এক্সপ্লোর

কর্নাটকে জোটের অস্বস্তি বাড়িয়ে  দেবগৌড়া বললেন, মধ্যবর্তী নির্বাচন হবে,পরে সাফাই মুখ্যমন্ত্রীর

কর্নাটকে শাসক জোটের মধ্যে ক্রমবর্দ্ধমান টানাপোড়েনের ইঙ্গিত দিয়ে প্রাক্তন প্রধানমন্ত্রী তথা জেডি(এস) প্রধান এইচডি দেবগৌড়া বললেন যে, রাজ্য বিধানসভার অন্তর্বর্তী নির্বাচনের ব্যাপারে কোনও সন্দেহের অবকাশই নেই। যদিও এই মন্তব্যের সাফাই দিয়ে মুখ্যমন্ত্রী এইচডি কুমারস্বামী বলেছেন, দেবগৌড়া আসলে বিধানসভা নয়, স্থানীয় সংস্থাগুলির ভোটের কথা বলেছেন।

বেঙ্গালুরু: কর্নাটকে শাসক জোটের মধ্যে ক্রমবর্দ্ধমান টানাপোড়েনের ইঙ্গিত দিয়ে প্রাক্তন প্রধানমন্ত্রী তথা জেডি(এস) প্রধান এইচডি দেবগৌড়া বললেন যে, রাজ্য বিধানসভার অন্তর্বর্তী নির্বাচনের ব্যাপারে কোনও সন্দেহের অবকাশই নেই। যদিও এই মন্তব্যের সাফাই দিয়ে মুখ্যমন্ত্রী এইচডি কুমারস্বামী বলেছেন, দেবগৌড়া আসলে বিধানসভা নয়, স্থানীয় সংস্থাগুলির ভোটের কথা বলেছেন। যদিও কুমারস্বামী এই ব্যাখ্যা দিলেও কর্নাটকে জোট সরকারের দুই শরিক জেডি(এস) ও কংগ্রেসের মধ্যে টানাপোড়েনের খবর নতুন কিছু নয়। দেবগৌড়া এদিন বলেন, জোট সরকারের মেয়াদ আর কতদিন তা তিনি জানেন না। পুরো বিষয়টিই নির্ভর করছে বড় জোট শরিকের ওপর। তিনি বলেছেন, মধ্যবর্তী নির্বাচন যে হবেই, সে বিষয়ে কোনও সন্দেহ নেই। ওরা (কংগ্রেস) আমাদের পাঁচ বছর সমর্থন দেবে বলেছিল। আমি ঘটনাক্রম ও ওদের আচরণ লক্ষ্য করছি। আমাদের লোকজন যথেষ্ট বুদ্ধিমান। আমাদের তাদের কিছু শিক্ষা দেওয়ার নেই। জোটের ফলে দলের ক্ষতি হচ্ছে এবং সদ্যসমাপ্ত লোকসভা নির্বাচনেই তা স্পষ্ট হয়ে গিয়েছে বলে কংগ্রেসের পরিষদীয় নেতা তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া দলীয় সভাপতি রাহুল গাঁধীকে জানিয়েছেন বলে খবর জানা গিয়েছিল। ওই খবর নিয়ে জল্পনার মধ্যেই তোপ দাগলেন দেবগৌড়া। লোকসভা নির্বাচনে কর্নাটকের ২৮ আসনের মধ্যে বিজেপি ২৫ আসনে জয়ী হয়। কংগ্রেস ও জেডি(এস) একটি করে আসন পায়। একটি আসনে জয়ী হয় বিজেপি সমর্থিত নির্দল প্রার্থী। দেবগৌড়া বলেছেনস দলের নেতাদের সঙ্গে বৈঠক করে তিনি দলকে শক্তিশালী করে তোলার কাজ শুরু করেছেন। তিনি বলেন, আমি জানি না এই সরকার কতদিন চলবে। এটা কুমারস্বামী নয়, কংগ্রেসের ওপর নির্ভর করছে। দেবগৌড়া মনে করিয়ে দিয়েছেন, কুমারস্বামীকে মুখ্যমন্ত্রী করে সরকার গঠনের জন্য কংগ্রেস জেডি(এস)-এর দ্বারস্থ হয়েছিল। টুমকুর লোকসভা আসনে হেরে গিয়েছেন দেবগৌড়া। এজন্য তাঁকে কীভাবে দোষারোপ করা হয়েছে, সে কথাও বলেছেন তিনি। জেডি(এস) নেতা বলেছেন, কংগ্রেসের সঙ্গে আসন সমঝোতায় আমরা আটটি আসন পেয়েছিলাম। আমি রাহুল গাঁধীকে বলেছিলাম যে, যদি আপনারা কোনও নির্দিষ্ট আসন না চান, তাহলে যে আসনে আপনারা হেরেছিলেন, তা আমাদের দিন। আমি কি টুমকুরের কথা বলেছিলাম?, না, সিদ্দারামাইয়া আমাকে বলেছিলেন। এখন তাঁরা প্রকাশ্যে বলেছেন যে, মহীশুর ও টুমকুরের হারের জন্য আমি দায়ী। জোটের মধ্যে দেবগৌড়া এভাবে বিপদঘন্টি বাজিয়ে দেওয়ার পর পরিস্থিতি মোকাবিলায় নেমেছেন কুমারস্বামী। তিনি দাবি করেছেন, তার সরকার নিরাপদ। তাঁর দাবি, তাঁর বাবার বক্তব্য বুঝতে ভুল হয়েছে। মুখ্যমন্ত্রী বলেছেন, প্রাক্তন প্রধানমন্ত্রীর বক্তব্যের ভুল ব্যাখ্যা হচ্ছে। রাজ্য মধ্যবর্তী বিধানসভা নির্বাচন হচ্ছে না। তিনি ২০১৮-তে সরকার কীভাবে গঠন হয়েছিল, সে কথা জানিয়েছেন। তিনি লোকজনকে স্থানীয় সংস্থাগুলির নির্বাচনের জন্য প্রস্তুত থাকতে বলেছেন। রাজ্য সরকার আগামী চার বছরই চলবে এবং উন্নয়নের কাজ করবে। একইসঙ্গে সরকার ভুল সংশোধনের কাজও করবে বলে কুমারস্বামী জানিয়েছেন। দেবগৌড়ার মন্তব্যের প্রতিক্রিয়ায় বিজেপি রাজ্য সভাপতি বিএস ইয়েদুরাপ্পা বলেছেন, মধ্যবর্তী নির্বাচনের প্রয়োজন নেই। মানুষ তা পছন্দ করবেন না। বিজেপি তা হতে দেবে না। দরকার হলে বিজেপি সরকার গঠন করবে। উপমুখ্যমন্ত্রী জি পরমেশ্বর বলেছেন, দেবগৌড়া কী বলেছেন, তা তাঁর জানা নেই। কিন্তু সরকার চলবে বলে তিনি দাবি করেছেন।

সেরা শিরোনাম

Mamata Banerjee House: প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
Cyclone Murasu: ঘূর্ণিঝড় 'মুরাসু'-র শক্তি বাড়ছে, ২ নভেম্বর উপকূলে আছড়ে পড়ার আশঙ্কা! বাংলায় কী প্রভাব?
ঘূর্ণিঝড় 'মুরাসু'-র শক্তি বাড়ছে, ২ নভেম্বর উপকূলে আছড়ে পড়ার আশঙ্কা! বাংলায় কী প্রভাব?
Rahul Gandhi in Chalo Dilli Protest: ২০২৪-এর নির্বাচন, চুরির নির্বাচন..., আমি বলছি না, নির্বাচন কমিশনই বলছে: রাহুল গান্ধী
২০২৪-এর নির্বাচন, চুরির নির্বাচন..., আমি বলছি না, নির্বাচন কমিশনই বলছে: রাহুল গান্ধী
IND vs NZ: 'ভয়ের কোনও জায়গাই নেই', কিউয়িদের বিরুদ্ধে শেষ দুই টি-২০ হারলেও, খেলার ধরন বদলাতে নারাজ কোচ গম্ভীর
'ভয়ের কোনও জায়গাই নেই', কিউয়িদের বিরুদ্ধে শেষ দুই টি-২০ হারলেও, খেলার ধরন বদলাতে নারাজ কোচ গম্ভীর

ভিডিও

Bangladesh News | বিক্ষোভে উত্তপ্ত ঢাকা-গাজিপুর!বস্ত্র কারখানার কর্মীদের আন্দোলনে তুলকালাম পরিস্থিতি
Rahul Gandhi on Gyanesh Kumar News | জ্ঞানেশ কুমার জেলে যাবেন, হুঙ্কার রাহুল গান্ধীর
Mamata Banerjee | কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির লোহার গেটটির উচ্চতা দ্বিগুণ বাড়ানো হল
Bridge Collapsed News : মাথাভাঙায় সার বোঝাই লরি উঠতেই ভেঙে পড়ল ব্রিজ! | ABP Ananda
Howrah News : জমির দখল ঘিরে হাওড়ার পাঁচলায় ব্যাপক বোমাবাজি | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Mamata Banerjee House: প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
Cyclone Murasu: ঘূর্ণিঝড় 'মুরাসু'-র শক্তি বাড়ছে, ২ নভেম্বর উপকূলে আছড়ে পড়ার আশঙ্কা! বাংলায় কী প্রভাব?
ঘূর্ণিঝড় 'মুরাসু'-র শক্তি বাড়ছে, ২ নভেম্বর উপকূলে আছড়ে পড়ার আশঙ্কা! বাংলায় কী প্রভাব?
Rahul Gandhi in Chalo Dilli Protest: ২০২৪-এর নির্বাচন, চুরির নির্বাচন..., আমি বলছি না, নির্বাচন কমিশনই বলছে: রাহুল গান্ধী
২০২৪-এর নির্বাচন, চুরির নির্বাচন..., আমি বলছি না, নির্বাচন কমিশনই বলছে: রাহুল গান্ধী
IND vs NZ: 'ভয়ের কোনও জায়গাই নেই', কিউয়িদের বিরুদ্ধে শেষ দুই টি-২০ হারলেও, খেলার ধরন বদলাতে নারাজ কোচ গম্ভীর
'ভয়ের কোনও জায়গাই নেই', কিউয়িদের বিরুদ্ধে শেষ দুই টি-২০ হারলেও, খেলার ধরন বদলাতে নারাজ কোচ গম্ভীর
North 24 Parganas News: ২০১২ থেকে মহিলাকে লাগাতার ধর্ষণ, অভিযুক্ত তৃণমূলের প্রভাবশালী নেতা ও কাউন্সিলর-পুত্র
২০১২ থেকে মহিলাকে লাগাতার ধর্ষণ, অভিযুক্ত তৃণমূলের প্রভাবশালী নেতা ও কাউন্সিলর-পুত্র
IND A vs NZ A Day 2: নিউজ়িল্যান্ড এ দলের বিরুদ্ধে জুড়েল-আকাশের দুরন্ত লড়াই, মাঠে স্কুটারে চেপে অনুপ্রবেশ!
নিউজ়িল্যান্ড এ দলের বিরুদ্ধে জুড়েল-আকাশের দুরন্ত লড়াই, মাঠে স্কুটারে চেপে অনুপ্রবেশ!
Malda News: ধর্মান্তরণের চেষ্টার অভিযোগ মালদায়, হামলা-ভাঙচুরের অভিযোগ, প্রতিবাদে বজরং দল, হিন্দু জাগরণ মঞ্চ, ঘটনাস্থলে পুলিশ
ধর্মান্তরণের চেষ্টার অভিযোগ মালদায়, হামলা-ভাঙচুরের অভিযোগ, প্রতিবাদে বজরং দল, হিন্দু জাগরণ মঞ্চ, ঘটনাস্থলে পুলিশ
Saptahik Rashifal: দীপাবলির আগেই আর্থিক ক্ষেত্রে 'মালামাল' হতে পারে এই রাশিরা, কিন্তু ১টি রাশির ভাগ্য খুবই খারাপ, কেমন কাটবে সপ্তাহটি ?
দীপাবলির আগেই আর্থিক ক্ষেত্রে 'মালামাল' হতে পারে এই রাশিরা, কিন্তু ১টি রাশির ভাগ্য খুবই খারাপ, কেমন কাটবে সপ্তাহটি ?
Embed widget