এক্সপ্লোর

গত বছর বাড়িতে পার্টি, তারকাদের বিরুদ্ধে মাদক নেওয়ার অভিযোগ, কর্ণ জোহরের ব্যাখ্যা চাইল এনসিবি

No physical appearance of Karan Johar required, according to NCB sources. | তদন্তকারীরা জানিয়েছেন, কর্ণকে হাজিরা দিতে হবে না।

মুম্বই: সুশান্ত সিংহ রাজপুতের রহস্যমৃত্যুর পর থেকেই বলিউডের মাদক-যোগ নিয়ে তদন্ত শুরু করেছে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো। একাধিক তারকাকে গ্রেফতার বা জেরা করা হয়েছে। এবার তদন্তকারীদের মুখোমুখি হতে পারেন বলিউডের অন্যতম প্রভাবশালী চলচ্চিত্র নির্মাতা কর্ণ জোহর। গত বছরের জুলাইয়ে কর্ণর বাসভবনে একটি পার্টি আয়োজন করা হয়। সেই পার্টিতে হাজির ছিলেন অনেক তারকাই। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, সেই পার্টিতে দেদার মাদক গ্রহণ করছেন তারকারা। এবার এই ভিডিওর বিষয়ে কর্ণর কাছ থেকে ব্যাখ্যা চাইল এনসিবি। যদিও তদন্তকারীরা জানিয়েছেন, কর্ণকে হাজিরা দিতে হবে না। শুধু ওই পার্টির বিষয়ে ব্যাখ্যা দিলেই হবে। কর্ণ চাইলে তাঁর প্রতিনিধি হিসেবে কাউকে পাঠাতে পারেন। এর আগে দীপিকা পাড়ুকোন, সারা আলি খান, শ্রদ্ধা কপূর, অর্জুন রামপালের মতো বলিউডের প্রথমসারির তারকাদের জেরা করেছে এনসিবি। আজ কর্ণর ঘনিষ্ঠ সহযোগীদেরও সমন পাঠানো হয়েছে। এরপরেই কর্ণকেও সমন পাঠানোর জল্পনা শুরু হয়। যদিও এনসিবি সূত্রে খবর, আপাতত কর্ণকে জেরা করা হচ্ছে না। সুশান্তের মৃত্যুর পর মাদক-যোগের অভিযোগে প্রথমে গ্রেফতার করা হয় রিয়া চক্রবর্তী ও তাঁর ভাই সৌভিককে। গত মাসে গ্রেফতার হন কমেডিয়ান ভারতী সিংহ ও তাঁর স্বামী হর্ষ লিম্বাছিয়া। তাঁদের বাড়ি থেকে গাঁজা পাওয়া যায় বলে অভিযোগ। মাদক আইনের ২০ (বি) (২) (এ) (সামান্য পরিমাণে মাদক রাখা), ৮ (সি) (মাদক রাখা) ও ২৭ ( মাদক ব্যবহার) ধারায় তাঁদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। পরে অবশ্য তাঁরা জামিন পেয়ে গিয়েছেন। তবে এনসিবি বলিউডের মাদক-যোগের বিষয়ে তদন্ত চালিয়ে যাচ্ছে। চলচ্চিত্র নির্মাতা ফিরোজ নাদিয়াদওয়ালার বাড়িতেও তল্লাশি চালিয়েছে এনসিবি। ফিরোজের স্ত্রী শাবিনাকে গ্রেফতার করা হয়। অর্জুন রামপালের বান্ধবী গ্যাব্রিয়েলা দেমেত্রিয়াদেসকে টানা জেরা করেছেন এনসিবি আধিকারিকরা। জেরা করা হয় গ্যাব্রিয়েলার ভাই আজিসিলাওসকেও। অর্জুনের বন্ধু পল বার্তেলকে গ্রেফতার করা হয়। এনসিবি সূত্রে খবর, গ্যাব্রিয়েলা ও তাঁর ভাইকে জিজ্ঞাসাবাদের সময় উঠে আসে পল বার্তেলের নাম। তাঁর সম্পর্কে বিস্তারিত তথ্য তদন্তকারীদের হাতে আসে। জানা যায়, বার্তেল এখানে নির্মাণ ব্যবসার সঙ্গে যুক্ত। তাঁর সঙ্গে আন্তর্জাতিক মাদক চক্রের কোনও যোগ আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। তবে গ্যাব্রিয়েলার বিরুদ্ধে মাদক যোগের তেমন কোনও তথ্যপ্রমাণ পাওয়া যায়নি বলে এনসিবি সূত্রে জানা গিয়েছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Embed widget