এক্সপ্লোর

করোনা সংক্রমণ: কোনও ধর্মীয় জমায়েত যেন না হয়, রাজ্যপালদের বার্তা উপরাষ্ট্রপতির

কৃষিকাজ এবং উৎপন্ন হওয়া ফসল সংরক্ষণের কাজ যাতে কোনওভাবে ব্যাহত না হয়, সে বিষয়েও উদ্যোগ নিতে বলেন উপরাষ্ট্রপতি।

নয়াদিল্লি: নিজামউদ্দিনে তবলিগি জামাত থেকে সারা দেশে করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার পরিপ্রেক্ষিতে সারা দেশের রাজ্যপাল ও উপরাজ্যপালদের সতর্ক থাকার বার্তা দিলেন উপরাষ্ট্রপতি এম বেঙ্কাইয়া নাইডু। তিনি বলেছেন, ‘আপনাদের নিজের নিজের রাজ্যে কোনও ধর্মীয় জমায়েত যাতে না হয়, সেটা দেখুন। ধর্মীয় নেতাদের সঙ্গে কথা বলুন। তাঁরা যেন অনুগামীদের সামাজিক দূরত্ব বজায় রাখার নির্দেশ দেন।’ বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে আলোচনার সময় সারা দেশে ধর্মীয় জমায়েত বন্ধ করার উদ্যোগ নেওয়ার কথা বলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে। এরপরেই রাজ্যপাল ও উপরাজ্যপালদের সঙ্গে ভিডিও কনফারেন্সের সময় এই বার্তা দিলেন উপরাষ্ট্রপতি। কৃষিকাজ এবং উৎপন্ন হওয়া ফসল সংরক্ষণের কাজ যাতে কোনওভাবে ব্যাহত না হয়, সে বিষয়েও উদ্যোগ নিতে বলেন উপরাষ্ট্রপতি। এই ভিডিও কনফারেন্সে করোনা ভাইরাস মোকাবিলায় নিজেদের মতামত জানান ৩৫টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের রাজ্যপাল, উপরাজ্যপাল ও আধিকারিকরা। কয়েকটি রাজ্যে চিকিৎসক ও চিকিৎসাকর্মীদের উপর হামলার ঘটনায় উদ্বেগপ্রকাশ করেন উপরাষ্ট্রপতি। তিনি এই ঘটনাকে দুর্ভাগ্যজনক ও নিন্দনীয় বলে ব্যাখ্যা করেন। তিনি বলেন, এই ঘটনায় চিকিৎসকদের মনোবল ধাক্কা খাবে। অন্যদিকে, স্বরাষ্ট্রমন্ত্রকের পক্ষ থেকেও কৃষিকাজ যাতে ব্যাহত না হয়, রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে সে বিষয়ে উদ্যোগ নেওয়ার বার্তা দেওয়া হয়েছে। স্বরাষ্ট্রসচিব অজয় ভাল্লা বলেছেন, ‘লকডাউনের মধ্যেও কৃষি সংক্রান্ত কাজের ক্ষেত্রে বিধিনিষেধ নেই। ফসল উৎপন্ন করে মাঠ থেকে নিয়ে এসে সংরক্ষণ করা, কৃষিমান্ডির কাজকর্ম পরিচালনা করার ক্ষেত্রে কোনও বাধা নেই। তবে শুধু কৃষিকাজের ক্ষেত্রেই এই ছাড় দেওয়া হয়েছে। সামাজিক দূরত্ব বজায় রেখেই যাতে কৃষিকাজ হয়, সেটা নিশ্চিত করতে হবে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে।’

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Shani Panvati 2027: সাড়েসাতির থেকেও কঠিন শনির পনবতী? চাকরি-পরিবারে বড় প্রভাব, ২ রাশিতে কী কী ঘটতে চলেছে?
সাড়েসাতির থেকেও কঠিন শনির পনবতী? চাকরি-পরিবারে বড় প্রভাব, ২ রাশিতে কী কী ঘটতে চলেছে?
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী

ভিডিও

Sumit Roy: আজ হাজিরার নোটিশের পরই ভবানী ভবনে অভিষেকের আপ্ত সহায়ক
Go Everywhere | গো এভরিহোয়ার ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের উদ্যোগে গেট-টুগেদার | ABP ANANDA LIVE
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(০৭.০৮.২৬):বিদ্রোহী TMC-র সঙ্গে নেতাদের ঘনিষ্ঠতায় ক্ষোভ BJP-র অন্দরমহলে
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(০৭.০৮.২৬):প্রধানমন্ত্রীর কাছে NCPI, মুখ্যমন্ত্রীর কাছে 'ঋতব্রত-তৃণমূল'
App Cab Panic Button | গাড়িতে এটি লাগানো বাধ্যতামূলক ঘোষণা করেছে সুপ্রিম কোর্ট | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Shani Panvati 2027: সাড়েসাতির থেকেও কঠিন শনির পনবতী? চাকরি-পরিবারে বড় প্রভাব, ২ রাশিতে কী কী ঘটতে চলেছে?
সাড়েসাতির থেকেও কঠিন শনির পনবতী? চাকরি-পরিবারে বড় প্রভাব, ২ রাশিতে কী কী ঘটতে চলেছে?
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Embed widget