এক্সপ্লোর

Mamata on Fuel Price: এবার গ্যাস-পেট্রোলের দাম বাড়াবে কেন্দ্র, বলছেন মমতা

পাঁচ রাজ্যে ভোট মিটে গিয়েছে। ফলাফল ঘোষণা হয়ে গিয়েছে। এবার গ্যাস ও পেট্রোল-ডিজেলের দাম বাড়াবে কেন্দ্র। আশঙ্কা প্রকাশ করলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

কলকাতা: পাঁচ রাজ্যে ভোট মিটে গিয়েছে। ফলাফল ঘোষণা হয়ে গিয়েছে। এবার গ্যাস ও পেট্রোল-ডিজেলের দাম বাড়াবে কেন্দ্র। আশঙ্কা প্রকাশ করলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

শুক্রবার মমতা বলেছেন, 'এবার গ্যাস-পেট্রোলের দাম বাড়াবে কেন্দ্র। অর্থনীতির হাল বেহাল, মানুষের হাতে টাকা নেই। ব্যাঙ্কে টাকা রাখলে তা ফেরত পাবে কি না, কেউ জানে না।’

বৃহস্পতিবারই পাঁচ রাজ্যের বিধানসভা ভোটের ফল নির্বাচন বেড়িয়েছে। যাতে কার্যত গেরুয়া ঝড় দেখা গিয়েছে। চারটি রাজ্যের বিধানসভায় বড় জয় পেয়েছে বিজেপি। যার মধ্যে ছিল উত্তরপ্রদেশও। সেই উত্তরপ্রদেশ, যেখানে খোদ মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) অখিলেশ যাদবের (Akhilesh Yadav) সমর্থনে জনসভা করে এসেছিলেন। অথচ উত্তরপ্রদেশের নির্বাচনেও দেখা গিয়েছে যোগী রাজ। রেকর্ড গড়ে ফের একবার উত্তরপ্রদেশের মসনদে বসতে চলেছেন যোগী আদিত্যনাথ। যে ফলাফলের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলে দিয়েছেন, ২০২২ সালের বিধানসভা ভোটের ফল ২০২৪ সালের লোকসভা ভোটের পূর্বাভাস দিয়ে গেল।

শুক্রবার প্রধানমন্ত্রীকে চাঁচাছোলা ভাষায় আক্রমণ করলেন মমতা। বলে দিলেন, ‘ভোটে জেতার পরেই আক্রমণাত্মক হয়ে গেছেন মোদি। আক্রমণাত্মক নয়, সংযত হোন।’ ২০২৪ সালের লোকসভা ভোটে মোদির বড় জয়ের পূর্বাভাসকেও উড়িয়ে দিয়েছেন মমতা। সাফ বলে দিলেন, 'কয়েকটা রাজ্যে জিতে লাফাচ্ছে, ২০২৪-এর জন্য লাফাচ্ছে।' যোগ করলেন, 'উত্তরপ্রদেশে অখিলেশের ৩৭ শতাংশ ভোট বেড়েছে, বেড়েছে ৭৮টি আসন। উত্তরপ্রদেশে ৫৪টি আসন হারিয়েছে বিজেপি। ইভিএম নিয়ে প্রচুর অভিযোগ ছিল। অখিলেশকে জোর করে হারানো হয়েছে। ইভিএমের ফরেন্সিক টেস্ট হওয়া উচিত।'

বাংলার নির্বাচনেও যে ইভিএমে কারচুপির চেষ্টা হয়েছিল, এদিন ফের একবার সেই অভিযোগ করেছেন মমতা। বলেছেন, ‘বাংলায় একই জিনিস করার চেষ্টা হয়েছিল। মানুষের ভোটে জেতেনি, যন্ত্রের কারসাজির ভোটে জিতেছে বিজেপি। ২০২৪ সালে কী হবে কেউ জানে না। উত্তরপ্রদেশে যেভাবে জিতেছে বিজেপি, তাতে বিজেপির ভালো হবে না। কংগ্রেস হেরেই চলেছে, এখন সব আঞ্চলিক দলগুলিকে একজোট হতে হবে। অখিলেশ কংগ্রেস, মায়াবতীর বিরুদ্ধে লড়াই করেছে। এই জন্য বিরোধী ভোট ভাগ হয়ে গেছে। বিরোধী ভোট ভাগ হওয়ার সুবিধা পেয়েছে বিজেপি।'

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন

ভিডিও

Bhangar News | তৃণমূল নেতাদের গ্রেফতারের দাবিতে রাস্তায় বিজেপি, ভাঙরে পদযাত্রা ও পথ অবরোধ
Kunal Ghosh: 'Mamata Banerjee-র উপর আক্রমণের প্রতিবাদে বিধানসভায় প্রতিবাদ কর্মসূচি', পোস্ট কুণালের
Mamata Banerjee: হালিশহরে গিয়ে প্রবল ক্ষোভের মুখে মমতা বন্দ্যোপাধ্যায় | Halisahar | ABP Ananda
Suvendu Adhikari | ''অভয়া ভুলিনি...আমি কমিটেড'', অভয়া স্মরণ কর্মসূচিতে বললেন মুখ্যমন্ত্রী | RG Kar
Deganga News: সরকারি কলেজের অধ্যাপিকার জমি দখল করে বিজেপির পার্টি অফিস! | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget