এক্সপ্লোর

নিয়ন্ত্রিত বিস্ফোরণে গুঁড়িয়ে দেওয়া হল নীরব মোদির ৪০ কোটির “রুপান্য”, আসবাব তোলা হবে নিলামে

মুম্বই : ভেঙ্গে ফেলা হল নীরব মোদির মহারাষ্ট্রের কিহিম সমুদ্র সৈকতের ৩০,০০০ বর্গফুটের বিশাল বাংলো “রুপান্য”। নিয়ন্ত্রিত বিস্ফোরক ব্যবহার করে শুক্রবার ভাঙ্গা হয় এই বাংলো। বিস্ফোরণে ধুলোর মতো গুঁড়িয়ে যায় প্রায় ৪০ কোটির বাংলোটি। ১৩ হাজার কোটি টাকার ঋণ খেলাপি মামলায় অভিযুক্ত নীরব মোদির এই বাংলোটি পরিবেশবিধি না মেনে তৈরি হয় বলে বম্বে হাইকোর্টে জানায় মহারাষ্ট্র সরকার। ইডি এই বাংলো হস্তান্তর করার পর রায়গড়ের জেলা কালেক্টার বিজয় সূর্যবংশী এই বাংলো ধ্বংসের নির্দেশ দেন। মহারাষ্ট্র আদালত গত বছরই ইডির কাছে অভিযোগ জানিয়েছিল এবং সেইমতো বাংলোটি বন্ধ করে দেওয়া হয়। মঙ্গলবার থেকে মাটি খুঁড়ে নিয়ন্ত্রিত বিস্ফোরক বসানোর কাজ শুরু হয়ে গিয়েছিল। বাংলোর ভিতরের কিছু আসবাব নিলামে তোলা হবে। এর মধ্যে রয়েছে একটি জাকুজি, একটি ঝাড়লন্ঠন ও একটু বুদ্ধমূর্তি। সূত্রের খবর, জাকুজির দাম ধার্য করা হবে ১৫ লাখ টাকা। ঝাড়লন্ঠন ও বুদ্ধমূর্তির দাম হতে পারে যথাক্রমে ২০ এবং ১০ লাখ টাকা। এই সম্পত্তি ইডির হাতে হস্তান্তর করা হবে। জানুয়ারীর ২৫ তারিখ থেকেই শুরু হয়ে গিয়েছিল এই বাংলো ভাঙ্গার কাজ। বুলডোজার দিয়ে কাজ করতে গিয়ে দেখা যায় তাতে সময় অনেক বেশী লাগছে। এরপরই ইঞ্জিনিয়ারদেক পরামর্শ নিয়ে ঠিক করা হয় নিয়ন্ত্রিত বিস্ফোরক ব্যবহার করে ভেঙ্গে ফেলা হবে বাংলো। পঞ্জাব ন্যাশানাল ব্যাঙ্ক জালিয়াতির মামলায় জড়িত নীরব মোদীর এই বাংলো মামলা চলাকালিনই বন্ধ করেছিন ইডি। দুই ট্রাক ভর্তি মূল্যবান সামগ্রী উদ্ধার করার পর এই বাংলো রায়গড় প্রশাসনের হাতে তুলে দেয় ইডি।  মহারাষ্ট্রের আলিবাগে সমুদ্রের তীরের আরও তিনটি বাংলোও এভাবেই ভেঙ্গে ফেলা হবে বলে সূত্রের খবর।

সেরা শিরোনাম

Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?

ভিডিও

BJP Government in Bengal | বাইপাস সংলগ্ন নামজাদা ধাবায় গেলেন দুর্নীতি দমন কমিশনের আধিকারিকরা
Durga Puja 2026 : মহালয়ার আগে একাধিক জায়গায় পরিদর্শন, বদলেছে বাবুঘাটের রূপ
CM Suvendu Adhikari : Nandigram Bye Election-এর ফলাফলে রেকর্ড, জয় ছিনিয়ে নিলেন BJP প্রার্থী
Rejinagar Bye Election Results : সংখ্যালঘু অধ্যুষিত রেজিনগরেও জয় ছিনিয়ে নিলেন BJP প্রার্থী
Sudip Bandyopadhyay |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget