এক্সপ্লোর

‘প্রিয়ঙ্কাকে শান্তিদূতের পদ থেকে বরখাস্ত করা হোক’, রাষ্ট্রসংঘকে কড়া চিঠি পাকিস্তানের

রাষ্ট্রসংঘকে ইসলামাবাদের চিঠি, বলিউড অভিনেত্রী প্রিয়ঙ্কা চোপড়াকে শান্তিদূতের পদ থেকে সরাতে হবে।

ইসলামাবাদ: রাষ্ট্রসংঘকে ইসলামাবাদের চিঠি, বলিউড অভিনেত্রী প্রিয়ঙ্কা চোপড়াকে শান্তিদূতের পদ থেকে সরাতে হবে। কারণ, প্রিয়ঙ্কা রাষ্ট্রসংঘের গুডউইল অ্যাম্বাসেডার হওয়া সত্ত্বেও দুই পরমাণু শক্তিধর রাষ্ট্রের মধ্যে যুদ্ধে মদত দিচ্ছেন, অভিযোগ পাকিস্তানের মানবাধিকার মন্ত্রী শিরিন মাজারির। ইউনিসেফের এক্সিকিউটিভ ডিরেক্টর হেনরিয়েটা ফোরকে লেখা এক চিঠিতে শিরিন মাজারি কাশ্মীরের ওপর থেকে বিশেষ মর্যাদা তুলে নিয়ে কেন্দ্রশাসিত অঞ্চল ঘোষণা করার ভারত সরকারের সিদ্ধান্তের কড়া সমালোচনা করেন। জার্মানির নাৎসি পার্টির সঙ্গে তুলনা করে বিজেপিকে বিঁধেওছেন শিরিন। একই সঙ্গে প্রিয়ঙ্কা চোপড়াকে শান্তিদূতের পদ থেকে বরখাস্ত করার আর্জিও জানিয়েছেন তিনি।

চিঠিতে শিরিন লিখেছেন, “বর্তনাম এনডিএ সরকারের নীতি নাৎসি আমলের মতোই। জাতিভেদ, বর্ণবৈষম্য, ফ্যাসিজম এবং গণহত্যার বিষয়গুলোতে ইন্ধন জোগানো হচ্ছে। প্রিয়ঙ্কা (চোপড়া) জনসমক্ষে ভারত সরকারের এই অবস্থানকে সমর্থন করেছেন। ভারতের প্রতিরক্ষা মন্ত্রীর পরমাণু হুমকি-তেও প্রচ্ছন্ন সমর্থন রয়েছে তাঁর।”

পাকিস্তানের দাবি, সংবিধান থেকে ৩৭০ ধারা বিলোপ করে রাষ্ট্রসংঘের ঘোষিত নীতির লঙ্ঘন করেছে ভারত। আরও একধাপ এগিয়ে ভারতের বিরুদ্ধে আন্তর্জাতিক সংগঠনের কাছে পাকিস্তান নালিশ করেছে। শিরিন চিঠিতে লেখেন, “অসমে নাগরিক পঞ্জিকরণ করে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের খুঁজে খুঁজে বার করা হচ্ছে। মোদি সরকার ৪০ লাখ মুসলিমের নাগরিকত্ব অস্বীকার করেছে।” পাক মন্ত্রী শিরিনের অভিযোগ, “প্রিয়ঙ্কা একজন গুডউইল অ্যাম্বাসেডার হওয়ার সুবাদে তাঁর উচিত শান্তি পক্রিয়াকে সর্বাধিকার দেওয়া এবং শান্তির পথ প্রশস্ত করা। তিনি সেটা করছেন না। তাঁর উগ্র দেশপ্রেম পরমাণু যুদ্ধে মদত দিচ্ছে।” এরপরও ইউএন-এর গুডউইল অ্যাম্বাসেডারের পদ থেকে প্রিয়ঙ্কাকে না সরানো হলে তা বিশ্ববাসীর কাছে উপহাসে পরিণত হবে, চিঠিতে এই ভাষাতেই নিজেদের বক্তব্য রেখেছেন ইমরান খানরা।

উল্লেখ্য, গত ১২ অগস্ট স্বাধীনতা দিবসের আগে এক পাকিস্তানি মহিলার আক্রোশের সম্মুখীন হয়েছিলেন প্রিয়ঙ্কা। বালাকোট এয়ারস্ট্রাইককে সমর্থন করে প্রিয়ঙ্কার ট্যুইট নিয়ে অভিনেত্রীকে আক্রমণ করা হয়। এমনও অভিযোগ ওঠে, বলি অভিনেত্রী পরমাণু যুদ্ধে মদত দিচ্ছেন। যার জবাবে প্রিয়ঙ্কা বলেন, “পাকিস্তানে আমার অনেক বন্ধু রয়েছে। আমি যুদ্ধবিলাসী নই কিন্তু একজন দেশপ্রেমিক।”

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Anti Social Activities Bill: রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
Jhalmuri Song : 'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
Weather Alert: রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
Road Accident : ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ

ভিডিও

BJP Government News | অশান্তির আঁচ পেলেই অভিযুক্তকে গ্রেফতার, রাজ্যে কার্যকর গুন্ডা দমন আইন
Arjun Singh | বেলতলা পরিবহণ দফতরে ঘুঘুর বাসা, পরিদর্শনে গিয়ে মন্তব্য পরিবহণমন্ত্রী অর্জুন সিংয়ের
Newtown Money Recovery | সাইবার প্রতারণা মামলায় নিউটাউনের ফ্ল্যাটে তল্লাশি, উদ্ধার বিপুল পরিমাণ টাকা
Dilip Ghosh Jhalmuri Song | ঝালমুড়ি নিয়ে এবার গান রেকর্ডিং দিলীপ ঘোষের। ABP Ananda LIVE
Shravani Mela | শ্রাবণী মেলার আগেই তারকেশ্বরে 'মহাদেব এক্সপ্রেস', প্রতি সোমে জলযাত্রীদের জন্য় 'পুষ্পবৃষ্টি'

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anti Social Activities Bill: রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
Jhalmuri Song : 'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
Weather Alert: রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
Road Accident : ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
Srabanti Chatterjee: ধর্ষণের অভিযোগে গ্রেফতার টলিউডের প্রথম সারির অভিনেত্রীর PA
ধর্ষণের অভিযোগে গ্রেফতার টলিউডের প্রথম সারির অভিনেত্রীর PA
Railway Stolen Bedsheets : ১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি
১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি
CM Suvendu Adhikari:
"মেধার ভিত্তিতে নিয়োগ..", বড় বার্তা মুখ্যমন্ত্রীর, "আগামী এক সপ্তাহের মধ্যে.." কী কী পাচ্ছে এবার রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলি ?
Ration Controversy: 'ফিঙ্গার প্রিন্ট নিয়ে মাল দিচ্ছে না, সাহসটা পায় কী করে? জেলে ভরেননি কেন?', হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর
'ফিঙ্গার প্রিন্ট নিয়ে মাল দিচ্ছে না, সাহসটা পায় কী করে? জেলে ভরেননি কেন?', হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর
Embed widget