এক্সপ্লোর

শুধুমাত্র মাতৃদুগ্ধই সারিয়ে তুলল করোনা আক্রান্ত সদ্যোজাতকে

নবজাতকের কাছে মাতৃদুগ্ধ অমৃতের সমান। করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে যখন সারা বিশ্বজুড়ে বিজ্ঞানী ও গবেষক মহলে প্রতিষেধকের সন্ধান জোরকদমে চলছে, তখন এক সদ্যোজাত স্রেফ মাতৃদুগ্ধের সাহায্যেই মারণ রোগকে হারিয়ে দিয়েছে। এই ঘটনা মধ্যপ্রদেশের।

নয়াদিল্লি: নবজাতকের কাছে মাতৃদুগ্ধ অমৃতের সমান। করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে যখন সারা বিশ্বজুড়ে বিজ্ঞানী ও গবেষক মহলে প্রতিষেধকের সন্ধান জোরকদমে চলছে, তখন এক সদ্যোজাত স্রেফ মাতৃদুগ্ধের সাহায্যেই মারণ রোগকে হারিয়ে দিয়েছে। এই ঘটনা মধ্যপ্রদেশের। মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিংহ চৌহান ট্যুইট করে কোভিড কেয়ার সেন্টারের ভারপ্রাপ্ত চিকিত্সক বিনীত শর্মা ও কর্মীদের ধন্যবাদ জানিয়েছেন। তাঁর ট্যুইট- মায়ের মমতার থেকে এই বিশ্বে বড় আর কিছু নেই। খাজুরাহোর এক নবজাতক শুধু মায়ের দুধে ভর করে কোভিড-১৯ কে হারিয়েছে। কোভিড কেয়ার সেন্টারের ভারপ্রাপ্ত চিকিত্সক বিনীত শর্মা ও সমস্ত কর্মীরা ধন্যবাদার্হ। তাঁরা এই শিশুর দেখভালের বিশেষ ব্যবস্থা করে ওকে সম্পূর্ণভাবে সুস্থ করে তুলেছেন। এক মাস আগে ওই শিশুর জন্ম। তার মায়ের করোনা পরীক্ষা রিপোর্ট পজিটিভ এসেছিল। দিল্লিতে তাঁর চিকিত্সা হয়েছিল। সেখানে সুস্থ হয়ে খাজুরাহোর বাড়িতে ফিরে এসেছিলেন তিনি। সেখানে তাঁর পরিবারের লোকজনেরও করোনা সংক্রমণের পরীক্ষা হয়। এতে সদ্যোজাতর করোনা রিপোর্ট পজিটিভ আসে। এরপর কোভিড কেয়ার সেন্টারে মায়ের সঙ্গে ওই নবজাতককে রাখা হয়। এখানে থাকাকালে স্বাস্থ্যকর্মীরা শিশুর মায়ের ডায়েটের ব্যাপারে খেয়াল রাখেন। চিকিত্সা চলাকালে শিশুটিকে শুধু মাতৃদুগ্ধই খাওয়ানো হয়। চিকিত্সকরা শিশুটির স্বাস্থ্যের প্রতি কড়া নজর রাখছিলেন। সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে চিকিত্সক শর্মা বলেছেন যে, ২০-২২ জুলাইয়ের মধ্যে পরিবারের লোকজনের সঙ্গে ওই শিশু দিল্লি থেকে খাজুরাহোতে এসেছিল। শিশুটির মায়ের দিল্লিতে করোনা সংক্রমণ হয়েছিল। সেখান থেকে সুস্থ হয়ে ফিরেছিলেন তিনি। খাজুরাহোতে দ্বিতীয়বার নমুনা পরীক্ষায় শিশুটির রিপোর্ট পজিটিভ আসে। এখন সদ্যোজাত সম্পূর্ণ সুস্থ। কোভিড কেয়ার সেন্টার থেকে তাকে হাসপাতালে রেফার করা হয়েছে। প্রয়োজনীয় পরীক্ষার পর তাকে বাড়িতে পাঠানো হবে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে

ভিডিও

Hoy Maa Noy Boumaa | শিল্পীসত্ত্বাকে সঙ্গে রেখেই ব্যক্তিগত উদ্যোগে নতুন পথে পা বাড়িয়েছেন টেলি ইন্ডাস্ট্রির অনেক অভিনেত্রী
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (১৪.৮.২৬): নেতাজিকে কুকথা, মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরেই BJP সাংসদের
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (১৪.৮.২৬): ধৃত নির্মল ঘোষ ও সঞ্জীবকে লক্ষ্য করে উঠল চোর স্লোগানও
Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget