এক্সপ্লোর

দর্জি বাবা হার্টের রোগী, লকডাউনে বন্ধ রোজগার, সংসার চালিয়েও উচ্চমাধ্যমিকে ৯৬ শতাংশ নম্বর মানোয়ারের

বাবা দর্জির কাজ করেন স্থানীয় এক কারখানায়। হার্টের কঠিন অসুখ। অসুস্থ হয়ে বাড়িতে রয়েছেন বেশ কিছুদিন। লকডাউনের জন্য কোনও আয় নেই।

কলকাতা: দর্জির কাজ করেন বাবা। দারিদ্রের সঙ্গে জন্ম থেকেই। সুন্দরবনের মথুরাপুর এলাকায় পূর্ব রানাঘাটায় বাড়ি মনোয়ার হুসেন মোল্লার। করোনা পরিস্থিতিতে সংসারের একমাত্র ভরসা বাবা মান্নান মোল্লার রোজগার প্রায় নেই বললেই চলে। কিন্তু মানোয়ারের মনে জোর অসম্ভব। দারিদ্র্য যতই রাস্তা আটকাক না কেন, বাধা তিনি পেরোবেনই। ভাল রেজাল্ট করার অদম্য জেদই আজ মানোয়ারকে এনে দিল সাফল্য। উচ্চমাধ্যমিকে ৯৬ শতাংশ নম্বর পেয়ে পাশ করলেন সেই ছেলে। বাবা দর্জির কাজ করেন স্থানীয় এক কারখানায়। হার্টের কঠিন অসুখ। অসুস্থ হয়ে বাড়িতে রয়েছেন বেশ কিছুদিন। লকডাউনের জন্য কোনও আয় নেই। বাড়িতে চার ভাইবোন। মাও খুবই অসুস্থ। তাই সংসার খরচ চালাতে প্রচুর প্রাইভেট টিউশন পড়ান মানোয়ার। নিজের পড়াশোনা তাই করতে হত গভীর রাত্রে। উচ্চমাধ্যমিকে মানোয়ারের প্রাপ্ত নম্বর বাংলায় ৯৮, ইংলিশে ৮৭, ভূগোল ৯৮, ইকোনমিক্স ৯৮, নিউট্রিশন ৯৮, এনভায়রনমেন্টাল স্টাডিজে ৭৭। ভবিষ্যতে ইংলিশ অথবা অর্থনীতি নিয়ে পড়াশোনা করতে চান। কলেজে ভর্তি হতে চান। কিন্তু আর্থিক প্রতিবন্ধকতায় থেমে যাবে না তো পড়াশুনা? দর্জি বাবা হার্টের রোগী, লকডাউনে বন্ধ রোজগার, সংসার চালিয়েও উচ্চমাধ্যমিকে ৯৬ শতাংশ নম্বর মানোয়ারের দারিদ্রের সঙ্গে লড়াই করতে করতে মানসিক ভাবে হার মেনে বসে আছেন মানোয়ারের বাবা। তিনি ভাবছেন, এই হার্টের অসুখ নিয়ে আর ছেলের পড়ায় উৎসাহ দিয়ে উঠতে পারবেন না। এই পরিস্থিতিতে হতাশ হয়ে মৌলবী হওয়ার প্রশিক্ষণ নিতে চলেছিলেন মানোয়ার। কিন্তু স্কুলের হেড মাস্টারমশাই চন্দন মাইতি চান পড়াশুনাতেই মন দিক তাঁর ছাত্র। গ্রাম থেকে কলকাতা যেতে সময় লাগে ৬ ঘণ্টা। অসহায় পরিবারকে ফেলে অতদূর যাবেন কী করে মানোয়ার? পড়াশোনার খরচই বা চালাবেন কী করে? এত সমস্যা সত্ত্বেও তাঁর স্বপ্ন, অর্থনীতি বা ইংলিশ নিয়ে তিনি একদিন উচ্চশিক্ষা পাবেনই। আর তাঁর পাশে আছেন স্কুলের মাস্টারমশাইরা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget