এক্সপ্লোর

NEET 2021 Exam: শুরু হয়েছে নিট-আন্ডারগ্র্যাজুয়েটের রেজিস্ট্রেশন, পরীক্ষা দেওয়া যাবে বাংলাতেও

How to apply for NEET-UG 2021: অনলাইনে রেজিস্ট্রেশন করা যাচ্ছে ntaneet.nic.in-এ।

নয়াদিল্লি: গতকাল থেকে শুরু হয়েছে ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট (নিট-আন্ডারগ্র্যাজুয়েট) ২০২১-এর জন্য রেজিস্ট্রেশন। অনলাইনে রেজিস্ট্রেশন করা যাচ্ছে ntaneet.nic.in-এ। যোগ্য ও আগ্রহী প্রার্থীরা এই ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করতে পারছেন।

নিট ইউ জি ২০২১ হবে ১২ সেপ্টেম্বর। দেশের বিভিন্ন কেন্দ্রে হবে পরীক্ষা। এই পরীক্ষার জন্য রেজিস্ট্রেশন করার জন্য প্রয়োজন স্ক্যান করা পাসপোর্ট সাইজের ছবি, স্ক্যান করা স্বাক্ষর, স্ক্যান করা বাঁ হাতের বুড়ো আঙুলের ছাপ, স্ক্যান করা মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষা পাশ করার শংসাপত্র। ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, নেট ব্যাঙ্কিং বা ইউপিআই-এর মাধ্যমে পরীক্ষার ফি দেওয়া যাবে।

neet.nta.nic.in-এ গিয়ে হোমপেজে নিট ইউ জি ২০২১ পরীক্ষায় ক্লিক করতে হবে। তারপর নতুন একটি পাতা খুলে যাবে। সেখানে প্রয়োজনীয় তথ্য দিয়ে নাম নথিভুক্ত করতে হবে। রেজিস্ট্রেশন আই ডি পাওয়ার পর ক্যান্ডিডেট লগ ইন সেকশনে যেতে হবে। সেখানে লগ ইন করার পর প্রয়োজনীয় নথি জমা দিতে হবে। সব নথি ঠিকমতো জমা দেওয়া হয়ে গেলে পরীক্ষার ফি জমা দিতে হবে। যাবতীয় পদ্ধতি সম্পূর্ণ হওয়ার পর প্রিন্ট আউট নেওয়া যেতে পারে।

কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান জানিয়েছেন, ‘করোনাবিধি ও শারীরিক দূরত্ব নিশ্চিত করেই পরীক্ষা নেওয়া হবে। ১৫৫ থেকে বাড়িয়ে দেশের ১৯৮টি শহরে এবার পরীক্ষা নেওয়া হবে। পরীক্ষাকেন্দ্রের সংখ্যাও বাড়ানো হচ্ছে। গত বছর দেশের ৩,৮৬২টি কেন্দ্র পরীক্ষা নেওয়া হয়েছিল। এবার আরও বেশি কেন্দ্রে পরীক্ষা নেওয়া হবে।’

এবার ইংরাজি ছাড়াও বাংলা, হিন্দি, অহমিয়া, গুজরাতি, কন্নঢ়, মরাঠি, ওড়িয়া, তেলুগু, তামিল ও উর্দু ভাষায় পরীক্ষা দেওয়া যাবে।

এটিএ নিট ইউ জি ২০২১-এর জন্য সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে ফি ১,৫০০ টাকা। আর্থিকভাবে পিছিয়ে থাকা শ্রেণির প্রার্থীদের ক্ষেত্রে ফি ১,৪০০ টাকা। অন্যান্য শ্রেণির প্রার্থীদের ক্ষেত্রে ফি ৮০০ টাকা। রেজিস্ট্রেশনের সময় তফশিলি জাতি, উপজাতি বা অন্যান্য অনগ্রসর শ্রেণির শংসাপত্র জমা দিতে হবে।

সেরা শিরোনাম

Mahalaya Tarpan: তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...

ভিডিও

CM Suvendu Adhikari : আলোকসজ্জা, পুরকর্মীদের বকেয়া! আর কী জানালেন মুখ্যমন্ত্রী?
RG Kar Incident | আর জি করে অভয়াকাণ্ড গোটা পৃথিবীকে নাড়া দিয়েছিল : CM Suvendu Adhikari
RG Kar News | আমার মেয়ের বিচার হলে স্বাস্থ্যদফতর সমস্ত দুর্নীতি মুক্তি পাবে : রত্না দেবনাথ
Narendra Modi | এবার নয়ডা এয়ারপোর্টের নাম বদলে হল নরেন্দ্র মোদি এয়ারপোর্ট |
CJP Protest in Delhi |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Mahalaya Tarpan: তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Embed widget