এক্সপ্লোর

Odisha Boat Accident: কোভিড টেস্ট এড়াতে মাঝরাতে যাত্রা, ওড়িশায় নৌকাডুবি, নিহত ১ শিশু, নিখোঁজ ৮ পরিযায়ী শ্রমিক

বিশাখাপত্তনমের পুলিশ সুপার বিভি কৃষ্ণ রাও বলেছেন, একদল পরিযায়ী শ্রমিক মাঝরাতে ওড়িশার উদ্দেশে দুটি নৌকায় করে ওড়িশার উদ্দেশে রওনা দিয়েছিলেন। তিনি বলেছেন, মাঝ নদীতে একটি নৌকা ডুবে যাওয়ার পর নিখোঁজ আট পরিযায়ী শ্রমিক।

বিশাখাপত্তনম: অন্ধ্রপ্রদেশ ও ওড়িশা সীমানায়   বিশাখাপত্তনমের চিত্রকোণ্ডা থানা এলাকায় আজ ভোরে সিলেরু নদীতে নৌকাডুবি। এই দুর্ঘটনায়  জলে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে বলে খবর। এছাড়াও আরও আটজন নিখোঁজ। 
বিশাখাপত্তনমের পুলিশ সুপার বিভি কৃষ্ণ রাও বলেছেন, একদল পরিযায়ী শ্রমিক মাঝরাতে ওড়িশার উদ্দেশে দুটি নৌকায় করে ওড়িশার উদ্দেশে রওনা দিয়েছিলেন। তিনি বলেছেন, মাঝ নদীতে একটি নৌকা ডুবে যাওয়ার পর নিখোঁজ আট পরিযায়ী শ্রমিক। এক শিশুর দেহ উদ্ধার করা হয়েছে। তিনজন কোনওক্রমে সাঁতরে পাড়ে আসতে সক্ষম হন। মঙ্গলবার ভোরে এই দুর্ঘটনা ঘটেছে। তেলঙ্গানা সরকার রাজ্যে করোনাভাইরাস নিয়ন্ত্রণে কঠোর লকডাউন জারি করেছে। এরপর ওই পরিযায়ী শ্রমিকরা হায়দরাবাদ থেকে ওড়িশায় তাঁদের গ্রামের উদ্দেশে  রওনা দিয়েছিলেন। 
রাও জানিয়েছেন,  উদ্ধার অভিযান চলছে এবং ওড়িশা ও অন্ধ্রপ্রদেশ-উভয় রাজ্যের পুলিশই নিখোঁজদের সন্ধানে তল্লাশি চালাচ্ছে। 
চিত্রকোণ্ডার তহশিলদার পদ্মনাথ ডোরা বলেছেন, প্রায় ৩০ জন পরিযায়ী শ্রমিক ওড়িশার মালকানগিরি জেলার কন্ধাগুড়া ও গুন্থগুড়া গ্রামে নিজেদের বাড়িতে ফিরে আসছিলেন। তাঁরা র‍্যাপিড অ্যান্টিজেন টেস্ট এড়াতে চেয়েছিলেন তাঁরা। করোনা মহামারির পরিপ্রেক্ষিতে, রাজ্যে ঢোকার ক্ষেত্রে এই পরীক্ষা বাধ্যতামূলক করা হয়েছে। 
তহশিলদার বলেছেন, ১৯ জন পরিযায়ী শ্রমিক তেলঙ্গানা থেকে কাজ শেষ করে একটি নৌকায় করে নিরাপদে ফিরে আসেন। কিন্তু যে নৌকায় ১১ জন পরিযায়ী শ্রমিক ছিলেন, সেই নৌকাটি দুর্ঘটনার মুখে পড়ে। জলের নিয়ে একটি পোলে ধাক্কা খেয়ে নৌকাটি উল্টে যায়। এরপর যাত্রীরা ঘাবড়ে গিয়ে অন্য একটি নৌকাতে ঝাঁপ দেন। কিন্তু ওই নৌকাও উল্টে যায় এবং নদীতে ডুবে যায়। 
ওড়িশার বিপর্যয় মোকাবিলা বাহিনীর একটি দল পরে নদী থেকে এক শিশুর মৃতদেহ উদ্ধার করে। তিন পরিযায়ী শ্রমিক সাঁতরে পাড়ে উঠে প্রাণরক্ষায় সক্ষম হন। কিন্তু নিখোঁজ আট জন। নিখোঁজদের মধ্যে রয়েছেন পাঁচ মহিলা। নিখোঁজদের সন্ধানে তল্লাশি চলছে। কান্নায় ভেঙে পড়েছেন ওই শিশুর পরিবারে লোকজন। স্থানীয়রা জানিয়েছেন, এই নদীতে আগেও এ ধরনের নৌকাডুবির ঘটনা ঘটেছে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Messi With Yamal: ইয়ামালকে স্নান করিয়ে দিচ্ছেন মেসি, ভাইরাল ছবিটি কি AI দিয়ে তৈরি? কী জানাল UNICEF?
ইয়ামালকে স্নান করিয়ে দিচ্ছেন মেসি, ভাইরাল ছবিটি কি AI দিয়ে তৈরি? কী জানাল UNICEF?
8th Pay Commission : ডিএ, বেতন বৃদ্ধি, ভাতা বাড়বে কতটা ? অষ্টম বেতন কমিশনে আসতে পারে কী কী বদল ?
ডিএ, বেতন বৃদ্ধি, ভাতা বাড়বে কতটা ? অষ্টম বেতন কমিশনে আসতে পারে কী কী বদল ?
Kajol at Kolkata: শুক্র-সকালে দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর পুজো দিলেন কাজল, কলকাতায় আসার কারণ কী?
শুক্র-সকালে দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর পুজো দিলেন কাজল, কলকাতায় আসার কারণ কী?
EPFO Interest: প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে ৮.২৫ শতাংশ হারে সুদ জমা পড়া শুরু, কীভাবে দেখবেন আপনার টাকা এসেছে কি না?
প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে ৮.২৫ শতাংশ হারে সুদ জমা পড়া শুরু, কীভাবে দেখবেন আপনার টাকা এসেছে কি না?

ভিডিও

Madan Mitra: 'কালীঘাট-তৃণমূল'-এর কর্মসূচিতে হঠাৎ হাজির হন 'ঋতব্রত-তৃণমূল'-এ যোগদানকারী কামারহাটির বিধায়ক
TMC News : ২১ জুলাইয়ের আগে আরও খালি 'কালীঘাট-তৃণমূল', এবার 'ঋতব্রত তৃণমূলে' গেলেন তাপস চট্টোপাধ্য়ায়ও
TMC News: একুশে জুলাইয়ের আগে আরও ফাঁকা 'কালীঘাট-তৃণমূল'
Haldia News : হলদিয়ায় বন্দর স্টেশনের অদূরে লাইনচ্যুত মালগাড়ির ৪টি বগি
Suvendu Adhikari:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Messi With Yamal: ইয়ামালকে স্নান করিয়ে দিচ্ছেন মেসি, ভাইরাল ছবিটি কি AI দিয়ে তৈরি? কী জানাল UNICEF?
ইয়ামালকে স্নান করিয়ে দিচ্ছেন মেসি, ভাইরাল ছবিটি কি AI দিয়ে তৈরি? কী জানাল UNICEF?
8th Pay Commission : ডিএ, বেতন বৃদ্ধি, ভাতা বাড়বে কতটা ? অষ্টম বেতন কমিশনে আসতে পারে কী কী বদল ?
ডিএ, বেতন বৃদ্ধি, ভাতা বাড়বে কতটা ? অষ্টম বেতন কমিশনে আসতে পারে কী কী বদল ?
Kajol at Kolkata: শুক্র-সকালে দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর পুজো দিলেন কাজল, কলকাতায় আসার কারণ কী?
শুক্র-সকালে দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর পুজো দিলেন কাজল, কলকাতায় আসার কারণ কী?
EPFO Interest: প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে ৮.২৫ শতাংশ হারে সুদ জমা পড়া শুরু, কীভাবে দেখবেন আপনার টাকা এসেছে কি না?
প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে ৮.২৫ শতাংশ হারে সুদ জমা পড়া শুরু, কীভাবে দেখবেন আপনার টাকা এসেছে কি না?
TMC News : মমতার সঙ্গ ছেড়ে বিজেপিতে এই দুই হেভিওয়েট ? শোরগোল রাজ্য রাজনীতিতে
TMC News : মমতার সঙ্গ ছেড়ে বিজেপিতে এই দুই হেভিওয়েট ? শোরগোল রাজ্য রাজনীতিতে
School Bus Accident : মর্মান্তিক ! স্কুলগাড়িতে সজোরে ধাক্কা ট্রেনের , মৃত্যুর কোলে ঢলে পড়ল একাধিক ছাত্রী
মর্মান্তিক ! স্কুলগাড়িতে সজোরে ধাক্কা ট্রেনের , মৃত্যুর কোলে ঢলে পড়ল একাধিক ছাত্রী
CM Suvendu Adhikari :“ প্রাক্তন মুখ্যমন্ত্রীকে বলব, এসে দেখে যাবেন, হেলিকপ্টার পাঠাবো..”, কোন প্রসঙ্গে বললেন শুভেন্দু অধিকারী ?
“ প্রাক্তন মুখ্যমন্ত্রীকে বলব, এসে দেখে যাবেন, হেলিকপ্টার পাঠাবো..”, কোন প্রসঙ্গে বললেন শুভেন্দু অধিকারী ?
Accident : ভয়াবহ দুর্ঘটনা! বিদ্যুতের তারে ঠেকল রথের চূড়া, বিদ্যুৎস্পৃষ্ট অন্তত ১৫
ভয়াবহ দুর্ঘটনা! বিদ্যুতের তারে ঠেকল রথের চূড়া, বিদ্যুৎস্পৃষ্ট অন্তত ১৫
Embed widget