এক্সপ্লোর

ব্যর্থ রুট-বাটলারের সেঞ্চুরি, বিশ্বকাপের অন্যতম ফেভারিট ইংল্যান্ডকে ১৪ রানে হারিয়ে দিল পাকিস্তান

বিশ্বকাপের প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে লজ্জার আত্মসমর্পণের পরের ম্যাচেই জয়ের রাস্তায় ফিরল পাকিস্তান

ট্রেন্ট ব্রিজ: পাকিস্তান ফের প্রমাণ করল, কেন তাদের নিয়ে কোনও পূর্বাভাস করা চলে না। বিশ্বকাপের প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে লজ্জার আত্মসমর্পণের পরের ম্যাচেই জয়ের রাস্তায় ফিরল পাকিস্তান। এবং ১৪ রানে হারিয়ে দিল টুর্নামেন্টের অন্যতম ফেভারিট ইংল্যান্ডকে। ট্রেন্ট ব্রিজের ম্যাচে বারবার উত্থান-পতন হয়েছে। পাকিস্তান প্রথমে ব্যাট করে তোলে ৩৪৮/৮। তাদের সর্বোচ্চ স্কোরার মহম্মদ হাফিজ। ৬২ বলে ৮৪ রান করেন তিনি। তাঁকে যোগ্য সঙ্গত দেন বাবর আজম (৬৬ বলে ৬৩ রান), সরফরাজ আমেদ (৪৪ বলে ৫৫ রান) ও ইমাম-উল-হক (৫৮ বলে ৪৪ রান)। আগের ম্যাচে পাক ব্যাটিংয়ে বিপর্যয় হয়েছিল। সোমবার ইংল্যান্ডের বোলিং আক্রমণের বিরুদ্ধে অবশ্য ঘুরে দাঁড়ায় পাকিস্তান। ইংরেজ বোলারদের মধ্যে মঈন আলি ও ক্রিস ওকস তিনটি করে উইকেট নেন। দুটি উইকেট মার্ক উডের। জবাবে ব্যাট করতে নেমে শুরুর দিকে নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে ইংল্যান্ড। তবে প্রতিরোধ গড়ে তোলেন জো রুট ও জস বাটলার। দুজনই সেঞ্চুরি করেন। রুট করেন ১০৪ বলে ১০৭ রান। বাটলারের অবদান ৭৬ বলে ১০৩ রান। ঠিক যখন মনে হচ্ছিল, ম্যাচের রাশ ইংল্যান্ডের হাতে, তখনই প্রত্যাঘাত পাক বোলারদের। রুটকে তুলে নেন শাদাব খান। বাটলারকে ফেরান মহম্মদ আমির। নির্ধারিত ৫০ ওভারে ইংল্যান্ড আটকে যায় ৩৩৪/৯ স্কোরে। ম্যাচের সেরা হাফিজ বলেছেন, 'আমরা প্রত্যেকে বিশ্বাস করতাম যে, আমরাও পারি। আমরা খুব খুশি। সকলে নিজের নিজের দায়িত্ব পালন করেছে। আমরা খুব আত্মবিশ্বাসী ছিলাম। একটা জয় শুধু দরকার ছিল। দলগত প্রচেষ্টায় এই জয়। আমি নিজের স্বাভাবিক শটগুলো খেলার চেষ্টা করেছিলাম। মাঝে-মধ্যে হিসেব কষে ঝুঁকি নিতে হয়। আজ সেগুলো ফলপ্রসূ হয়েছে।' ইংল্যান্ডের অধিনায়ক অইন মর্গ্যান বলেছেন, 'খুব ভাল ম্যাচ হল। খারাপ লাগছে হেরেছি বলে। জো এবং জস ৪০ ওভার পর্যন্ত আমাদের ম্যাচে রেখেছিল। আমাদের ফিল্ডিং ডুবিয়েছে। দুই দলের মধ্যে তফাত গড়ে দিয়েছে। ফিল্ডিংয়ে ১৫-২০ রান গলিয়েছি আমরা।'

সেরা শিরোনাম

Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের

ভিডিও

Sovandev Chatterjee | ঋতব্রত-আখরুজ্জামানের বিরুদ্ধে থানায় শোভনদেব
Special Summary Revision | ২৩ নভেম্বর প্রকাশিত হচ্ছে না খসড়া ভোটার তালিকা | কবে প্রকাশিত হবে?
West Bengal Police Reshuffle | রাজ্য পুলিশের বেশ কয়েকটি পদে রদবদল | ABP Ananda
Birbhum News | বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে নতুন সমন | ABP Ananda
Goalpokhar News | ঘুষ নিতে গিয়ে ACB-র হাতে গ্রেফতার পুলিশ অফিসার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Prosenjit Bag BJP: বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Embed widget