এক্সপ্লোর

ছত্তিশগঢ়ে গুলির লড়াইয়ে নিহত মাওবাদী কমান্ডার, গঢচৌরিলি হামলার জবাব দিতে ১০০ মাওবাদীকে মারা হবে, বললেন যোগী

ছত্তিসগঢ়ের দান্তেওয়াড়ায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে নিহত এক মাওবাদী কমান্ডার। নিহতের মাথার দাম ৮ লক্ষ টাকা ঘোষণা করা হয়েছিল। পুলিশ সূত্রে এ কথা জানা গেছে। কিরান্ডুল থানার জঙ্গল এলাকায় এদিন সকালে ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ড (ডিআরজি) ও ডিস্ট্রিক্ট ফোর্ট (ডিএফ)-এর যৌথ দলের তল্লাশি অভিযানের সময় সংঘর্ষের ঘটনা ঘটে।

লখনউ ও রায়পুর:  ছত্তিসগঢ়ের দান্তেওয়াড়ায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে নিহত এক মাওবাদী কমান্ডার। নিহতের মাথার দাম ৮ লক্ষ টাকা ঘোষণা করা হয়েছিল। পুলিশ সূত্রে এ কথা জানা গেছে। কিরান্ডুল থানার জঙ্গল এলাকায় এদিন সকালে ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ড (ডিআরজি) ও ডিস্ট্রিক্ট ফোর্ট (ডিএফ)-এর  যৌথ দলের তল্লাশি অভিযানের সময় সংঘর্ষের ঘটনা ঘটে। ডিজি  (মাওবাদী-দমন অভিযান) গিরধারী নায়েক এ কথা জানিয়েছেন। তিনি বলেছেন, টহলদারি দল যখন পেরপা ও মারকামারিস গ্রামের মধ্যে দিয়ে এগোচ্ছিল তখন মাওবাদীদের একটি দল গুলি চালাতে শুরু করে। এরপরই দুই পক্ষের লড়াই শুরু হয়। গুলি বিনিময় থামার পর এক মাওবাদীর দেহ উদ্ধার করা হয়। পরে ওই দেহ মাধভী মুইয়া ওরফে জোগা কুঞ্জম (২৯)-এর বলে শনাক্ত করা হয়। দেহের সঙ্গে ৩১৫ বোরের বন্দুকও উদ্ধার হয়েছে। মাওবাদীদের মিলিটারি প্লেটুন-২৪-এর কম্যান্ডার কুঞ্জমের মাথার দাম ৮ লক্ষ টাকা ঘোষণা করা হয়েছিল। অন্যদিকে, গতকাল বুধবার মহারাষ্ট্রের গঢ়চিরৌলিতে মাওবাদী হামলায় নিহত ১৫ পুলিশকর্মীর প্রতি শ্রদ্ধা জানিয়ে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী  যোগী আদিত্যনাথ বলেছেন, কমপক্ষে ১০০ মাওবাদীকে মেরে এই পুলিশ কর্মীদের মৃত্যুর বদলা নেওয়া হবে।  এক নির্বাচনী সভায় যোগী বলেছেন, এটা সারা দেশের লড়াই এবং ১৩০ কোটি দেশবাসী সাহসী জওয়ানদের পাশে রয়েছেন। যোগী বলেছেন, আমাদের ১৫ জন জওয়ান তাঁদের জীবন উত্সর্গ করেছেন। কিন্তু এর পাল্টা হিসেবে আমরা কমপক্ষে ১০০ মাওবাদীকে মারব।

সেরা শিরোনাম

Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ

ভিডিও

Durga Puja 2026: নতুন সৃষ্টির আনন্দ দুর্গাপুজোর আবহে, কেমন সেজে উঠেছে কলকাতার অন্যতম সেরা দুই পুজো মণ্ডপ...
Mahalaya Event in Kolkata |
Durga Puja 2026 | দেবীপক্ষের সূচনায় ইডেনের অনুষ্ঠান লেজার শো
Sourav Sikdar | শ্য়ামস্কোয়ার সর্বজনীনের ৫৩ বছরে তাদের পুজোর থিম 'ম্য়াজিক' | Durga Puja 2026 |
Fly Dubai Incident | ককপিটে ভারতীয় পাইলটের ওপর হামলা, ফ্লাই দুবাইকাণ্ডের তদন্তে NIA

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
IND vs WI: রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
Bengal vs Delhi: নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
Embed widget