এক্সপ্লোর

এটা ‘গরিবি হটাও’, ‘অচ্ছে দিনে’র প্রতিশ্রুতির মতোই ভুয়ো নয় তো? একই মুদ্রার এপিঠ, ওপিঠ কংগ্রেস-বিজেপি! রাহুলের ‘ন্যূনতম আয়ের গ্যারান্টি’ ঘোষণাকে কটাক্ষ মায়াবতীর

নয়াদিল্লি: রাহুল গাঁধীর ‘ন্যূনতম আয় সুনিশ্চিত’ করার ঘোষণাকে কটাক্ষ মায়াবতীর। গরিবি হটাওয়ের মতো এটাও ভুয়ো প্রতিশ্রুতি কিনা, প্রশ্ন তুলেছেন বহুজন সমাজ পার্টি (বসপা)নেত্রী। ২০১৪-য় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নির্বাচনী প্রতিশ্রুতির সঙ্গে কংগ্রেস সভাপতির ঘোষণার তুলনা টেনেছেন তিনি। কংগ্রেস সভাপতি গতকাল ছত্তিশগড়ের জনসভায় জানান, ২০১৯ এর নির্বাচনে জিতে ক্ষমতায় এলে তাঁর দল দেশের প্রতিটি গরিব মানুষের ‘ন্যূনতম আয়ের গ্যারান্টি’ দেবে। গরিব মানুষের ন্যূনতম আয় যাতে সুনিশ্চিত হয়, সেজন্য স্কিম চালু হবে। সদ্য পালাবদলের পর ছত্তিশগড়ে কংগ্রেসের সরকার গঠনের জন্য রায়পুরে রাজ্যবাসীকে অভিনন্দন জানাতে কিষাণ আভার সম্মেলনে রাহুল বলেন, কংগ্রেস নেতৃত্বাধীন সরকার ন্যূনতম আয়ের গ্যারান্টি দেবে। এর মানে, ভারতের প্রতিটি গরিবের ন্যূনতম আয় নিশ্চিত হবে। ভারতে ক্ষুধা, গরিবি থাকবে না। লোকসভা ভোটের আগে কংগ্রেসের সবচেয়ে বড় প্রতিশ্রুতি এটাই, দাবি করছে রাজনৈতিক মহল। ১ এপ্রিল কেন্দ্রের মোদি সরকারের শেষ বাজেট পেশের মাত্র কয়েকদিন আগে রাহুলের ঘোষণায় চাঞ্চল্য ছড়িয়েছে। সম্ভবত এপ্রিল-মে মাসে পরবর্তী সাধারণ নির্বাচন। ক্ষমতা ধরে রাখার প্রয়াসে মোদি সরকার ইতিমধ্যেই অসংরক্ষিত অংশের মধ্যে আর্থিক মাপকাঠিতে গরিব মানুষের জন্য চাকরি, শিক্ষায় ১০ শতাংশ সংরক্ষণ ঘোষণা করেছে। তারই পাল্টা রাহুলের এই ঘোষণা বলে মত রাজনৈতিক মহলের। কিন্তু মায়াবতী এই প্রেক্ষাপটে কংগ্রেসকে বিজেপির পাশেই বসিয়ে তীব্র আক্রমণ করেন। বলেন, ‘গরিবি হটাও’ ও বর্তমান কেন্দ্রীয় সরকারের কালো টাকা দমন, ১৫ লক্ষ টাকা ও অচ্ছে দিনের প্রতিশ্রুতির মতোই মিথ্যা নয় তো এই আশ্বাস? কংগ্রেস ও বিজেপি, উভয়েই ব্যর্থ, প্রমাণ হয়েছে, দুজনেই একই মুদ্রার এপিঠ, ওপিঠ! প্রসঙ্গত, সম্প্রতি উত্তরপ্রদেশে কংগ্রেসকে বাদ রেখেই নির্বাচনী সমঝোতা সেরে ফেলেছেন অখিলেশ-মায়াবতী। শুধু রাহুল, সনিয়ার কেন্দ্র অমেঠি, রায়বরেলিতে প্রার্থী দিচ্ছে না তারা। পাল্টা প্রিয়ঙ্কা গাঁধীকে পূর্ব উত্তরপ্রদেশের দায়িত্ব দিয়ে সাধারণ সম্পাদক পদে বসিয়ে দলীয় কর্মীদের চাঙ্গা করার পদক্ষেপ নিয়েছে কংগ্রেস।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান

ভিডিও

Sunny Deol | ছবির প্রচারে কলকাতায় সানি দেওল, ঘুরে দেখলেন সুভাষচন্দ্র বসুর বাড়ি | ABP Ananda LIVE
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ২ | 'তোলাবাজির টাকায় ৫ বছরে ১০০ কোটির সম্পত্তি দেবরাজের',ED-কে চিঠি পুলিশের
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ১| প্রমাণ লোপাটে তড়িঘড়ি সৎকার?মুখ্যমন্ত্রীর বার্তার পর নতুন মামলা পুলিশের
SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget