এক্সপ্লোর

Pakistani flight: পাকিস্তানের উড়ানে যুগলের চুম্বন, সহযাত্রীদের অভিযোগে শুরু তদন্ত

Pakistan’s Civil Aviation Authority is probing the incident. | পাকিস্তানের সংবাদমাধ্যম সূত্রে খবর, এই ঘটনা ঘটেছে এ মাসের ২০ তারিখ।

ইসলামাবাদ: গোঁড়া ও রক্ষণশীল দেশ হিসেবে পরিচিত পাকিস্তানের ঘরোয়া উড়ানে প্রকাশ্যে চুম্বন যুগলের! বিমানের কর্মী বা সহযাত্রীদের আপত্তিতে ওই যুগল কান দেননি বলে অভিযোগ। এই ঘটনায় পাকিস্তানে চাঞ্চল্য তৈরি হয়েছে। ওই উড়ানে থাকা অন্যান্য যাত্রীদের অভিযোগের ভিত্তিতে এই ঘটনার তদন্ত শুরু হয়েছে। অনেক যাত্রী আবার এক এয়ারহোস্টেসের বিরুদ্ধে ওই যুগলকে প্রশ্রয় দেওয়ার অভিযোগও এনেছেন।

পাকিস্তানের সংবাদমাধ্যম সূত্রে খবর, এই ঘটনা ঘটেছে এ মাসের ২০ তারিখ। এয়ার ব্লু সংস্থার করাচি-ইসলামাবাদ উড়ানে চতুর্থ সারির আসনে বসেছিলেন অভিযুক্ত যুগল। সেখানেই তাঁরা প্রকাশ্যে চুম্বনে লিপ্ত হন। এই ঘটনা দেখে কয়েকজন সহযাত্রী আপত্তি জানান। তখন এক এয়ারহোস্টেস ওই দম্পতির দিকে এগিয়ে গিয়ে তাঁদের বলেন, অন্যরা আপত্তি জানাচ্ছেন। কিন্তু সে কথায় কান দেননি ওই যুগল। এরপর তাঁদের দিকে কম্বল এগিয়ে দেন ওই এয়ারহোস্টেস। তিনি বলেন, কম্বলের আড়ালে ওই যুগল যা খুশি করতে পারেন। তাতে অন্যদের আপত্তির কিছু থাকবে না। কিন্তু তাতেও রাজি হননি ওই যুগল। উল্টে তাঁরা বলেন, ‘আমাদের যা খুশি করব। আপনি বলার কে?’ এরপর ওই উড়ানে হইচই শুরু হয়ে যায়। শেষে সংশ্লিষ্ট যুগলের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়।

ওই উড়ানে ছিলেন আইনজীবী বিলাল ফারুক আলভি। তিনি ওই যুগলের বিরুদ্ধে পাকিস্তানের অসামরিক বিমান পরিবহণ কর্তৃপক্ষের কাছে অভিযোগ দায়ের করেন। সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও বার্তার মাধ্যমে ওই যুগলের আচরণের নিন্দাও করেছেন বিলাল। এরপরেই পাকিস্তানের অসামরিক বিমান পরিবহণ কর্তৃপক্ষ জানিয়েছে, এই ঘটনার তদন্ত শুরু হয়েছে। অভিযুক্ত যুগল ও উড়ানে থাকা কর্মীদের বিরুদ্ধে যদি অভিযোগ প্রমাণিত হয়, তাহলে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।

ইউরোপের দেশগুলিতে বা মার্কিন যুক্তরাষ্ট্রে প্রকাশ্যে চুম্বনের রীতি থাকলেও, ভারতীয় উপমহাদেশে এটি সামাজিকভাবে স্বীকৃত নয়। এই রীতি লঙ্ঘন করলে অনেক সময়ই দম্পতি বা যুগলকে সমালোচনা, নিন্দার মুখে পড়তে হয়। পাকিস্তানেও ঠিক সেটাই হয়েছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ

ভিডিও

Air India: দিল্লি-ফুকেত উড়ানে বিপত্তি, গাঁজা খেয়ে ককপিটে পাইলট?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (১৩.৮.২৬)।নেতাজিকে 'দেশদ্রোহী' বলা অনন্ত মহারাজের 'বঙ্গবিভূষণ' কাড়ল সরকার
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (১৩.৮.২৬)। আর জি করকাণ্ডে অবশেষে গ্রেফতার নির্মল ঘোষ। Nirmal Ghosh
Panihati। Nirmal Ghosh : নির্মল ঘোষ গ্রেফতার, খবর ছড়িয়ে পড়তেই পানিহাটিতে উচ্ছ্বাস, চলল মিষ্টিমুখ
Anant Maharaj: অনন্ত মহারাজের দলীয় সদস্য়পদ খারিজের দাবি তুললেন তথাগত রায়। Tathagata Roy

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Embed widget