এক্সপ্লোর

এনআরসি গোটা দেশেই, আওতায় ধর্ম নির্বিশেষে সব নাগরিক, রাজ্যসভায় জানালেন অমিত শাহ

সংসদের উচ্চকক্ষে তিনি আরও বলেন, যাদের নাম খসড়া তালিকায় নেই, তাঁদের ট্রাইব্যুনালে যেতে হবে। অসম জুড়ে ট্রাইব্যুনাল তৈরি হবে। যাঁরা ট্রাইব্যুনালের জন্য আইনি সহায়তা পাবেন না, তাঁদের আইনজীবীর পরামর্শ নেওয়ার খরচ বহন করবে অসম সরকার।

নয়াদিল্লি: জাতীয় নাগরিক পঞ্জি (এনআরসি) তালিকা নাগরিকত্ব সংশোধনী বিল থেকে আলাদা। বললেন অমিত শাহ। ধর্মীয় পরিচয় নির্বিশেষে দেশের সব নাগরিক এনআরসি-র আওতায় আসবেন, তাতে স্থান পাবেন বলেও জানিয়েছেন তিনি। বুধবার রাজ্যসভায় নিজের ভাষণে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, এনআরসি-তে এমন কোনও ধারা নেই যাতে বিশেষ কোনও ধর্মের মানুষকে বাদ রাখার কথা বলা হয়েছে। ধর্ম নির্বিশেষে ভারতবর্ষের সব নাগরিকই এনআরসি তালিকার অন্তর্ভুক্ত হবেন। নাগরিকত্ব সংশোধনী বিল থেকে এনআরসি ভিন্ন। গোটা দেশেই এনআরসি প্রক্রিয়া চালানো হবে। ধর্মীয় পরিচয় যা-ই হোক, কারও উদ্বিগ্ন হওয়া উচিত নয়। এটা শুধুমাত্র প্রত্যেককে এনআরসি-র আওতায় রাখার প্রক্রিয়া। সংসদের উচ্চকক্ষে তিনি আরও বলেন, যাদের নাম খসড়া তালিকায় নেই, তাঁদের ট্রাইব্যুনালে যেতে হবে। অসম জুড়ে ট্রাইব্যুনাল তৈরি হবে। যাঁরা ট্রাইব্যুনালের জন্য আইনি সহায়তা পাবেন না, তাঁদের আইনজীবীর পরামর্শ নেওয়ার খরচ বহন করবে অসম সরকার। পাকিস্তান, বাংলাদেশ বা আফগানিস্তানে ধর্মীয় কারণে বৈষম্যের শিকার হয়ে আসা হিন্দু, বৌদ্ধ, শিখ, জৈন, খ্রিস্টান, পার্সি শরণার্থীরা যাতে ভারতের নাগরিকত্ব পান, সেজন্যই নাগরিকত্ব সংশোধনী বিল প্রয়োজন বলেও জানান শাহ। বলেন, হিন্দু, বৌদ্ধ, শিখ, জৈন, খ্রিস্টান, পার্সিদের নাগরিকত্ব পাওয়া উচিত। নাগরিকত্ব সংশোধনী বিল, ২০১৬ গত ৮ জানুয়ারি লোকসভার অনুমোদন পেয়েছে। ২০১৪-র ৩১ ডিসেম্বরের আগে বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান থেকে আসা অ-মুসলিমদের এ দেশের নাগরিকের স্বীকৃতি দেওয়া এর উদ্দেশ্য। প্রসঙ্গত, ৩১ আগস্ট প্রকাশিত চূড়ান্ত এনআরসি-তে ১৯ লক্ষ ৬,৬৫৭ জন বাদ পড়েছেন। এঁদের মধ্যে অসমে নাগরিকত্বের দাবি পেশ না করা লোকজনও আছেন। বৈধ নাগরিক বলে তালিকায় ঢুকেছে ৩ কোটি ১১ লক্ষ ২১ হাজার ৪ জনের নাম।

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১
Howrah News | হাওড়ায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
Champahati News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget