এক্সপ্লোর

যুবসমাজই দেশকে নতুন উচ্চতায় নিয়ে যাবে, বছরের শেষ ‘মন কি বাত’-এ বললেন মোদি

এবছরের শেষ ‘মন কি বাত’-এ প্রধানমন্ত্রী বললেন, এখনকার যুবক, যুবতীরা স্বজনপোষণ পছন্দ করেন না। সরকারের স্থায়িত্ব নিয়ে অনিশ্চয়তাও তাদের না-পসন্দ।

নয়াদিল্লি: এবছরের শেষ ‘মন কি বাত’-এ  প্রধানমন্ত্রী বললেন, নতুন প্রজন্ম স্বজনপোষণ পছন্দ করেন না। সরকারের স্থায়িত্ব নিয়ে অনিশ্চয়তাও তাঁদের না-পসন্দ। আগাগোড়াই প্রধানমন্ত্রীর বক্তব্যে দেশের যুবসমাজের প্রশংসা ধরা পড়ল। মোদি বলেন, ‘নতুন প্রজন্মই দেশকে নতুন উচ্চতায় নিয়ে যাবে।’ তিনি বলেন, ২১ শতকের যুবারাই আগামী দিনে দেশের চালিকাশক্তি হয়ে উঠবে। এখনকার যুব সম্প্রদায় নিয়ম, শৃঙ্খলায় বিশ্বাসী বলে মন্তব্য করেন মোদি। আজ ছিল প্রধানমন্ত্রীর ‘মন কি বাত’-এর ৬০ তম পর্ব। শ্রোতাদের নতুন বছরের আগাম শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, যাঁরা এই শতাব্দীতেই জন্মেছেন, তাঁদের কাজের ফসল প্রত্যক্ষ করা যাবে আগামী দশকে। তাঁরা দেশ ও দশের উন্নতিতে বিশেষ ছাপ ফেলবেন। যাঁরা এই শতকে জন্মেছে, বেড়ে উঠেছে, দেশের বর্তমান পরিস্থিতির গুরুত্বপূর্ণ বিষয়গুলি দেখেছে, তাঁরাই দেশের উন্নতিতে বিশেষ ভূমিকা নেবে। নতুন প্রজন্মের মন খোলা প্রশংসা করে মোদি বলেন, আমাদের সকলের অভিজ্ঞতা বলছে, এই প্রজন্ম অসম্ভব মেধাবী। এঁরা নতুন কিছু করার স্বপ্ন দেখেন। তিনি আরও বলেন, "কেবল তাই নয়, তাঁরা শাসনব্যবস্থাকে অনুসরণ করতে পছন্দ করেন এবং যখন শাসনব্যবস্থা ঠিকমতো কাজ করে না, তাঁরা অস্থির ওঠে, সাহস করে প্রশ্ন তোলেন! আমি এটিকে একটি গুণ বলে মনে করি।" এরপর প্রধানমন্ত্রী, দেশের মানুষকে স্বদেশী দ্রব্য ব্যবহার করার অনুরোধ করেন। ২০২২ এ স্বাধীনতার ৭৫ বছর পালন করবে ভারত। সেই কথা মথায় রেখেই দেশের মানুষের কাছে প্রধানমন্ত্রীর এই আর্জি। তাছাড়া তিনি গত ৬ মাস সংসদের কাজকর্মে গতি বজায় রাখার জন্য সব দলের সাংসদদেরই অভিনন্দন জানান মোদি।

সেরা শিরোনাম

Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?

ভিডিও

PM Narendra Modi Speech:
PM Narendra Modi Speech:
Barun Biswas | কবে মিলবে বিচার? অপেক্ষায় বরুণ বিশ্বাসের পরিবার
INDI Alliance Protest |
Gyanesh Kumar Row | জ্ঞানেশ কুমারের অপসারণ চেয়ে CJP-এর 'দিল্লি চলো' অভিযানে যোগ দেবে AISA-ও

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget