এক্সপ্লোর

মহারাষ্ট্র: শিবসেনার আশাভঙ্গ, বিরোধী আসনে বসবেন, জানালেন শরদ পওয়ার

মুখ্যমন্ত্রী পদ নিয়ে সেনা-বিজেপি ঝামেলাকে শিশুসুলভ আখ্যা দিয়েছেন তিনি।

নয়াদিল্লি: বিজেপিকে দূরে সরিয়ে মহারাষ্ট্রে সরকার গড়ার জন্য যাবতীয় সম্ভাবনা খতিয়ে দেখতে ব্যস্ত শিবসেনা। কিন্তু তাদের আশায় জল ঢেলে দিল এনসিপি। এনসিপি সুপ্রিমো শরদ পওয়ার জানিয়েছেন, তাঁর দল সরকার গড়তে আগ্রহী নয়, তারা বিরোধী আসনে বসবে। শিবসেনা চেষ্টা করছিল কীভাবে বিজেপিকে বাদ দিয়ে এনসিপি ও কংগ্রেসের সমর্থন নিয়ে সরকার গড়া যায়। ইতিমধ্যেই শরদ পওয়ারের সঙ্গে দেখা করেছে তারা। কংগ্রেসও ভাবনাচিন্তা করছে বাইরে থেকে সেনা সরকারকে সমর্থন দেওয়ার। কিন্তু বহু রাজনৈতিক যুদ্ধের কুশলী সৈনিক পওয়ার গতকাল জানিয়ে দিয়েছেন, তাঁর দলকে বিরোধী আসনে বসার জন্য ভোট দিয়েছেন মানুষ, তাঁরা সেই জনাদেশ পালন করবেন। মুখ্যমন্ত্রী পদ নিয়ে সেনা-বিজেপি ঝামেলাকে শিশুসুলভ আখ্যা দিয়েছেন তিনি। পওয়ার জানিয়েছেন, বাইরে থেকে সমর্থন করে শিবসেনাকে সরকার গড়তে দেওয়া নিয়ে তাঁর দলের মধ্যে কোনও আলোচনা হয়নি। তাঁদের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নেই, জনতার রায় মাথা পেতে নিয়েছেন তাঁরা। দায়িত্বশীল বিরোধী হিসেবে কাজ করাই এখন তাঁদের লক্ষ্য। এদিকে মুখ্যমন্ত্রী পদ নিয়ে সেনা-বিজেপি দ্বন্দ্ব এখনও চলছে। আড়াই বছরের জন্য নিজেদের প্রার্থীকে মুখ্যমন্ত্রী পদে দেখতে অনড় শিবসেনা। ওদিকে বিজেপিও জানিয়ে দিয়েছে, একক সংখ্যাগরিষ্ঠ তারা, অতএব তাদের প্রার্থীই ৫ বছর মুখ্যমন্ত্রী থাকবেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Liluah Shootout: মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক

ভিডিও

Abhishek Banerjee: চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিদেশযাত্রায় 'না' হাইকোর্টের | ABP Ananda LIVE
Jamuria News: বালি বোঝাই গাড়ি থেকে তোলাবাজি বিজেপি নেতার ! | ABP Ananda LIVE
CM Suvendu Adhikari | কলকাতার একের পর এক থানা পরিদর্শনে মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
Durgapur Money Seized: দুর্গাপুরে পরিত্যক্ত ইটভাটাতেও টাকার স্তূপ, উদ্ধার ৪৮ লক্ষ নগদ
STF | Tulu Mondal: বীরভূমের স্টোন কিং টুলু মণ্ডলের শ্বশুরবাড়িতে রাজ্য পুলিশের STF

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Liluah Shootout: মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
Assam Flood: অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
Shashi Panja : 'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
Kolkata Blood Bank Scam: রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
Weather Update: ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
Embed widget