এক্সপ্লোর

মন্দির নিয়ে মন্তব্য ঘিরে বিতর্ক, বিজেপির তোপ, বিকৃত করেছে মিডিয়া, ট্যুইট তারুরের

নয়াদিল্লি: ফের বিতর্কিত মন্তব্য করে ঢোঁক গিললেন শশী তারুর। অভিযোগ, সম্প্রতি এক আলোচনাসভায় এই কংগ্রেসি এমপি বলেছেন, হিন্দুদের একটা বিরাট অংশের বিশ্বাস যে, অযোধ্যা ভগবান রামের জন্মস্থল, কিন্তু কোনও প্রকৃত হিন্দুই চাইবেন না, অন্য কারও উপাস্থনাস্থল, প্রার্থনাস্থান ভেঙে সেখানে রামমন্দির হোক। বিজেপি তীব্র প্রতিবাদ করে তাঁর মন্তব্যের। বিতর্ক মাথাচাড়া দেয়। শেষে ট্যুইট করে তাঁর মন্তব্য বিকৃতির অভিযোগ তুলে তারুরের দাবি, রাজনৈতিক প্রভুদের স্বার্থরক্ষায় কুত্সা ছড়াতে মিডিয়ার একাংশে আমার মন্তব্য যেভাবে বিকৃত করা হয়েছে, তার নিন্দা করছি। আমি বলেছিলাম, অধিকাংশ হিন্দুই মন্দির চান সেই জায়গায় যা রামের জন্মস্থান বলে তাঁদের বিশ্বাস। কিন্তু সাচ্চা হিন্দুই অন্য কারও ধর্মস্থান ধ্বংস করে সেখানে মন্দির চাইবেন না। তিরুঅনন্তপুরমের কংগ্রেস সাংসদ বলেছেন, এটা একেবারেই তাঁর নিজস্ব মত, দলের হয়ে তিনি কথাটা বলেননি। সম্প্রতি এক সাহিত্য সম্মেলনে আমার ব্যক্তিগত মত জানতে চাওয়া হয়েছিল, সেটাই জানিয়েছি। আমি আমার দলের মুখপাত্র নই, @ জাতীয় কংগ্রেসের হয়ে কথা বলার দাবিও করিনি। তারুরের আগের মন্তব্যের তীব্র নিন্দা করেছেন বিজেপি মুখপাত্র শাহনওয়াজ হুসেন। তাঁকে উদ্ধৃত করে বলা হয়েছে, এমন কথা এপর্যন্ত কারও মুখে শুনিনি। যে অস্থায়ী মন্দিরে প্রতিদিন পুজো হচ্ছে, উনি কি তা সরাতে বলছেন? কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভরেকরও তারুরের তীব্র সমালোচনা করে বলেছেন, উনি যে বাস্তব থেকে কতটা বিচ্ছিন্ন, তাঁর মন্তব্যেই পরিষ্কার। তাঁকে উদ্ধৃত করে এএনআই বলেছে, হিন্দুরা অযোধ্যায় রামমন্দির চান না, শশী তারুর এটা মনে করেন জেনে আমরা রুষ্ট। এটা তারুর বা রাহুল গাঁধীর নিজস্ব মত হতে পারে। ওঁরা যে বাস্তবের সঙ্গে কতটা সম্পর্কহীন, শুধু ভোট এলেই হিন্দু হয়ে যান, সেটাই দেখা যাচ্ছে। পাশাপাশি বিজেপি মুখপাত্র জি ভি এল নরসিমা রাও ১৯৯২ –এ অযোধ্যায় বিতর্কিত কাঠামো ধ্বংসকে ইঙ্গিত করে তারুরির মন্তব্যের জবাবে বলেছেন, কংগ্রেস অযোধ্যায় মন্দির তৈরির বিরুদ্ধে হাওয়া তোলার জন্য দলের নেতাদের মাঠে নামিয়েছে। বিজেপি রামমন্দির ইস্যুতে শীঘ্রই সু্প্রিম কোর্টের রায় বেরনোর পক্ষপাতী, কিন্তু কংগ্রেস দেরি করিয়ে দেওয়ার চেষ্টা করছে। কংগ্রেস নেতারা আগে এজন্য আদালতে আর্জি পেশ করেছেন। আর সর্বশেষ তারুর মন্দির তৈরির সঙ্গে ‘বিতর্কিত কাঠামো ধ্বংস হওয়ার’ যোগসূত্র টেনেছেন। বিজেপি রামমন্দির চায়, আদালতের রায়ের অপেক্ষা করবে। কিন্তু কংগ্রেস চক্রান্ত করছে যাতে আদালতের কোনও রায় না বেরয়। কংগ্রেস ভোটব্যাঙ্কের রাজনীতি করছে, অভিযোগ তুলে তিনি বলেন, অতীতে রাহুল গাঁধী বলেছিলেন, তাঁর দল মুসলিমদের পার্টি। ওনার শিবভক্তি লোকদেখানো, উনি হিন্দু কিনা, সেটা বলুন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট

ভিডিও

Madan Mitra | পুর নিয়োগ দুর্নীতিতে ED-র কাছে মদন মিত্রের হাজিরা | ABP Ananda LIVE
Neet Protest | সংসদ চত্বরে ঝাড়খণ্ডে প্রশ্নফাঁসের অভিযোগে বিক্ষোভ বিজেপির
Coal Smuggling | সবজির আড়ালে কয়লা পাচারের ছক?
Coal Smuggling: অভিনব কৌশলে কয়লা পাচার!গাড়ির উপরে সাজানো টম্যাটো, আর তার নীচে কয়লা
Madan Mitra |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget