এক্সপ্লোর

রাফাল চুক্তি নিয়ে মোদিকে সমর্থন করেননি, বললেন শরদ পাওয়ার

  বীড়: বিতর্কিত রাফাল যুদ্ধবিমান ক্রয়ের চুক্তি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ‘আড়ালে’র অভিযোগ নিয়ে মুখ খুললেন এনসিপি প্রধান শরদ পাওয়ার। সোমবার পাওয়ার ওই অভিযোগ খারিজ করে বলেছেন, তিনি ‘কখনওই’ এমনটা করবেন না। উল্লেখ্য, একটি সংবাদমাধ্যমকে পাওয়ার বলেছিলেন যে, ফ্রান্সের কাছ থেকে রাফাল যুদ্ধ বিমান ক্রয়ে প্রধানমন্ত্রীর উদ্দেশ্য সম্পর্কে লোকের কোনও সন্দেহ রয়েছে বলে তিনি মনে করেন না। পাওয়ারের এই মন্তব্যের প্রতিবাদ করে এনসিপি ছেড়েছেন দলের প্রতিষ্ঠাতা সদস্য তারিক আনওয়ার এবং সাধারণ সম্পাদক মুনাফ হাকিম। রাফাল চুক্তি নিয়ে কংগ্রেস যখন মোদীকে সরাসরি নিশানা করেছে এবং আগামী নির্বাচনে এনসিপি-র সঙ্গে জোট গড়ার চেষ্টা করছে, সেই সময় পাওয়ার ওই মন্তব্য করেন। এ ব্যাপারে পাওয়ার বলেছেন, কেউ কেউ আমার সমালোচনা করে বলছে যে, আমি মোদিকে সমর্থন করেছি। আমি মোদিকে মোটেই সমর্থন করিনি, আগেও করিনি, কখনও করব না। মরাঠাওয়াড়া অঞ্চলে দলের একটি সভায় এই মন্তব্য করেছেন এনসিপি প্রধান। পাওয়ার বলেছেন, সরকার যুদ্ধবিমান কিনিছে। আমি স্পষ্ট বলছি, প্রতিটি বিমানের দাম কীভাবে ৬৫০ কোটি টাকা থেকে বেড়ে ১৬০০ কোটি টাকা হল, তার ব্যাখা সরকারের সংসদে দেওয়া উচিত। এর আগে পাওয়ার সাম্প্রতিক মন্তব্যে মোদীকে আড়াল করা হয়েছিল বলে অভিযোগ। বিজেপি সভাপতি অমিত শাহ এজন্য পাওয়ারের ওই মন্তব্যকে স্বাগত জানিয়েছিলেন। যদিও এনসিপি দাবি করেছিল, সংবাদমাধ্যম পাওয়ারের মন্তব্যের ভুল ব্যাখ্যা করেছে। পাওয়ার সোমবার রাফাল বিতর্কে যৌথ সংসদীয় কমিটির তদন্তের দাবি ফের জানিয়েছেন। সেইসঙ্গে ৩৬ যুদ্ধবিমানের মূল্য সংক্রান্ত বিস্তারিত তথ্য প্রকাশের দাবিও জানিয়েছেন। প্রাক্তন প্রতিরক্ষামন্ত্রী আরও বলেছেন, ওই যুদ্ধবিমানের প্রযুক্তিগত তথ্য প্রকাশ করার প্রয়োজন নেই। মনমোহন সিংহ সরকারের কৃষিমন্ত্রী পাওয়ার কৃষি সংকট নিয়ে মহারাষ্ট্র ও কেন্দ্র সরকারকে একহাত নিয়েছেন। সেইসঙ্গে পূর্বতন ইউপিএ সরকারের ৭১ হাজার কোটি টাকার কৃষি ঋণ মকুবের সিদ্ধান্তের প্রসঙ্গও উল্লেখ করেন।

সেরা শিরোনাম

Baruipur News: বারুইপুরকাণ্ডে ধৃত অন্যতম মূল অভিযুক্তর মৃত্যু পুলিশের গুলিতে, কী ঘটেছে ?
বারুইপুরকাণ্ডে ধৃত অন্যতম মূল অভিযুক্তর মৃত্যু পুলিশের গুলিতে, কী ঘটেছে ?
Baruipur Case : এনকাউন্টারে মৃত্যু বারুইপুরকাণ্ডে অভিযুক্ত প্রভাসের, কী বললেন মা?
এনকাউন্টারে মৃত্যু বারুইপুরকাণ্ডে অভিযুক্ত প্রভাসের, কী বললেন মা?
Baruipur News: বারুইপুরকাণ্ডে গ্রেফতার আরও ১ জন, এই নিয়ে ধৃতের সংখ্যা বেড়ে হল ৪
বারুইপুরকাণ্ডে গ্রেফতার আরও ১ জন, এই নিয়ে ধৃতের সংখ্যা বেড়ে হল ৪
Baruipur Case : ঠিক কোন মুহূর্তে এনকাউন্টার? বারুইপুর কাণ্ডে ধৃত গুলিবিদ্ধ হওয়ার পর কী ঘটেছিল হাসপাতালে?
ঠিক কোন মুহূর্তে এনকাউন্টার? বারুইপুর কাণ্ডে ধৃত গুলিবিদ্ধ হওয়ার পর কী ঘটেছিল হাসপাতালে?

ভিডিও

Baruipur Incident: বারুইপুরে বর্বরতা, নাবালিকা নির্যাতন-খুনের ঘটনায় আটক আরও ১ | ABP Ananda Live
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (৭.৭.২৬) পর্ব ২: সায়নী-কাকলি থেকে ঋতব্রত-চন্দ্রিমা, বারুইপুরে বিক্ষোভের মুখে তৃণমূলের বিদ্রোহীরা
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (৭.৭.২৬) পর্ব ১: স্ট্রং অ্যাকশনের আশ্বাস মুখ্য়মন্ত্রীর, বারুইপুরে দাঁড়িয়ে দিলেন ৭২ ঘণ্টার ডেডলাইন
Kolkata News: কৈখালিতে ভুয়ো প্ল্যান বানিয়ে বহুতল নির্মাণ এবং ফ্ল্যাট বিক্রির অভিযোগ | ABP Ananda
DA News: কলকাতা পুর এলাকার পেনশনভোগীদের বকেয়া ডিআর-এর ৫০% টাকা দেবে রাজ্য। জারি বিজ্ঞপ্তি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Baruipur News: বারুইপুরকাণ্ডে ধৃত অন্যতম মূল অভিযুক্তর মৃত্যু পুলিশের গুলিতে, কী ঘটেছে ?
বারুইপুরকাণ্ডে ধৃত অন্যতম মূল অভিযুক্তর মৃত্যু পুলিশের গুলিতে, কী ঘটেছে ?
Baruipur Case : এনকাউন্টারে মৃত্যু বারুইপুরকাণ্ডে অভিযুক্ত প্রভাসের, কী বললেন মা?
এনকাউন্টারে মৃত্যু বারুইপুরকাণ্ডে অভিযুক্ত প্রভাসের, কী বললেন মা?
Baruipur News: বারুইপুরকাণ্ডে গ্রেফতার আরও ১ জন, এই নিয়ে ধৃতের সংখ্যা বেড়ে হল ৪
বারুইপুরকাণ্ডে গ্রেফতার আরও ১ জন, এই নিয়ে ধৃতের সংখ্যা বেড়ে হল ৪
Baruipur Case : ঠিক কোন মুহূর্তে এনকাউন্টার? বারুইপুর কাণ্ডে ধৃত গুলিবিদ্ধ হওয়ার পর কী ঘটেছিল হাসপাতালে?
ঠিক কোন মুহূর্তে এনকাউন্টার? বারুইপুর কাণ্ডে ধৃত গুলিবিদ্ধ হওয়ার পর কী ঘটেছিল হাসপাতালে?
Weather Alert: ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা, ভাসবে কোন কোন জেলা? প্রবল দুর্যোগ কোথায় কোথায়
ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা, ভাসবে কোন কোন জেলা? প্রবল দুর্যোগ কোথায় কোথায়
মুম্বই বিমানবন্দরে একই রানওয়েতে মুখোমুখি দুই বিমান! শেষ মুহূর্তে যা ঘটল ...
মুম্বই বিমানবন্দরে একই রানওয়েতে মুখোমুখি দুই বিমান! শেষ মুহূর্তে যা ঘটল ...
Switzerland vs Colombia: টাইব্রেকারে কলম্বিয়ার বিরুদ্ধে রুদ্ধশ্বাস জয়, ৭২ বছর পর বিশ্বকাপের কোয়ার্টারে সুইৎজারল্যান্ড
টাইব্রেকারে কলম্বিয়ার বিরুদ্ধে রুদ্ধশ্বাস জয়, ৭২ বছর পর বিশ্বকাপের কোয়ার্টারে সুইৎজারল্যান্ড
Portugal Next Coach: খোলনলচে বদলে যাচ্ছে পর্তুগাল দলের, রোনাল্ডোর প্রাক্তন কোচই কি এখন ব্রুনোদের দায়িত্বে?
খোলনলচে বদলে যাচ্ছে পর্তুগাল দলের, রোনাল্ডোর প্রাক্তন কোচই কি এখন ব্রুনোদের দায়িত্বে?
Embed widget