এক্সপ্লোর

রজৌরিতে ফের সংঘর্ষ বিরতি লঙ্ঘন পাকিস্তানের, তৈরি হবে আরও ৪০০ বাঙ্কার

জম্মু: শনিবার ফের সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন করল পাকিস্তান। এদিন দুপুর সাড়ে বারোটা নাগাদ জম্মু ও কাশ্মীরের রজৌরি জেলার নৌশেরা সেক্টরে সীমান্তের ওপার থেকে গোলাবর্ষণ শুরু হয়। এ বিষয়ে সেনাবাহিনীর এক মুখপাত্র জানিয়েছেন, ‘পাকিস্তানের পৈশাচিক আচরণ অব্যাহত। আজ দুপুর সাড়ে বারোটা থেকে ফের নৌশেরা সেক্টরে লাইন অফ কন্ট্রোলের কাছে বিনা প্ররোচনায় মর্টার শেলিং এবং ছোট আগ্নেয়াস্ত্র থেকে গুলি চালাতে শুরু করে পাক সেনা। ভারতীয় সেনাবাহিনী কড়া ও উপযুক্ত জবাব দিচ্ছে। এই গোলাগুলিতে ভারতের দিকে কোনও ক্ষয়ক্ষতির খবর নেই।’ ভারত-পাকিস্তানের সামরিক উত্তেজনার মধ্যেই সীমান্তে সংঘর্ষ বিরতি লঙ্ঘন চলছে। শুক্রবার রাতে জম্মু ও কাশ্মীরের পুঞ্চ জেলার লোয়ার কৃষ্ণা ঘাঁটি সেক্টরে পাক সেনার গোলাবর্ষণে নিহত হয়েছেন এক তরুণী ও তাঁর দুই সন্তান। দুই সেনা জওয়ান সহ জখম বেশ কয়েকজন। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে লাইন অফ কন্ট্রোলের পাঁচ কিলোমিটারের মধ্যে সব শিক্ষাপ্রতিষ্ঠান টানা পাঁচ দিন বন্ধ রাখা হয়েছে। ভারতীয় সেনাবাহিনী সতর্ক রয়েছে এবং সীমান্তে কড়া নজর রাখছে। পুলিশ সূত্রে খবর, সীমান্তে যে গ্রামগুলিতে পাক সেনার গোলাবর্ষণের ফলে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে, সেখানকার বাসিন্দারা নিরাপদ স্থানে সরে গিয়েছেন। তবে দলে দলে লোকজন গ্রাম ছেড়ে পালিয়ে যাচ্ছেন না। অনেকেই বাড়িতে আছেন। কেউ যদি নিরাপদ জায়গায় চলে যান, সেক্ষেত্রে উপযুক্ত ব্যবস্থা নিচ্ছে পুঞ্চ জেলা প্রশাসন। এই জেলার ডেপুটি কমিশনার রাহুল যাদব জানিয়েছেন, লাইন অফ কন্ট্রোলের কাছে জরুরি পরিস্থিতির জন্য সব হাসপাতাল খোলা রাখা হয়েছে এবং অ্যাম্বুল্যান্সগুলি তৈরি রাখা হয়েছে। এদিকে, পাক সেনার টানা গোলাবর্ষণের জেরে পুঞ্চ ও রজৌরি জেলায় অতিরিক্ত ৪০০ বাঙ্কার তৈরির জন্য অর্থ বরাদ্দ করেছে জম্মু ও কাশ্মীর প্রশাসন। এই বাঙ্কারগুলি দ্রুত তৈরি করার নির্দেশ দেওয়া হয়েছে।

সেরা শিরোনাম

Celebrity Divorce: দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
China-Bangladesh Relations: সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
FSSAI on Bisleri Water: দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
SC On SIR: SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত,
SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত, "যেসব এলাকায় নির্বাচন আসন্ন.."

ভিডিও

Kunal Ghosh on SIR |
CJP News | লন্ডনের বিমানে উঠতে দেওয়া হয়নি, ভিডিও পোস্ট করে দাবি সৌরভের
SC on SIR | সুপ্রিম কোর্টে রাজ্যের SIR নিয়ে শুনানি। নাম তোলার জন্য যাঁরা আবেদন করেছেন তাঁদের মামলা আলাদা রাখতে নির্বাচন
Basirhat News | তৃণমূলে ভাঙন ধরিয়ে শক্তি বাড়াচ্ছে NCPI, পার্টি অফিসও দখল
Suvendu Adhikari | গুরু নানক জয়ন্তী উপলক্ষে হাওড়ার বালির গুরুদ্বারে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Celebrity Divorce: দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
China-Bangladesh Relations: সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
FSSAI on Bisleri Water: দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
SC On SIR: SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত,
SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত, "যেসব এলাকায় নির্বাচন আসন্ন.."
MLA Daughter Wedding: ৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
Ritabrata TMC: জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Embed widget