এক্সপ্লোর

NASA First Mobile Robot: চাঁদে ২০২৩-এ চলমান রোবট পাঠাবে নাসা, থাকছে হেডলাইটও

চাঁদের দক্ষিণ মেরু এলাকার তথ্য সংগ্রহের  ব্যাপারে বিজ্ঞানীদের সাহায্য করবে এই রোবট, যা পরবর্তীকালে চাঁদে মানুষের অভিযানের সময় ব্যবহার করা যেতে পারে। ভাইপার যে তথ্য সংগ্রহ করবে সেগুলি বিজ্ঞানীরা চন্দ্রপৃষ্ঠে সম্পদের সুনির্দিষ্ট অবস্থান ও চাঁদের দক্ষিণ মেরুতে প্রথম  মহাকাশযাত্রী প্রেরণের প্রস্তুতির ক্ষেত্রে সম্ভাব্য অবতরণ স্থল সম্পর্কে পর্যালোচনার কাজে ব্যবহার করবেন। 

ওয়াশিংটন: চাঁদের মাটিতে জলের খোঁজে এবার পাড়ি দেবে চলমান রোবট। আমেরিকার ন্যাশনাল অ্যারোনেটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন (নাসা) ২০২৩-এর শেষের দিকেই তাদের প্রথম চলমান রোবট চাঁদের পাঠানোর পরিকল্পনা করছে। নাসা-র ঘোষণা অনুসারে, এই রোভার চাঁদের জমিতে জল, বরফ ও অন্যান্য সম্পদের খোঁজ চালাবে। এই রোবটের নাম ভোলাটাইলস ইনভেস্টিগেটিং পোলার এক্সপ্লোরেশন রোভার (ভাইপার)। চাঁদের দক্ষিণ মেরু এলাকার তথ্য সংগ্রহের  ব্যাপারে বিজ্ঞানীদের সাহায্য করবে এই রোবট, যা পরবর্তীকালে চাঁদে মানুষের অভিযানের সময় ব্যবহার করা যেতে পারে। 
ভাইপার যে তথ্য সংগ্রহ করবে সেগুলি বিজ্ঞানীরা চন্দ্রপৃষ্ঠে সম্পদের সুনির্দিষ্ট অবস্থান ও চাঁদের দক্ষিণ মেরুতে প্রথম  মহাকাশযাত্রী প্রেরণের প্রস্তুতির ক্ষেত্রে সম্ভাব্য অবতরণ স্থল সম্পর্কে পর্যালোচনার কাজে ব্যবহার করবেন। 
নাসা-র সদর দফতরে ভাইপারের দায়িত্বপ্রাপ্ত বিজ্ঞানী সারা নোবেল বলেছেন যে, ভাইপার চন্দ্রপৃষ্ঠে মহাকাশ গবেষণা সংস্থার পাঠানো সবচেয়ে সক্ষম রোবট হবে এই ভাইপার। চন্দ্রপৃষ্ঠের সেই স্থানগুলিতে অভিযান, চালাবে ভাইপার, যে অংশ সবার কাছে অজানা। 
ভাইপারে থাকবে বিশেষ চাকা ও সাসপেনসন সিস্টেম ( উঁচুনিচু জমিতে মসৃণভাবে চলার ব্যবস্থা)। এরফলে ভাইপার চাঁদের বুকে বিভিন্ন ধরনের মাটি ও এলাকায় অভিযান চালাতে পারবে। চন্দ্রপৃষ্ঠের প্রথম কোনও রোভারে এই প্রথম হেডলাইটও থাকবে। এরফলে চাঁদের চিরদিন আলোর বিপরীতে থাকা অংশগুলিতেও অভিযান চালানো যাবে। ওই এলাকাগুলি সৌরমণ্ডলের সবচেয়ে শীতলতম স্থান। সৌর শক্তিতে ভাইপার কাজ করবে। 
ভাইপারের নকশা তৈরির কাজ অনেকটাই এগিয়েছে এবং এর প্রস্তুতির পর্ব সম্প্রতি সম্পূর্ণ হয়েছে। নাসা এখন পরবর্তী পর্বের জন্য ওই রোভারের অনুমোদন দিয়েছে। 

আর্টেমিনস কর্মসূচী নাসা ২০১৭-তে হাতে নিয়েছে। এই কর্মসূচীর আওতায় নাসা চাঁদের বুকে অভিযানের জন্য রোবট ও মানুষ পাঠানোর পরিকল্পনা হাতে নিয়েছে। পরিকল্পনা সফল হলে ১৯৭২-এর অ্যাপোলে কর্মসূচীর পর এই প্রথম চাঁদে মানুষ পাঠাবে নাসা। মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা চাঁদে প্রথম কোনও মহিলা মহাকাশযাত্রীকে পাঠানোরও পরিকল্পনা করছে। তিন সদস্যের মহাকাশযাত্রীর একজন হবেন মহিলা। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?

ভিডিও

Madan Mitra | 'বলেছিলাম পদ ছাড়ো, অভিষেক বলেছিল, 'বিদেশযাত্রার ব্যবস্থা করো', বোমা ফাটালেন মদন মিত্র
Abhishek Banerjee: প্রায় ১৬টি মামলা আছে, কালকে হাজিরা দিতে বললে কী করবেন?, প্রশ্ন বিচারপতির
Sange Suman (০৫.০৮.২৬) পর্ব ২ | সেবাশ্রয় নিয়ে অভিষেকের বিরুদ্ধে মেডিক্যাল কাউন্সিলে সাক্ষ্য দিলেন ববি
Sange Suman (০৫.০৮.২৬) পর্ব ১ | মিলল না বিদেশযাত্রার অনুমতি, হাইকোর্টে বিরাট ধাক্কা অভিষেকের
Dilip Ghosh News | দিলীপ ঘোষের নামে চালু হল জার্সি। তলায় লেখা ইকোপার্ক রানিং ক্লাব | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget