এক্সপ্লোর

Malda Sujapur Explosion: যন্ত্র থেকে বিস্ফোরণ? নাকি নাশকতা? মালদার সুজাপুর কাণ্ড ঘিরে তুঙ্গে তরজা

বিস্ফোরণে কারণ নিয়ে উচ্চ পর্যায়ের তদন্তের দাবি করছে বাম-কংগ্রেস। সুজাপুরের কংগ্রেস বিধায়ক ইশা খান চৌধুরী বলেছেন, ‘আমরা চাই উচ্চপর্যায়ের তদন্ত হোক। ক্ষতিপূরণ দেওয়া হোক রাজ্যের তরফে।’ মালদা সিপিএমের জেলা কমিটির সদস্য জামিল ফিরদৌস বলেছেন, ‘এই বিস্ফোরণে উচ্চ পর্যায়ের তদন্তের প্রয়োজন রয়েছে, নিরপেক্ষ এজেন্সি দিয়ে তদন্ত করা হোক।’

সুজাপুর: কী থেকে বিস্ফোরণ সুজাপুরের প্লাস্টিক কারখানায়? তুঙ্গে তরজা। বোমা থেকে বিস্ফোরণ, ইঙ্গিত রাজ্যপালের। এনআইএ তদন্তের দাবি বিজেপির। যন্ত্র থেকেই বিস্ফোরণ। দাবি রাজ্য সরকারের। যন্ত্র থেকে বিস্ফোরণ? নাকি নাশকতা? মালদার সুজাপুরে প্লাস্টিক কারখানায় বিস্ফোরণের কারণ কী? কেন চলে গেল পাঁচ-পাঁচটা প্রাণ? তা নিয়েই শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক চাপানউতোর। কেন্দ্রীয় সংস্থা এনআইএ-কে দিয়ে তদন্তের দাবি তুলেছে বিজেপি। বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেছেন, ‘কেন্দ্রীয় এজেন্সি ছাড়া সত্য সামনে আসবে না। মালদায় এর আগেও টোটোয় বিস্ফোরণ হয়েছিল, সরকারের প্রশাসনের উপর কোনও নিয়ন্ত্রণ নেই, এরা শুধু বিজেপিকে আটকাতে ব্যস্ত।’ বিজেপির দাবি হাস্যকর বলে উড়িয়ে দিয়েছে তৃণমূল। পুরমন্ত্রী ফিরহাদ হাকিম বলেছেন, ‘ওরা রাজনীতি করতেই এনআইএ-র দাবি করে, পুলওয়ামার সময় এনআইএ কোথায় ছিল? যন্ত্র থেকে বিস্ফোরণ ঘটেছে।’ সুজাপুরে বিস্ফোরণ নিয়ে কার্যত বিজেপির সুরেই সরব হয়েছেন রাজ্যপাল। তাঁর স্পষ্ট ইঙ্গিত, বোমা থেকেই এই বিস্ফোরণ। ট্যুইটারে তিনি লিখেছেন, মালদার সুজাপুরে বিস্ফোরণে এতজনের মৃত্যুর ঘটনায় আমি বিস্মিত। পুলিশ সুপারের বক্তব্য অনুযায়ী ৫ জনের মৃত্যু হয়েছে। জখম আরও পাঁচজন। মুখ্যমন্ত্রীর কাছে আমার অনুরোধ অবৈধভাবে বোমা তৈরি বন্ধ করা হোক এবং ঘটনার নিরপেক্ষ তদন্ত হোক। যদিও বোমা থেকে বিস্ফোরণের তত্ত্ব উড়িয়ে দিয়ে রাজ্য স্বরাষ্ট্র দফতরের তরফে ট্যুইট করে দাবি করা হয়েছে, সুজাপুরে প্লাস্টিক কারখানায় বিস্ফোরণের নেপথ্যে উৎপাদন সংক্রান্ত বিষয় জড়িত। কোনওভাবেই সেখানে বোমা তৈরি হত না। কিন্তু দায়িত্বজ্ঞানহীনভাবে সেটাই অনেকে দাবি করছেন। বিস্ফোরণে কারণ নিয়ে উচ্চ পর্যায়ের তদন্তের দাবি করছে বাম-কংগ্রেস। সুজাপুরের কংগ্রেস বিধায়ক ইশা খান চৌধুরী বলেছেন, ‘আমরা চাই উচ্চপর্যায়ের তদন্ত হোক। ক্ষতিপূরণ দেওয়া হোক রাজ্যের তরফে।’ মালদা সিপিএমের জেলা কমিটির সদস্য জামিল ফিরদৌস বলেছেন, ‘এই বিস্ফোরণে উচ্চ পর্যায়ের তদন্তের প্রয়োজন রয়েছে, নিরপেক্ষ এজেন্সি দিয়ে তদন্ত করা হোক।’ সব মিলিয়ে বিধানসভা ভোটের আগে কারখানার বিস্ফোরণ ঘিরেও তপ্ত বঙ্গ রাজনীতি!

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Cow As National Animal: গরুকে জাতীয় পশু ঘোষণা করা হোক, দাবি তুলছেন মুসলিমরাও, জবাবে যোগী আদিত্যনাথ বললেন…
গরুকে জাতীয় পশু ঘোষণা করা হোক, দাবি তুলছেন মুসলিমরাও, জবাবে যোগী আদিত্যনাথ বললেন…
Kerala Project Menstrual Dignity: ঋতুস্রাবে স্কুলে তিন দিন ছুটি মেয়েদের, পুরুষদের সমান বেতন মহিলাদের, নয়া ‘কেরল মডেল’
ঋতুস্রাবে স্কুলে তিন দিন ছুটি মেয়েদের, পুরুষদের সমান বেতন মহিলাদের, নয়া ‘কেরল মডেল’
Plastic Currency Notes: ফের টাকার চেহারা বদল? কাগজ নয়, এবার প্লাস্টিকের নোট ছাপার ভাবনা রিজার্ভ ব্যাঙ্কের
ফের টাকার চেহারা বদল? কাগজ নয়, এবার প্লাস্টিকের নোট ছাপার ভাবনা রিজার্ভ ব্যাঙ্কের
Ritabrata Banerjee: বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়

ভিডিও

Ghanta Khanek Sange Suman পর্ব ২ (০১.০৬.২৬): অসুস্থতার কারণ দেখিয়ে জাল সইকাণ্ডে CID হাজিরা এড়ালেন অভিষেক
Ghanta Khanek Sange Suman পর্ব ১ (০১.০৬.২৬): সই-জালিয়াতির পর্দাফাঁস করে TMC থেকে বহিষ্কৃত MLA ঋতব্রত ও সন্দীপন
Sange Suman পর্ব ২ (২৮.০৫.২৬): মাটির নীচে ২ কোটি ২৪ লক্ষ, বাদুড়িয়ায় উদ্ধার তৃণমূল নেতার গুপ্তধন!
Ghantakhanek Sange Suman পর্ব ১ (২৮.০৫.২৬): ভরাডুবির জেরে এবার সরাসরি 'মমতা-হঠাও'য়ের দাবি উঠল তৃণমূলে
Sohini Sengupta Exclusive: 'আমি নায়িকা হয়েছিলাম বলে শিবুর হল পেতে সমস্যা হয়েছে', সোজাসাপ্টা সোহিনী সেনগুপ্ত

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cow As National Animal: গরুকে জাতীয় পশু ঘোষণা করা হোক, দাবি তুলছেন মুসলিমরাও, জবাবে যোগী আদিত্যনাথ বললেন…
গরুকে জাতীয় পশু ঘোষণা করা হোক, দাবি তুলছেন মুসলিমরাও, জবাবে যোগী আদিত্যনাথ বললেন…
Kerala Project Menstrual Dignity: ঋতুস্রাবে স্কুলে তিন দিন ছুটি মেয়েদের, পুরুষদের সমান বেতন মহিলাদের, নয়া ‘কেরল মডেল’
ঋতুস্রাবে স্কুলে তিন দিন ছুটি মেয়েদের, পুরুষদের সমান বেতন মহিলাদের, নয়া ‘কেরল মডেল’
Plastic Currency Notes: ফের টাকার চেহারা বদল? কাগজ নয়, এবার প্লাস্টিকের নোট ছাপার ভাবনা রিজার্ভ ব্যাঙ্কের
ফের টাকার চেহারা বদল? কাগজ নয়, এবার প্লাস্টিকের নোট ছাপার ভাবনা রিজার্ভ ব্যাঙ্কের
Ritabrata Banerjee: বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
Weather Update : কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায় সতর্কতা?
আবহাওয়ার বিরাট বদল ! কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায়?
Suvendu Adhikari: 'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
Padma Shri: পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
Padma Awards: পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
Embed widget