এক্সপ্লোর

মধ্যপ্রদেশে ৪ বছরের মেয়ের ধর্ষণকারী কন্ট্রাক্টে থাকা শিক্ষককে মৃত্যুদণ্ড, সাত বছরের সশ্রম কারাদণ্ড দিল আদালত

সতনা (মধ্যপ্রদেশ): মধ্যপ্রদেশের সতনায় ৪ বছরের মেয়েকে ধর্ষণের অপরাধে দোষী সাব্যস্ত করে স্থানীয় আদালত মৃত্যুদণ্ড দিল এক কন্ট্রাক্টে থাকা শিক্ষককে। মহেন্দ্র সিংহ গোন্ড নামে ২৩ বছর বয়সি শিক্ষককে ভারতীয় দণ্ডবিধির ৩৭৬ এবি (১২ বছরের কম মেয়েকে ধর্ষণ) ও শিশুদের যৌন নির্যাতন থেকে রক্ষা সংক্রান্ত পকসো আইনের ৫ ও ৬ ধারায় দোষী ঘোষণা করে চরম সাজা দেন অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট অ্যান্ড সেসনস জজ দীনেশ কুমার শর্মা। গত ১ জুলাই ধর্ষণ করা হয় মেয়েটিকে। এখনও তার অবস্থা সঙ্কটজনক। তার চিকিত্সা চলছে দিল্লির এক হাসপাতালে। ডিস্ট্রিক্ট প্রসিকিউশন অফিসার রামপাল সিংহ জানিয়েছেন, নির্যাতিতা ও তার অভিভাবকরা বর্তমানে দিল্লিতে থাকায় সেখান থেকে ভিডিও কনফারেন্সিংয়ে তাদের বক্তব্য রেকর্ড করার পর গোন্ডকে মৃত্যুদণ্ড দেয় আদালত। পাশাপাশি মেয়েটিকে অপহরণের জন্যও সাত বছরের সশ্রম কারাবাসের সাজা হয়েছে তার। ২১ জন বাদী পক্ষের সাক্ষীকে পাল্টা জেরা করা হয়। রামপাল সিংহ জানান, নির্যাতিতার পরিবারের সঙ্গে চেনাজানা ছিল গোন্ডের। ১ জুলাই রাতে সে নেশায় বেসামাল হয়ে মেয়েটির বাবার সঙ্গে দেখা করতে তাদের গ্রামের একটি জায়গায় যায়। মেয়েটি বাড়ির বাইরে খাটিয়ায় বাবার পাশে শুয়েছিল। মেয়েটির বাবার সঙ্গে কথা বলে গোন্ড ফিরে যায়। কিছুক্ষণ পর আবার সেখানে যায়। মেয়েটির বাবা প্রাকৃতিক কাজ সারতে গিয়েছিলেন। মেয়েটিকে একলা পেয়ে গোন্ড সেখান থেকে তাকে তুলে জঙ্গলে নিয়ে গিয়ে ধর্ষণ করে, তারপর ঝোপে ছুঁড়ে ফেলে দেয়। বাবা ফিরে মেয়েকে দেখতে না পেয়ে হইচই শুরু করেন। খোঁজাখুঁজি শুরু হয়। পরে তার দেহ উদ্ধার হয়। পুলিশ পরে গোন্ডকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে চার্জশিট পেশ হয়। প্রসঙ্গত, মধ্যপ্রদেশই দেশে প্রথম ১২-র কমবয়সি মেয়ের ধর্ষণে মৃত্যুদণ্ড চালু করতে আইন কার্যকর করে। কেন্দ্রও ১২-র নীচে নাবালিকা ধর্ষণে সাজা হিসাবে ফাঁসির সংস্থান রাখতে গত ২১ এপ্রিল ভারতীয় দণ্ডবিধি সংশোধন করে।

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!
Anti Terrorist Squad: পরপর পাকড়াও জঙ্গি, রাজ্যে তৈরি হচ্ছে অ্যান্টি টেররিস্ট স্কোয়াড
Annapurna Yojana: মন্ত্রিসভার বৈঠকে অন্নপূর্ণা যোজনা ও জল যন্ত্রণা নিয়ে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী
CID On Sumi Roy: ভবানী ভবনে সুমিতের একাদশতম হাজিরা, শালবনি জমি মামলায় হেফাজতে নিতে চায় সিআইডি
Ritabrata Banerjee: বালি পাচার নিয়ে সাংসদ-মাফিয়ার কথোপকথন? অডিও ক্লিপ শুনিয়ে চাঞ্চল্যকর দাবি ঋতব্রতর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget