এক্সপ্লোর

১৪ মাসের শিশুর ধর্ষণ, জ্বলছে গুজরাত, আক্রান্ত বিহার-উত্তর প্রদেশের বাসিন্দারা

আমদাবাদ: ১৪ মাসের একটি ছোট্ট মেয়ের ধর্ষণের জেরে উত্তাল হয়ে উঠেছে গুজরাত। এই ঘটনার অভিযুক্ত এক বিহারী জানাজানি হওয়ার পর থেকেই রাজ্য জুড়ে টার্গেট করা হয়েছে ভিনরাজ্যের বাসিন্দাদের, মূলত শিকার হচ্ছেন বিহার ও উত্তর প্রদেশ থেকে আসা মানুষরা। এই সব হামলায় যুক্ত অভিযোগে এখনও পর্যন্ত গ্রেফতার করা হয়েছে ১৭০ জনকে। ১৪ মাসের বাচ্চাটি আমদাবাদ থেকে একশ কিলোমিটারের মত দূরে সাবারকান্থা জেলার একটি গ্রামে থাকে। ২৮ সেপ্টেম্বর তাকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। এই ঘটনায় গ্রেফতার করা হয় রবীন্দ্র সাহু নামে বিহার থেকে আসা এক শ্রমিককে। এরপর থেকেই জ্বলে উঠেছে গুজরাত। অভিযোগ, বেছে বেছে অগুজরাতিদের টার্গেট করা হচ্ছে, মূল শিকার হচ্ছেন বিহার ও উত্তর প্রদেশ থেকে কাজের সন্ধানে আসা মানুষরা। মেহসানা, গাঁধীনগর, সাবারকান্থা, পাটান ও আমদাবাদ জেলায় গত সপ্তাহে বহু হামলা ঘটেছে। এর জেরে কিছু ভিন রাজ্যের বাসিন্দা জিনিসপত্র গুটিয়ে নিজেদের ঘরে ফিরে গিয়েছেন বলে অভিযোগ। ২ তারিখ শদুয়েক মানুষ হামলা চালায় মেহসানার ভারনগরের একটি কারখানাতে, দুই বিহারী শ্রমিককে মারধর করে তারা। এই ঘটনায় ২০ জনকে গ্রেফতার করা হয়েছে। এরপর দিন আমদাবাদের চাঁদলোধিয়া এলাকাতেও চলে ভাঙচুর, হামলাকারীরা দাবি করে, উত্তর ভারতের বাসিন্দাদের শহর ছেড়ে চলে যেতে হবে। ধর্ষিত শিশুটি ঠাকুর সম্প্রদায়ের। ভিনরাজ্যের বাসিন্দাদের অভিযোগ, ঠাকুর সেনা নামে একটি সংগঠনের সদস্যরা তাঁদের ওপর হামলা চালাচ্ছে। তারা হুঁশিয়ারি দিয়েছে, অন্য রাজ্যের কোনও বাসিন্দাকে গুজরাতে কাজ করতে দেওয়া হবে না। কংগ্রেস বিধায়ক অল্পেশ ঠাকুর ওই সংগঠনের প্রধান, বিজেপি অভিযোগ করেছে, তিনিই এই সবের পিছনে রয়েছেন। শিশুটির জন্য বিচার চাওয়ার পাশাপাশি অল্পেশই প্রথম অগুজরাতি ইস্যুটি তোলেন, বলেন, গুজরাতে চাকরি ক্ষেত্রে গুজরাতিদের প্রাধান্য দেওয়া উচিত। পরে অবশ্য তিনি তাঁর সংগঠনের সদস্যদের অনুরোধ করেছেন শান্তি বজায় রাখতে, বলেছেন, অগুজরাতিরাও তাঁদের ভাই। পুলিশ জানিয়েছে, এই সব ঘটনায় এখনও পর্যন্ত ১৮টি এফআইআর দায়ের করা হয়েছে, যে কোনওভাবে শান্তি বজায় রাখা হবে। ভিন রাজ্যের বাসিন্দারা যে সব জায়গায় থাকেন, সেখানে পুলিশ প্রহরা বাড়িয়ে দেওয়া হয়েছে। তারা জানিয়েছে, সোশ্যাল মিডিয়া থেকে ছড়ানো হয়েছে ঘৃণার বার্তা, তাই সোশ্যাল মিডিয়ার দিকেও নজর রাখা হয়েছে।

সেরা শিরোনাম

Dia Mira Diwali Video: দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
Pirates Attack: ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা

ভিডিও

Kali Puja 2026 | জানবাজারের কালীপুজোর মণ্ডপের বিরুদ্ধে নিয়ম না-মানার অভিযোগ
Agnimitra Paul | ছটপুজোর আগে শহরের বিভিন্ন ঘাট পরিদর্শনে পুরমন্ত্রী | #abpananda
Dhirendra Krishna Shastri | ধর্মসভায় রাম ও কৃষ্ণের মধ্য়ে তুলনা টেনে বিতর্কে ধীরেন্দ্রকৃষ্ণ শাস্ত্রী
Protest in KMC | পুজোর পর জারি সার্কুলারের বিরোধিতায় কলকাতা পুরসভার অন্দরে বিক্ষোভ
Indranil Sen Arrested | ইন্দ্রনীল ও তাঁর স্ত্রী মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dia Mira Diwali Video: দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
Pirates Attack: ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
Rohit Sharma: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়েই রোহিতের সামনে প্রচুর রেকর্ড ও কৃতিত্ব গড়ার হাতছানি
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়েই রোহিত শর্মার সামনে প্রচুর রেকর্ড ও কৃতিত্ব গড়ার হাতছানি
Weather Update: ‘ল্যান্ডফল’ হলেও কাটেনি 'বিপদ' ! কমলা ও হলুদ সতর্কতা জারি ১১ জেলায়, ৪ ও ৫ নভেম্বর কী ঘটবে ?
‘ল্যান্ডফল’ হলেও কাটেনি 'বিপদ' ! কমলা ও হলুদ সতর্কতা জারি ১১ জেলায়, ৪ ও ৫ নভেম্বর কী ঘটবে ?
Food Poisoning : বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ শতাধিক অতিথি, এই খাবার খেয়েই একের পর এক হাসপাতালে
বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ শতাধিক অতিথি, এই খাবার খেয়েই একের পর এক হাসপাতালে
Fake 20 Rupee Coin: কোটি কোটি টাকার নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? একাধিক রাজ্যে চলছে কারবার? বড় চক্রের পর্দাফাঁস
কোটি কোটি টাকার নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? একাধিক রাজ্যে চলছে কারবার? বড় চক্রের পর্দাফাঁস
Embed widget