এক্সপ্লোর

ভ্যাকসিন যতদিন না পাওয়া যাচ্ছে শৈথিল্য নয়, করোনা সংক্রমণ রুখতে বার্তা প্রধানমন্ত্রীর

‘যতদিন না ওষুধ পাওয়া যাচ্ছে, ততদিন ঢিলেমি চলবে না,’ বার্তা প্রধানমন্ত্রীর।

নয়াদিল্লি: যতদিন না করোনা ভাইরাসের ভ্যাকসিন পাওয়া যাচ্ছে, ততদিন কোনওরকম শৈথিল্য দেখানো চলবে না। সংক্রমণ রোখার জন্য সাবধানতা অবলম্বন করে চলতে হবে। আজ এই বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মধ্যপ্রদেশের গ্রামীণ অঞ্চলে প্রধানমন্ত্রী আবাস যোজনায় ১.৭৫ লক্ষ বাড়ি তৈরি করে গরিব মানুষের মধ্যে বণ্টন উপলক্ষে আয়োজিত এক ভার্চুয়াল অনুষ্ঠানে তিনি বলেন, ‘যতদিন না ওষুধ পাওয়া যাচ্ছে, ততদিন ঢিলেমি চলবে না।’ ভারতে করোনার ভ্যাকসিন তৈরির লক্ষ্যে গবেষণা চালিয়ে যাচ্ছে অন্তত সাতটি ওষুধ নির্মাতা সংস্থা। এই সংস্থাগুলির মধ্যে রয়েছে ভারত বায়োটেক, সিরাম ইনস্টিটিউট, জাইডাস ক্যাডিলা, প্যানাসিয়া বায়োটেক। ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চের (আইসিএমআর) সহযোগিতায় সারা দেশের ১২টি প্রতিষ্ঠানে ‘কোভ্যাক্সিন’-এর ট্রায়াল চালাচ্ছে ভারত বায়োটেক। ইতিমধ্যেই প্রাণীদেহে ‘কোভ্যাক্সিন’-এর প্রথম দফার ট্রায়াল সম্পন্ন হয়েছে। এই পরীক্ষার ফলও আশাপ্রদ। ফলে এই গবেষণা নিয়ে আশা তৈরি হয়েছে। সিরাম ইনস্টিটিউট অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিন নিয়ে যে গবেষণা চালাচ্ছিল, সেটা আপাতত বন্ধ রাখা হয়েছে। কারণ, এক ব্যক্তির শরীরে পরীক্ষামূলকভাবে ভ্যাকসিন প্রয়োগ করার পর তিনি অসুস্থ হয়ে পড়েন। এরপর ট্রায়াল বন্ধ করে দিয়েছে অ্যাস্ট্রাজেনেকা। সেই কারণে ভারতেও ট্রায়াল বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এরই মধ্যে দেশে করোনা সংক্রমণ বেড়েই চলেছে। আজ নতুন করে আক্রান্ত হয়েছেন ৯৭,৫৭০ জন। গত ২৪ ঘণ্টায় দেশজুড়ে মৃত্যু হয়েছে ১,২০১ জনের। ফলে উদ্বেগ বাড়ছে। সবাই এখন ভ্যাকসিনের অপেক্ষায়।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jitendra Tiwari : 'সব কালেকশন মাস্টার হয়ে গেছে'... নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
Road Accident : পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
Sonam Wangchuk: অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
Weather : সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি

ভিডিও

Chok Bhanga 6ta। '২১ জুলাই' রিপোর্ট পেশ মুখ্যমন্ত্রীর | CJP-র বিক্ষোভ ঘিরে রণক্ষেত্র দিল্লি
Suvendu Adhikari | অ্যাপ ক্যাব পরিষেবা আরও বাড়াতে পদক্ষেপ রাজ্যের 'ভারত ট্যাক্সি'-র সঙ্গে জুড়ল 'যাত্রী সাথী' | ABP Ananda LIVE
Suvendu Adhikari | মুখ্যমন্ত্রীকে চিঠি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর | ABP Ananda LIVE
Canning News | যুবককে কি হত্যা করে বাজারের মধ্যে ফেলে যাওয়া হয়েছে? তদন্তে ক্যানিং থানা
Suvendu Adhikari | 'সরকারি কাজকর্মে বাংলা ভাষার প্রয়োগকে অগ্রাধিকার দিতে চিঠি', জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jitendra Tiwari : 'সব কালেকশন মাস্টার হয়ে গেছে'... নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
Road Accident : পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
Sonam Wangchuk: অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
Weather : সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
Yatri Sathi: 'যাত্রী সাথী' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, রাজ্যের ট্যাক্সিচালকদের জন্য এ বার নতুন পদক্ষেপ
Yatri Sathi: 'যাত্রী সাথী' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, রাজ্যের ট্যাক্সিচালকদের জন্য এ বার নতুন পদক্ষেপ
National Film Awards 2026: কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
Baba Vanga : ধুঁকতে থাকা ভাগ্য যাচ্ছে খুলে, আয়ের নতুন রাস্তা, জুলাই-শেষে জ্যাকপট এই রাশিগুলির? বাবা ভাঙ্গার ভাইরাল ভবিষ্যদ্বাণী
ধুঁকতে থাকা ভাগ্য যাচ্ছে খুলে, আয়ের নতুন রাস্তা, জুলাই-শেষে জ্যাকপট এই রাশিগুলির? বাবা ভাঙ্গার ভাইরাল ভবিষ্যদ্বাণী
Embed widget