এক্সপ্লোর

Live Updates: বিজেপিকে অসমের ইতিহাস, পরিচয়, সংস্কৃতি ও ভাষা ধ্বংস করতে দেবে না কংগ্রেস, গুয়াহাটির জনসভায় রাহুল

NPR, NRC will be more disastrous than demonetisation, says Rahul Live Updates: বিজেপিকে অসমের ইতিহাস, পরিচয়, সংস্কৃতি ও ভাষা ধ্বংস করতে দেবে না কংগ্রেস, গুয়াহাটির জনসভায় রাহুল

Background

নয়াদিল্লি: জাতীয় জনসংখ্যা পঞ্জী (এনপিআর), জাতীয় নাগরিকপঞ্জী (এনআরসি) ২০১৬-র নোটবন্দির সিদ্ধান্তের চেয়েও খারাপ পদক্ষেপ, আরও বড় বিপর্যয় ডেকে আনবে বলে দাবি রাহুল গাঁধীর। শনিবার এখানে কংগ্রেসের ১৩৫তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে এআইসিসি দপ্তরে পতাকা উত্তোলন অনুষ্ঠানের ফাঁকে রাহুল বিজেপি ও নরেন্দ্র মোদি সরকারকে আক্রমণ করেন এনপিআর, এনআরসি ইস্যুতে। বলেন, এইসব উদ্যোগের মূল লক্ষ্য গরিব মানুষকে জানাতে বলা, তাঁরা ভারতীয় কিনা।
পাশাপাশি রাহুল কেন্দ্রের সরকার ‘১৫ জন পছন্দের পুঁজিপতি’র স্বার্থে চলছে, এই অভিযোগের প্রসঙ্গ তুলে বলেন, ওনার (প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি)১৫ বন্ধুকে কোনও কাগজপত্র দেখাতে হবে না। যে টাকা তৈরি হবে, সবটাই ওই ১৫ জনের পকেটে যাবে। এতে বিমুদ্রাকরণের তুলনায় অনেক বেশি বিপদ, বিপর্যয় হবে জনগণের। নোট বাতিলের দ্বিগুণ প্রভাব পড়বে এর।
এছাড়া, ‘প্রধানমন্ত্রী মিথ্যা বলছেন’, এই মন্তব্যেরও পুনরাবৃত্তি করেছেন রাহুল। বিজেপি তাঁর দাবি ‘মিথ্যা’ বলে খারিজ করলেও রাহুল আবারও দেশে ডিটেনশন সেন্টার থাকা নিয়ে প্রধানমন্ত্রী অসত্য বলছেন বলে অভিযোগ করেন। বিজেপি তাঁকে ‘বছরের সেরা মিথ্যাবাদী’ বলেছে। এ নিয়ে আজ তাঁর প্রতিক্রিয়া চাওয়া হলে রাহুল সাংবাদিকদের বলেন, আমি একটা ভিডিও ট্যুইট করেছি যাতে নরেন্দ্র মোদি বলছেন, ভারতে কোনও ডিটেনশন সেন্টারই নেই। আর একই ভিডিওতে একটা ডিটেনশন সেন্টারের ছবি রয়েছে। সুতরাং আপনারাই ঠিক করুন, কে মিথ্যা বলছে? রাহুল ভিডিওর শিরোনাম দিয়েছেন, ‘আরএসএসের প্রধানমন্ত্রী ভারতমাতাকে মিথ্যা বলছেন’।
গত রবিবারই নয়াদিল্লির রামলীলা ময়দানের জনসভায় মোদি ‘ভারতে কোথাও কোনও ডিটেনশন সেন্টার নেই, একজনও ভারতীয় মুসলিমকে সেখানে পাঠানো হবে না’ বলে জানিয়ে দেন।
রাহুলের কটাক্ষের পরই জবাবে বিজেপি মুখপাত্র সম্বিত পাত্র তাঁকে ‘মিথ্যাবাদীদের চিফটেন’ বলেন। বিজেপিও দাবি করে, কংগ্রেস ডিটেনশন সেন্টার বানানো নিয়ে মিথ্যা, ভুল প্রচার চালাচ্ছে।

19:50 PM (IST)  •  28 Dec 2019

শেষ পর্যন্ত কংগ্রেস নেতার পরিবারের সঙ্গে দেখা করে পরে প্রিয়ঙ্কা বলেন, দারাপুরিজির পরিবারের সঙ্গে দেখা করতে যাওয়ার সময় আমায় বাধা দেয় উত্তরপ্রদেশ পুলিশ। এক মহিলা পুলিশকর্মী হেনস্থা করেছেন আমায়। এক দলীয় কর্মীর টু-হুইলারে চেপে যাচ্ছিলাম, ওরা ঘিরে ধরে আমায়। তারপর সেখান থেকে হেঁটে গন্তব্যে পৌঁছাই।
19:46 PM (IST)  •  28 Dec 2019

প্রিয়ঙ্কা গাঁধীকে জেলবন্দি কংগ্রেস নেতা সাদাফ জাফরের পরিবারের সঙ্গে দেখা করতে বাধা দেওয়ার অভিযোগ উঠল উত্তরপ্রদেশ পুলিশের বিরুদ্ধে। তিনি সাদাফের বাড়ি যাচ্ছিলেন। কিন্তু তাঁর রাস্তা আটকানো হয় বলে অভিযোগ। তাঁকে উদ্ধৃত করে সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, আমাদের রাস্তায় থামিয়ে কোনও লাভ হবে না। এটা এসপিজি ইস্যু নয়, উত্তরপ্রদেশ পুলিশের ব্যাপার। আজ মেরঠের এক পুলিশকর্তার সংশোধিত নাগরিকত্ব আইনের (সিএএ) বিরোধীদের প্রতিবাদ, বিক্ষোভের সময় ‘পাকিস্তান চলে যাও’ মন্তব্যের ভিডিও ভাইরাল হওয়ার পর প্রিয়ঙ্কা অভিযোগ করেন, বিজেপি ‘সব প্রতিষ্ঠানের সাম্প্রদায়িকীকরণ করছে’। এমনকী উত্তরপ্রদেশের অন্য বিরোধী দলগুলি এই আইনের বিরোধিতায় তেমন কিছু করছে না বলে অভিযোগ তুলে রাজ্যে আগামী বিধানসভা নির্বাচনে কংগ্রেস একলা চলতে বাধ্য হতে পারে বলেও উল্লেখ করেন প্রিয়ঙ্কা।
Load More
New Update
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার

ভিডিও

BJP Protest: খড়গপুর পুরসভার গেটে BJP-র পক্ষ থেকে বিক্ষোভ , গেটে তালা লাগিয়ে বিক্ষোভ
Mahua Maitra | SFI নেত্রী ঐশী ঘোষকে আটক করে বাসে তুলছে পুলিশ, ভিডিও পোস্ট মহুয়া মৈত্রের
Sagar News | স্থানীয়দের রোষের মুখে তৃণমূল নেতা | ABP Ananda LIVE
Kharagpur Municipality | খড়গপুর পুরসভার গেটে তালা লাগিয়ে বিক্ষোভ | ABP Ananda LIVE
Suvendu Adhikari |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget