এক্সপ্লোর

‘বন্ধুত্ব মাথায় রেখে এমন মন্তব্য থেকে বিরত থাকুন’, ভারত ‘আগ্রাসন চালিয়ে জম্মু ও কাশ্মীর দখল করেছে’! রাষ্ট্রপুঞ্জে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দাবির নিন্দা নয়াদিল্লির

রবীশ কুমার বলেছেন, বাকি সব রাজন্যশাসিত প্রদেশের মতো জম্মু ও কাশ্মীরও অন্তর্ভুক্তির চুক্তিতে সই করেছিল। পাকিস্তান হামলা চালিয়ে তার কিছু অংশ বেআইনিভাবে দখল করেছে। মালয়েশিয়া সরকারের দুটি দেশের বন্ধুত্বের কথা মাথায় রেখে এ ধরনের মন্তব্য থেকে বিরত থাকা উচিত।

নয়াদিল্লি: ভারত ‘আগ্রাসন চালিয়ে জম্মু ও কাশ্মীর দখল করেছে’, রাষ্ট্রপুঞ্জের মঞ্চে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মহাথির মহম্মদের এই অভিযোগে ক্ষুব্ধ নয়াদিল্লি। ভারতের বিদেশমন্ত্রকের তরফে মহাথিরের বক্তব্যে আপত্তি প্রকাশ করে মুখপাত্র রবীশ কুমার বলেছেন, দুটি দেশের সম্পর্কের কথা মাথা রেখে মালয়েশিয়া সরকার এ ধরনের মন্তব্য করা থেকে বিরত থাকুক। ভারতের পাকিস্তানের সঙ্গে আলোচনার মাধ্যমে কাশ্মীর সমস্যার সমাধান করা উচিত বলেও আন্তর্জাতিক মঞ্চে অভিমত জানিয়েছেন মহাথির। জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা প্রত্যাহারের পরিপ্রেক্ষিতে গত সপ্তাহে রাষ্ট্রপুঞ্জের সাধারণ পরিষদের ভাষণে তিনি বলেন, জম্মু ও কাশ্মীরে ভারতের পদক্ষেপের পিছনে হয়ত কারণ রয়েছে, কিন্তু তবুও তা ভুল। রাষ্ট্রপুঞ্জের প্রস্তাব সত্ত্বেও অভিযান চালিয়ে জম্মু ও কাশ্মীর কব্জা করা এই সমস্যা মেটাতে পাকিস্তানের সঙ্গে কাজ করা উচিত ভারতের। পাল্টা রবীশ কুমার বলেছেন, বাকি সব রাজন্যশাসিত প্রদেশের মতো জম্মু ও কাশ্মীরও অন্তর্ভুক্তির চুক্তিতে সই করেছিল। পাকিস্তান হামলা চালিয়ে তার কিছু অংশ বেআইনিভাবে দখল করেছে। মালয়েশিয়া সরকারের দুটি দেশের বন্ধুত্বের কথা মাথায় রেখে এ ধরনের মন্তব্য থেকে বিরত থাকা উচিত। তিনি তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়িপ এরডোগানেরও সমালোচনা করেন রাষ্ট্রপুঞ্জে কাশ্মীর ইস্যু তুলে ভারত ও পাকিস্তানের মধ্যে এর মীমাংসা দাবি করায়। এরডোগান বলেছিলেন, ভারত ও পাকিস্তানি প্রতিবেশীদের মতো কাশ্মীরি জনগণের সুরক্ষিত ভবিষ্যতের জন্য আলোচনার পথেই ন্যয়, সমতার ভিত্তিতে সমস্যা মেটাতে হবে, সংঘাতের রাস্তা নয়। জবাবে রবীশ কুমার বলেন, এটা একেবারেই ভারতের অভ্যন্তরীণ বিষয়। এ ব্যাপারে আর কোনও মন্তব্য করার আগে তুরস্ক সরকারকে বাস্তব পরিস্থিতি সঠিক ভাবে বোঝার আবেদন করছি। রাষ্ট্রপুঞ্জের সাধারণ পরিষদে পাক প্রধানমন্ত্রী ইমরান খানের ‘প্ররোচনামূলক’, ‘দায়িত্বজ্ঞানহীন’ বক্তব্যেরও তীব্র নিন্দা করে তিনি বলেন, উনি কী করে আন্তর্জাতিক স্তরে সম্পর্ক চালাতে হয়, সেটা আমার মনে হয় উনি জানেন না। সবচেয়ে মারাত্মক ব্যাপার হল, উনি ভারতের বিরুদ্ধে প্রকাশ্যে জেহাদের ডাক দিয়েছেন, যা স্বাভাবিক নয়। কাশ্মীর প্রশ্নে ৫২টি দেশ পাকিস্তানের পাশে রয়েছে, ইমরানের এই দাবি সম্পর্কে তিনি বলেন, পাকিস্তান তাদের সমর্থক দেশের সংখ্যা বানিয়ে বলছে!

সেরা শিরোনাম

BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?

ভিডিও

South City Puja | এবার শপিং মলে দুর্গাপুজো। প্রথমবারের জন্য সাউথ সিটি মলে পুজোর আয়োজন
Saltlake EC Block | সল্টলেক ইসি ব্লক, মণ্ডপে মহাভারত মহাকাব্যের এক বিশাল ক্যানভাসের রূপ পেয়েছে
Salt Lake AK Block | এবারও অভিনব থিম ভাবনা সল্টলেক একে ব্লকের পুজোয় | ABP ANANDA LIVE
Hindusthan Park Sarbojanin | হিন্দুস্থান পার্ক সর্বজনীন দুর্গোৎসব, ৯৬তম বর্ষে পদার্পণ করেছে
Telipukur Yuba Sangha | তেলিপুকুর যুব সংঘের এবারের থিম হলো ‘এক পুকুর ভালোবাসা’ | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget