এক্সপ্লোর

ধর্ষণের মামলায় যাবজ্জীবন কারাদণ্ড আসারামের ছেলে নারায়ণ সাইয়ের

অতিরিক্ত দায়রা বিচারপতি যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি নির্যাতিতাকে ৫ লক্ষ টাকা ক্ষতিপূরণেরও নির্দেশ দিয়েছেন নারায়ণ সাইকে।

সুরাট: ধর্ষণ মামলায় সুরাটের একটি দায়রা আদালত স্বঘোষিত ধর্মগুরু আসারাম বাপুর ছেলে নারায়ণ সাইয়ের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে। ২০১৩-তে এক প্রাক্তন মহিলা ভক্তর দায়ের করা মামলায় এই সাজা হয়েছে নারায়ণ সাইয়ের। অতিরিক্ত দায়রা বিচারপতি যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি নির্যাতিতাকে ৫ লক্ষ টাকা ক্ষতিপূরণেরও নির্দেশ দিয়েছেন নারায়ণ সাইকে। ২০১৩ থেকে লাজপোর জেলে বন্দি নারায়ণ সাইয়ের পাশাপাশি এই মামলায় দুই মহিলা সহ তার তিন শাগরেদেরও সাজা ঘোষণা করেছে আদালত। নারায়ণ সাইয়ের শাগরেদদের বিভিন্ন অপরাধে দোষী সাব্যস্ত করে প্রত্যেকের ১০ বছর কারাদণ্ডের নির্দেশ দিয়েছে আদালত। নারায়ণ সাইয়ের গাড়ির চালক রাজকুমার ওরফে রমেশ মালহোত্রকেও ছয় মাস জেলের সাজা দিয়েছে আদালত। এই মামলায় গত ২৬ এপ্রিল আদালত ভারতীয় দণ্ডবিধির ৩৭৬ (ধর্ষণ), ৩৭৭ (অস্বাভাবিক অপরাধ), ৩২৩ (নিগ্রহ), ৫০৬-২ (হুমকি) ধারায় নায়ারণ সাইকে দোষী সাব্যস্ত করেছিল। এই মামলায় ১১ অভিযুক্তের মধ্যে ২৬ এপ্রিল ছয়জনকে অব্যাহতি দেওয়া হয়েছিল। রাজস্থানে একটি মেয়েকে ধর্ষণের অভিযোগে আসারামকে ২০১৩ তে গ্রেফতার করা হয়েছিল। সুরাতের দুই বোন আসারাম ও তার ছেলের বিরুদ্ধে যৌন শোষণের অভিযোগ করেছিলেন। বড় বোনের অভিযোগ ছিল, আসারাম তাঁকে ১৯৯৭ থেকে ২০০৬ পর্যন্ত যৌন নিগ্রহ করেছে। অন্যজনের অভিযোগ ছিল, সুরাতে জাহাঙ্গিরপুরা এলাকায় আসারামের আশ্রমে থাকার সময় ২০০২ থেকে ২০০৫ পর্যন্ত নারায়ণ সাই তাঁর যৌন নিগ্রহ করে। ২০১৩-র ডিসেম্বরে দিল্লি-হরিয়ানার সীমানা থেকে নারায়ণ সাইকে গ্রেফতার করা হয়।

সেরা শিরোনাম

Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Indian Economy: বিশ্ব বাজারের চাপ কাটিয়ে চলতি অর্থবর্ষেও ৭ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা ভারতের অর্থনীতির, পূর্বাভাস দিল IMF
বিশ্ব বাজারের চাপ কাটিয়ে চলতি অর্থবর্ষেও ৭ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা ভারতের অর্থনীতির, পূর্বাভাস দিল IMF
New York Durga Puja: নিউ ইয়র্কে দুর্গাপুজোর আমেজ, চোখ ধাঁধানো টাইমস স্কোয়ারের রাস্তা, জমজমাট উৎসবের উন্মাদনা
নিউ ইয়র্কে দুর্গাপুজোর আমেজ, চোখ ধাঁধানো টাইমস স্কোয়ারের রাস্তা, জমজমাট উৎসবের উন্মাদনা
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
Embed widget