এক্সপ্লোর

প্রয়াত বাজপেয়ীর শেষকৃত্যে মুম্বই হামলার চক্রী হেডলির ভাইকে পাঠাল পাকিস্তান

নয়াদিল্লি: প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর শেষকৃত্যে যোগ দিতে পাকিস্তান পাঠায় ২৬/১১ হামলার চক্রী ডেভিড হেডলির সৎ ভাই দানিয়াল গিলানিকে। পাক সরকারের প্রতিনিধিদের মধ্যে ছিলেন দানিয়ালও। ইসলামাবাদের এই পদক্ষেপে অত্যন্ত ক্ষুব্ধ হয়েছে নয়াদিল্লি। দিল্লি মনে করছে, ইচ্ছে করে এমনটা করেছে ইসলামাবাদ। পাক প্রতিনিধিদের মধ্যে ছিলেন সে দেশের কার্যনির্বাহী আইন ও তথ্য মন্ত্রী আলি জাফর, বিদেশ মন্ত্রকের মুখপাত্র মহম্মদ ফয়জল ও ডেভিড হেডলির সৎ ভাই দানিয়াল গিলানি। কংগ্রেস আবার দাবি করেছে, দানিয়ালকে যে অটলবিহারীর শেষকৃত্যে পাঠানো হচ্ছে, সে খবর নির্ঘাত দিল্লির কাছে ছিল। দানিয়াল অবশ্য একাধিকবার দাবি করেছেন, সৎ ভাই ডেভিড হেডলি ওরফে দাউদ গিলানির সঙ্গে তাঁর কোনও সম্পর্ক নেই। ২০০৮-এর ডিসেম্বরে বাবা সৈয়দ সালিম গিলানির শেষকৃত্যে তাঁদের শেষবার দেখা হয়। হেডলির জঙ্গি যোগের ব্যাপারেও কিছুই জানেন না তিনি। মুম্বই হামলার সময় দানিয়াল সে সময়ের পাক প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানির অফিসের জনসংযোগ আধিকারিক ছিলেন। তাঁদের সঙ্গে পাক সরকারের সম্পর্ক এতটাই ভাল, যে মুম্বই হামলার পরেও তাঁদের বাবার মৃত্যুতে শোকপ্রকাশ করতে তৎকালীন পাক প্রধানমন্ত্রী তাঁদের বাড়ি এসেছিলেন। বছরদুয়েক আগে শুনানি চলাকালীন হেডলি আদালতকে জানায় এ কথা। দানিয়াল গিলানি এখন পাকিস্তানের সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সেন্সর্সের চেয়ারম্যান। কোন ভারতীয় ছবি পাকিস্তানে মুক্তি পাবে সে ব্যাপারে সিদ্ধান্ত নেন তিনি। বাজপেয়ীর শেষকৃত্যে এসে পাক তথ্যমন্ত্রী সৈয়দ আলি জাফর যখন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের সঙ্গে দেখা করেন, তখন তিনিও ছিলেন সেখানে। যদিও স্মৃতি স্থলে শেষকৃত্যর সময় ছিলেন কিনা জানা যায়নি।

সেরা শিরোনাম

Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Indian Economy: বিশ্ব বাজারের চাপ কাটিয়ে চলতি অর্থবর্ষেও ৭ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা ভারতের অর্থনীতির, পূর্বাভাস দিল IMF
বিশ্ব বাজারের চাপ কাটিয়ে চলতি অর্থবর্ষেও ৭ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা ভারতের অর্থনীতির, পূর্বাভাস দিল IMF
New York Durga Puja: নিউ ইয়র্কে দুর্গাপুজোর আমেজ, চোখ ধাঁধানো টাইমস স্কোয়ারের রাস্তা, জমজমাট উৎসবের উন্মাদনা
নিউ ইয়র্কে দুর্গাপুজোর আমেজ, চোখ ধাঁধানো টাইমস স্কোয়ারের রাস্তা, জমজমাট উৎসবের উন্মাদনা
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
Embed widget