এক্সপ্লোর

মনমোহন সিংহের সরকারের সময়ও তিনবার সার্জিক্যাল স্ট্রাইক হয়েছিল, জানেন কি? রাজস্থানে জনসভায় দাবি রাহুলের, কাঠগড়ায় মোদী

জয়পুর: দেশের বেকারদের জন্য কর্মসংস্থানের সুযোগ তৈরি করায় অসফল, কিন্তু নরেন্দ্র মোদী ২০১৬-য় নিয়ন্ত্রণ রেখার ওপারে চালানো সেনাবাহিনীর সার্জিক্যাল স্ট্রাইককে রাজনৈতিক পুঁজি হিসাবে ব্যবহার করছেন। অভিযোগ রাহুল গাঁধীর। রাজস্থানের উদয়পুরে আজ এক নির্বাচনী জনসভায় কংগ্রেস সভাপতি দাবি করেন, ইউপিএ আমলের ব্যাঙ্কের অনুত্পাদক সম্পদের পরিমাণ ২ লক্ষ কোটি টাকা থেকে বেড়ে কেন্দ্রে বিজেপি সরকারের শাসনে ১২ লক্ষ কোটিতে পৌঁছে গিয়েছে। তিনি বলেন, মোদী সরকার ১৫-২০ জন শিল্পপতির ঋণ মকুব করেছে। ব্যাঙ্কিং সিস্টেমটাই রয়েছে শুধু ওঁদের জন্যই। অনুত্পাদক সম্পদ ক্ষুদ্র্, মাইক্রো, মাঝারি শিল্প সংস্থা, ব্যবসায়ী, ডাক্তার, আইনজীবীদের জন্য হয়নি। ২০১৬-র ২৯ সেপ্টেম্বর নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে পাকিস্তান অধিকৃত কাশ্মীরে জঙ্গি ঘাঁটিগুলিতে সেনাবাহিনীর সার্জিক্যাল হামলার প্রসঙ্গ তুলে রাহুল সমাবেশে বলেন, আপনারা এটা জানেন কি যে, নরেন্দ্র মোদী জমানার অভিযানের মতোই মনমোহন সিংহের সরকারের সময়ও তিনবার সার্জিক্যাল স্ট্রাইক চালানো হয়েছিল? মোদী আসলে সেনার এক্তিয়ারে নাক গলিয়ে তাদের অভিযানকে রাজনৈতিক হাতিয়ারের চেহারা দিয়েছেন। বিজেপি উত্তরপ্রদেশে নির্বাচনে লড়ছিল বলেই সার্জিক্যাল হামলার কথা প্রকাশ্যে আনা হয় বলেও অভিযোগ করেন রাহুল। বিমুদ্রাকরণ, জিএসটি রূপায়ণের ব্যাপারে রাহুলের মত, আমজনতা দুটি ব্যাপারেই বিভ্রান্তির মধ্যে রয়েছেন। তিনি বলেন, বিমুদ্রাকরণ একটা কেলেঙ্কারি যা বড় বড় কোম্পানিগুলির সামনে সুযোগ তৈরি করে দিয়েছে। নোট বাতিল, জিএসটি অর্থনীতিকে ধ্বংস করেছে, সাধারণ মানুষের মেরুদণ্ড ভেঙে দিয়েছে। কেন্দ্রের বিজেপি সরকার বেকারদের জন্য কাজের সুযোগ সৃষ্টিতেও ব্যর্থ বলে অভিযোগ করেন তিনি। তথ্য সুরক্ষার প্রয়োজনীয়তা সম্পর্কে কংগ্রেস সভাপতি বলেন, তথ্য ও প্রযুক্তি কোম্পানিগুলি বুঝেছে, ভারত ও চিনের কাছে বিপুল তথ্য আছে। সেই তথ্য মানুষের কাছেই থাকা উচিত, শাসকের প্রিয়ভাজন পুঁজিপতিদের কাছে নয়। এটাই আমাদের মত। আয়ুস্মান ভারতের মতো মেডিকল বিমার ব্যবস্থা থাকলেও ভারতে ভাল হাসপাতাল নেই বলে অভিযোগ করে রাহুল বলেন, জনস্বাস্থ্য, শিক্ষা ক্ষেত্রে টাকা না ঢেলে দেশ চালানো যাবে না। তিনি এও বলেন, আগামী ১৫-২০ বছর দেশে সঠিক সরকার শাসন ক্ষমতায় থাকলে ভারত চিনকে ছাপিয়ে যাবে। যাদের দক্ষতা আছে, তাদের সম্মান করতে হবে। তাহলেই চিনকে ছাড়াবে ভারত। চিন লিড নিয়েছে বটে, কিন্তু আমরা প্রতিযোগিতা থেকে হটে যাইনি।

সেরা শিরোনাম

Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ২ | ৭ দিন দাঁড়ান, জোড়াফুল প্রতীক আসবে মমতার দখলেই :অভিষেক, পাল্টা ঋতব্রত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ১ | কলকাতা মেডিক্যাল কলেজে তাণ্ডবকাণ্ডে এখনও গ্রেফতারি শূন্য | ABP Ananda LIVE
Weather News | ঘন কালো মেঘে ঢেকেছে আকাশ, চলছে টানা বৃষ্টি
Panihati BJP Worker Death | নিহত বিজেপি কর্মীর বাড়িতে পৌঁছে গেল দলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম
Abhishek Banerjee: বেসমেন্ট থেকে রুফটপ, 'ক্যামাক স্ট্রিট বিল্ডিংয়ের' অগ্নিনির্বাপণ ব্যবস্থা পরিদর্শন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
Samantha Ruth Prabhu Baby : মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
Gold Price: ২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
Yogi Adityanath : যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Embed widget