এক্সপ্লোর
সেমিফাইনালে প্রমাণ হল, সব রাজ্যে কোথাওই নেই বিজেপি, ট্যুইট মমতার

কলকাতা: ৫ রাজ্যে বিধানসভা ভোটের ফলাফলের গতিপ্রকৃতি দেখে মমতা বন্দ্যোপাধ্যায় ট্যুইট করে তীব্র কটাক্ষ করলেন বিজেপিকে। তৃণমূল নেত্রী লিখেছেন, মানুষ বিজেপির বিরুদ্ধে ভোট দিয়েছে। এটা জনতার রায়। এ দেশের মানুষের জয়। ২০১৯ এর ফাইনাল অর্থাত্ সাধারণ নির্বাচনের আগে পাঁচটি রাজ্যের নির্বাচনকে সেমিফাইনাল আখ্যা দিয়েছে রাজনৈতিক মহল। আর মুখ্যমন্ত্রীর মত, সেমিফাইনালে প্রমাণ হল, সব রাজ্যে কোথাওই নেই বিজেপি। এটা ২০১৯ এর চূড়ান্ত ম্যাচের আগে সত্যিকারের গণতান্ত্রিক ফলের ইঙ্গিত। শেষ পর্যন্ত সবসময় গণতন্ত্র্রে ম্যান অব দি ম্যাচ হয় মানুষই। জয়ীদের রইল আমার অভিনন্দন।
People voted against BJP. This is the people’s verdict and victory of the people of this country 1/3
— Mamata Banerjee (@MamataOfficial) December 11, 2018
People voted against BJP. This is the people’s verdict and victory of the people of this country 1/3
— Mamata Banerjee (@MamataOfficial) December 11, 2018
Semifinal proves that BJP is nowhere in all the states. This is a real democratic indication of 2019 final match. Ultimately, people are always the ‘man of the match’ of democracy. My congrats to the winners 3/3
— Mamata Banerjee (@MamataOfficial) December 11, 2018
এদিনের ফলাফলের ট্রেন্ড দেখে মুখ্যমন্ত্রী আরও লিখেছেন, এই জয় গণতন্ত্রের জয়। অন্যায়, অবিচার, অত্যাচার, প্রতিষ্ঠানগুলিকে ধ্বংস করা, এজেন্সিগুলির অপব্যবহারের বিরুদ্ধে জয়। গরিব মানুষ, চাষি, যুবক, দলিত, তফসিলি জাতি, উপজাতি, ওবিসি, সংখ্যালঘু ও সাধারণ মানুষের হাতে কাজ নেই। তার বিরুদ্ধেই রায় দিল সবাই। আরও পড়ুন
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
খুঁটিনাটি
খুঁটিনাটি























