাওয়া থেকে যে জল্পনার সূত্রপাত। গত লোকসভা ভোটের সময় থেকেই দলের সঙ্গে দূরত্ব বাড়তে থাকে সব্যসাচীর। মাঝমধ্যে মুখ খুলে দলের অস্বস্তিও বাড়িয়েছেন তিনি। শেষপর্যন্ত জল্পনা সত্যি করে বিজেপিতে যোগ দিলেন তিনি। আগামী বছর বিধাননগরে পুরভোট। সেই ভোটে সব্যসাচী দত্ত বিজেপিকে সাফল্যের মুখ দেখাতে পারেন কি না, সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Anti Social Activities Bill: রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
Jhalmuri Song : 'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
Weather Alert: রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
Road Accident : ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ

ভিডিও

Congress on Mamata Banerjee :
Saokat Molla : সওকত মোল্লার শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলল BJP
Cyber Crime News | রাতভর তল্লাশি, নিউটাউনের ফ্ল্যাটে থরে থরে টাকা! এ কী কাণ্ড?
Nirmal Ghosh News |
Nirmal Ghosh |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anti Social Activities Bill: রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
Jhalmuri Song : 'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
Weather Alert: রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
Road Accident : ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
Srabanti Chatterjee: ধর্ষণের অভিযোগে গ্রেফতার টলিউডের প্রথম সারির অভিনেত্রীর PA
ধর্ষণের অভিযোগে গ্রেফতার টলিউডের প্রথম সারির অভিনেত্রীর PA
Railway Stolen Bedsheets : ১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি
১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি
CM Suvendu Adhikari:
"মেধার ভিত্তিতে নিয়োগ..", বড় বার্তা মুখ্যমন্ত্রীর, "আগামী এক সপ্তাহের মধ্যে.." কী কী পাচ্ছে এবার রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলি ?
Ration Controversy: 'ফিঙ্গার প্রিন্ট নিয়ে মাল দিচ্ছে না, সাহসটা পায় কী করে? জেলে ভরেননি কেন?', হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর
'ফিঙ্গার প্রিন্ট নিয়ে মাল দিচ্ছে না, সাহসটা পায় কী করে? জেলে ভরেননি কেন?', হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর
Embed widget