এক্সপ্লোর

শিশুদের যৌন হেনস্থার অভিযোগ জানানোর ক্ষেত্রে সময়সীমা তুলে নেওয়া হোক, আইন মন্ত্রককে প্রস্তাব মানেকা গাঁধীর

নয়াদিল্লি: বিশ্বের বিভিন্ন দেশের মতো ভারতেও #MeToo আন্দোলন শুরু হওয়ার পরিপ্রেক্ষিতে নড়েচড়ে বসলে নারী ও শিশুকল্যাণ মন্ত্রী মানেকা গাঁধী। আজ তিনি বলেছেন, ‘কাউকে শ্লীলতাহানি বা যৌন হেনস্থা করা হলে সেই ক্রোধ কোনওদিন দূর হয় না। ভারতেও #MeToo ক্যাম্পেন শুরু হওয়ায় আমি খুব খুশি। যে যৌন হেনস্থা করেছে, সংশ্লিষ্ট মহিলা সবসময় তাকে মনে রাখেন। তাই আমরা আইন মন্ত্রককে চিঠি লিখে বলেছি, যৌন হেনস্থার অভিযোগ জানানোর ক্ষেত্রে কোনও সময়সীমা রাখা উচিত নয়। ১০-১৫ বছর পরেও যাতে শিশুদের উপর যৌন হেনস্থার অভিযোগ জানানো যায়, তার ব্যবস্থা করতে হবে। আমাদের মত হল, শিশুদের উপর যৌন হেনস্থার অভিযোগ যতদিন পরেই জানানো হোক না কেন, তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা নিতে হবে।’ নারী ও শিশুকল্যাণ মন্ত্রকের আধিকারিকরা জানিয়েছেন, কিছুদিন আগেই আইনমন্ত্রী রবিশঙ্কর প্রসাদকে চিঠি দিয়েছেন মানেকা। আইন মন্ত্রক সেই প্রস্তাব বিবেচনা করছে। তবে অভিনেত্রী তনুশ্রী দত্ত, কঙ্গনা রানাওয়াত সহ একের পর এক মহিলা যৌন হেনস্থা ও অশোভন আচরণের অভিযোগ জানাতে থাকায় বিষয়টির তাৎপর্য বেড়ে গিয়েছে। ভারতীয় ফৌজদারি দণ্ডবিধির ৪৬৮ ধারা অনুসারে, শিশুদের উপর যৌন হেনস্থা হলে তিন বছরের মধ্যে অভিযোগ দায়ের করতে হবে। ৪৭৩ ধারা অনুসারে, শিশুদের উপর যৌন হেনস্থার অভিযোগ দীর্ঘদিন পরে দায়ের করা হলে যদি তার উপযুক্ত কারণ দেখানো যায় বা আদালত বিচারের স্বার্থে পুরনো মামলার শুনানিতে রাজি হয়, তাহলেই বিচার প্রক্রিয়া শুরু হতে পারে। এই ধারাই বদলাতে চাইছেন মানেকা। তিনি রবিশঙ্করকে লেখা চিঠিতে বলেছেন, ‘শিশুদের যৌন হেনস্থার ক্ষেত্রে পরিবারের কেউ বা ঘনিষ্ঠ কোনও ব্যক্তিই জড়িত থাকে। ফলে বেশিরভাগ ক্ষেত্রেই শিশুদের পক্ষে অভিযোগ দায়ের করা সম্ভব হয় না। সমীক্ষায় আরও জানা গিয়েছে, জীবনের শেষদিক পর্যন্ত শিশুদের মনে যৌন হেনস্থার আঘাত থেকে যায়। তাই যে কোনও সময়ই যাতে যৌন হেনস্থার অভিযোগ জানানো যায়, তার ব্যবস্থা করতে হবে।’

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি

ভিডিও

Raja Sen Demise: ৭১ বছর বয়সে জীবনাবসান জাতীয় পুরস্কার জয়ী পরিচালক রাজা সেনের
RG Kar Case:
Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
Anant Maharaj: অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
Railway Station Water: রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
Weather Alert: তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের, কবে পর্যন্ত চলবে দুর্যোগ, কী জানাল আবহাওয়া দফতর ?
তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের, কবে পর্যন্ত চলবে দুর্যোগ, কী জানাল আবহাওয়া দফতর ?
Embed widget