এক্সপ্লোর

সরকারি হাসপাতালে মৃত ঘোষণা চিকিৎসকের, পরদিন সকালে মর্গে জীবন্ত অবস্থায় উদ্ধার বৃদ্ধ

চিফ মেডিক্যাল অ্যান্ড হেলথ অফিসার এস আর রোশন জানিয়েছেন, সংশ্লিষ্ট চিকিৎসকের ভূমিকা খতিয়ে দেখা হবে।

সাগর (মধ্যপ্রদেশ): ঠিক যেন উপন্যাস বা চলচ্চিত্র! মধ্যপ্রদেশের বীণা শহরে ৭২ বছরের এক বৃদ্ধকে চিকিৎসক মৃত ঘোষণা করার পরদিন সকালে মর্গ থেকে তাঁকে জীবন্ত অবস্থায় উদ্ধার করল পুলিশ। কিন্তু ফের হাসপাতালে নিয়ে যাওয়ার পর মৃত্যু হয় ওই বৃদ্ধের। এই ঘটনার তদন্ত শুরু হয়েছে। বীণা থানার ভারপ্রাপ্ত আধিকারিক অনিল মৌর্য জানিয়েছেন, ‘মৃত ব্যক্তির নাম কিষণ। তিনি ছত্রপুর জেলার নওগাঁ শহরের বাসিন্দা। ১৪ জুন তাঁকে রাস্তায় সংজ্ঞাহীন অবস্থায় পাওয়া যায়। এরপরেই তাঁকে বীণার সরকারি হাসপাতালে নিয়ে আসা হয়। বৃহস্পতিবার রাত ৯টা নাগাদ তাঁকে মৃত ঘোষণা করে পুলিশে খবর দেন এক চিকিৎসক। শুক্রবার সকালে পুলিশকর্মীরা যখন মর্গে যান, তখন তাঁরা দেখতে পান, ওই বৃদ্ধ জীবিত। তিনি কিছু একটা বলার চেষ্টা করছিলেন। পুলিশকর্মীরা ওই বৃদ্ধকে হাসপাতালে নিয়ে যান। কিন্তু সকাল সাড়ে দশটা নাগাদ তাঁর মৃত্যু হয়।’ চিফ মেডিক্যাল অ্যান্ড হেলথ অফিসার এস আর রোশন জানিয়েছেন, সংশ্লিষ্ট চিকিৎসকের ভূমিকা খতিয়ে দেখা হবে। বীণার মহকুমা শাসক কে এল মীনা জানিয়েছেন, চিফ মেডিক্যাল অ্যান্ড হেলথ অফিসারের কাছে এই ঘটনার রিপোর্ট পাঠানো হবে। তিনিই ওই চিকিৎসকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেবেন।

সেরা শিরোনাম

Presidency Jail Kolkata: আফতাব আনসারির সেলে মিলল মোবাইল, জেলে বসে কার সঙ্গে যোগাযোগ করছিল কুখ্যাত জঙ্গি?
আফতাব আনসারির সেলে মিলল মোবাইল, জেলে বসে কার সঙ্গে যোগাযোগ করছিল কুখ্যাত জঙ্গি?
SIR Forms Recovered: জেরক্সের দোকানে ৩৪০০ অরিজিনাল SIR ফর্ম, ফোটোকপি করাতে দিয়েছিলেন বিজেপি নেতা? উত্তেজনা নবী মুম্বইয়ে
জেরক্সের দোকানে ৩৪০০ অরিজিনাল SIR ফর্ম, ফোটোকপি করাতে দিয়েছিলেন বিজেপি নেতা? উত্তেজনা নবী মুম্বইয়ে
'ভয় দেখানো, হুমকি, জোর করে থানা বন্ধ', বিজেপি নেতাকে সাময়িক বরখাস্ত করল বিজেপি
'ভয় দেখানো, হুমকি, জোর করে থানা বন্ধ', বিজেপি নেতাকে সাময়িক বরখাস্ত করল বিজেপি
Heavy Rainfall: সপ্তাহান্তে বৃষ্টির দাপট, উত্তর থেকে দক্ষিণের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস
সপ্তাহান্তে বৃষ্টির দাপট, উত্তর থেকে দক্ষিণের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

ভিডিও

Nepal Flash Flood | নেই খোঁজ, প্রাণ গিয়েছে ৬৫৯ জনের! ভয়ের ছবি নেপালে
Sandeshkhali News | জঙ্গি হামলা বা আপদকালীন পরিস্থিতিতে কীভাবে চলবে উদ্ধার ? সন্দেশখালিতে মকড্রিল
Abhishek Banerjee | ক্যামাক স্ট্রিটকাণ্ডে মঙ্গলবার অভিষেককে হাজিরার সমন | ABP Ananda LIVE
Suvendu Adhikari | ট্রলারডুবিতে মৃতদের পরিবারকে হোম গার্ডের চাকরি | ABP Ananda LIVE
Aj Bangla LIVE | জেলেই ঘুঘুর বাসা, ভাঙতে কড়া সরকার | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Presidency Jail Kolkata: আফতাব আনসারির সেলে মিলল মোবাইল, জেলে বসে কার সঙ্গে যোগাযোগ করছিল কুখ্যাত জঙ্গি?
আফতাব আনসারির সেলে মিলল মোবাইল, জেলে বসে কার সঙ্গে যোগাযোগ করছিল কুখ্যাত জঙ্গি?
SIR Forms Recovered: জেরক্সের দোকানে ৩৪০০ অরিজিনাল SIR ফর্ম, ফোটোকপি করাতে দিয়েছিলেন বিজেপি নেতা? উত্তেজনা নবী মুম্বইয়ে
জেরক্সের দোকানে ৩৪০০ অরিজিনাল SIR ফর্ম, ফোটোকপি করাতে দিয়েছিলেন বিজেপি নেতা? উত্তেজনা নবী মুম্বইয়ে
'ভয় দেখানো, হুমকি, জোর করে থানা বন্ধ', বিজেপি নেতাকে সাময়িক বরখাস্ত করল বিজেপি
'ভয় দেখানো, হুমকি, জোর করে থানা বন্ধ', বিজেপি নেতাকে সাময়িক বরখাস্ত করল বিজেপি
Heavy Rainfall: সপ্তাহান্তে বৃষ্টির দাপট, উত্তর থেকে দক্ষিণের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস
সপ্তাহান্তে বৃষ্টির দাপট, উত্তর থেকে দক্ষিণের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস
Abhishek Banerjee : 'বিশ্বাসঘাতক'দের দলে ফেরানো হবে না, হুঙ্কার অভিষেকের, 'গদ্দার' আক্রমণের জবাবে যা বললেন ফিরহাদ
'বিশ্বাসঘাতক'দের দলে ফেরানো হবে না, হুঙ্কার অভিষেকের, 'গদ্দার' আক্রমণের জবাবে যা বললেন ফিরহাদ
SIP: মাসে মাত্র হাজার টাকা বাড়তি বিনিয়োগ, দীর্ঘমেয়াদে সম্পদের পরিমাণে আসতে পারে প্রায় ২০ লক্ষের ফারাক
মাসে মাত্র হাজার টাকা বাড়তি বিনিয়োগ, দীর্ঘমেয়াদে সম্পদের পরিমাণে আসতে পারে প্রায় ২০ লক্ষের ফারাক
Viral Video: ১৮ কোটির রাস্তা তৈরির পর ৩ মাসেই ধস! ১০ ফুট গর্তে আটকে গেল ট্রাক
১৮ কোটির রাস্তা তৈরির পর ৩ মাসেই ধস! ১০ ফুট গর্তে আটকে গেল ট্রাক
Tollywood News: অসুস্থতার কথা প্রকাশ্যে আসতেই কাজ হারানোর ভয়? কী জানাচ্ছেন বাঙালি অভিনেত্রী?
অসুস্থতার কথা প্রকাশ্যে আসতেই কাজ হারানোর ভয়? কী জানাচ্ছেন বাঙালি অভিনেত্রী?
Embed widget