এক্সপ্লোর

ফাঁসি ঠিক হয়ে আছে ২০ মার্চ, ডিভোর্স চেয়ে কোর্টে নির্ভয়া ধর্ষণ মামলার অন্যতম আসামী অক্ষয়ের স্ত্রী

ঔরঙ্গাবাদ পরিবার আদালতের প্রধান বিচারপতি রামলাল শর্মার এজলাসে তিনি ডিভোর্স চেয়ে বলেছেন, স্বামীকে নির্ভয়া গণধর্ষণ ও খুন মামলায় দোষী ঘোষণা করা হয়েছে। তার ফাঁসি হতে চলেছে। কিন্তু সে নির্দোষ, তাই তার ফাঁসি হয়ে গেলে তাঁকে ধর্ষণকারীর বিধবা স্ত্রী, এই কলঙ্ক মাথায় নিয়ে বেঁচে থাকতে হবে, যা তিনি চান না।

নয়াদিল্লি: বিবাহ বিচ্ছেদের আবেদন জানিয়ে আদালতের দ্বারস্থ নির্ভয়াকাণ্ডের অন্যতম আসামী অক্ষয় সিংহ ঠাকুরের স্ত্রী। নির্ভয়ার চার ধর্ষণকারীর তিনজন, অক্ষয় সিংহ ঠাকুর, পবন গুপ্তা ও বিনয় শর্মা গতকালই ফাঁসির হাত থেকে বাঁচতে আন্তর্জাতিক ন্যয় আদালতে (আইসিজে) মৃত্যুদণ্ডের ওপর স্থগিতাদেশ চেয়েছে। ২০ মার্চ ভোর সাড়ে ৫টায় তিহার জেলে চারজনেরই ফাঁসি হওয়ার কথা। তার কয়েকটা দিন আগে অক্ষয়ের স্ত্রী পুনিতা আদালতে বললেন, তিনি চান। ঔরঙ্গাবাদ পরিবার আদালতের প্রধান বিচারপতি রামলাল শর্মার এজলাসে তিনি ডিভোর্স চেয়ে বলেছেন, স্বামীকে নির্ভয়া গণধর্ষণ ও খুন মামলায় দোষী ঘোষণা করা হয়েছে। তার ফাঁসি হতে চলেছে। কিন্তু সে নির্দোষ, তাই তার ফাঁসি হয়ে গেলে তাঁকে ধর্ষণকারীর বিধবা স্ত্রী, এই কলঙ্ক মাথায় নিয়ে বেঁচে থাকতে হবে, যা তিনি চান না। জানা গিয়েছে, আজ শুনানি অসম্পূর্ণ থাকে। ফের ১৯ মার্চ শুনানি হবে। অর্থাত অক্ষয়ের ফাঁসির আগের দিন। তাঁর আইনজীবী মুকেশ কুমার সিংহ জানিয়েছেন, হিন্দু বিবাহ আইনের ১৩ (২) (বি) ধারায় ধর্ষণ সহ কিছু বিশেষ ক্ষেত্রে একজন হিন্দু মহিলা ডিভোর্স চেয়ে আবেদন জানাতে পারেন। তাঁর সেই অধিকার আছে। আইন অনুসারে কোনও মহিলার স্বামী ধর্ষণে দোষী ঘোষিত হলে তিনি ডিভোর্স চাইতে পারেন। প্রসঙ্গত, নির্ভয়া মামলার চার দোষীর প্রাণভিক্ষার আবেদনই খারিজ করেছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। ঔরঙ্গাবাদের প্রত্যন্ত গ্রামের ছেলে অক্ষয় নাকি তাতে খুব হতাশ হয়। সে ফের একটি পিটিশন তাঁকে পাঠিয়ে দাবি করে, রাষ্ট্রপতির খারিজ করা আগের প্রাণভিক্ষার আবেদনটিতে ‘সব তথ্য’ ছিল না। চার দোষীর মধ্যে মুকেশ, পবন ও বিনয় নিজেদের পরিবারের সঙ্গে শেষবারের মতো সাক্ষাত করে নিয়েছে। জেল কর্তৃপক্ষ অক্ষয়ের পরিবারকে তার সঙ্গে শেষ সাক্ষাতের দিন স্থির করার ব্যাপারে চিঠি পাঠিয়েছে। তবে তার ভাই বিনয় সিংহ বলেছেন, পরিবারের কেউ ওর সঙ্গে দেখা করতে যায়নি। তিন ভাইয়ের মধ্যে সবচেয়ে ছোট ও। আমাদের ৬ বিঘা জমি আছে। নিজেদের উকিল দেওয়ার পয়সা নেই। যা কিছু করার, সরকারি উকিলই করছেন। টিভি বা খবরের কাগজেই অক্ষয়ের ব্যাপারে খবরাখবর পাই।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'

ভিডিও

CM Suvendu Adhikari: 'দেখতে থাকুন, আরও অনেক কিছু বাকি রয়েছে', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Mamata Banerjee: পুলিশকে দিয়ে বিধায়ক, সাংসদদের ভয় দেখাচ্ছে, সরব মমতা
Tulu Mondal: টুলু মণ্ডলের বিশাল সম্পত্তির হদিশ! এবার পুলিশের জালে তার আরেক ম্যানেজার
Abhishek Banerjee PA: আরও বিপাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়
Abhishek Banerjee: সাত দিনের মধ্যে শুনানি শেষ করতে চায় হাইকোর্ট

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Jalpaiguri News: আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Embed widget